শেয়ার বিজ ডেস্ক : কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে এক প্রশিক্ষিত হাতির বুনো আচরণে গুরুতর আহত হয়েছেন দুই মাহুত। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে পার্কের হাতির বেষ্টনী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মাহুতরা হলেন অরুণ মনি চাকমা (৪৫) ও জসিম উদ্দিন (৪০)।
ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মাহুত অরুণ মনি চাকমাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য মাহুত জসিম উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পার্ক কর্তৃপক্ষ জানায়, প্রতিদিনের মতো ওইদিন সকালে দুই মাহুত হাতিগুলোর খাবার দিতে বেষ্টনীর ভেতরে প্রবেশ করেন। এ সময় একটি হাতি হঠাৎ আক্রমণাত্মক আচরণ শুরু করে তাদের ওপর হামলে পড়ে। তাৎক্ষণিকভাবে পার্কের অন্যান্য কর্মীরা এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করেন।
ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মনজুরুল আলম বলেন, ‘বনের প্রাণীরা কখন কী ধরনের আচরণ করবে, তা বোঝা কঠিন।হাতিটির আচরণগত পরিবর্তনের কারণ জানতে পার্কের ভেটেরিনারি চিকিৎসক ও হাতি বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন।’
এস এস/
প্রিন্ট করুন









Discussion about this post