শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২ | ২১ জমাদিউস সানি ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ঢাকায় ফাঁকা ৭ আসন নিয়ে টানাটানি, মিত্রদের কতটা ছাড় দেবে বিএনপি

Share Biz Online Share Biz Online
শনিবার, ৮ নভেম্বর ২০২৫.৩:৩১ অপরাহ্ণ
বিভাগ - রাজনীতি ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ঢাকায় ফাঁকা ৭ আসন নিয়ে টানাটানি, মিত্রদের কতটা ছাড় দেবে বিএনপি
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি ৬৩ আসনের মধ্যে কয়েকটিতে দলীয় প্রার্থী বাছাই করছে। বাকিগুলো মিত্রদের ছেড়ে দেবে বিএনপি।

ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টি আসনে সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা দিয়েছে বিএনপি। বাকি ৭টি আসনে কারা পাচ্ছেন মনোনয়ন-সেদিকে এখন সবার চোখ। এই আসনগুলোতে দলের একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছেন। আবার বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী মিত্রদেরও শীর্ষস্থানীয় নেতারা এসব আসনে মনোনয়ন প্রত্যাশী।

ঢাকায় সর্বোচ্চ ৪ থেকে ৫টি আসন ছাড় দিতে পারে বিএনপি। তবে এই সাতটি আসনে দলটির ত্যাগী প্রার্থী রয়েছেন। এর মধ্যে ঢাকা-৭ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী, যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ মনোনয়ন চাইছেন।

ঢাকা-৯ আসনে আলোচনায় রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবীব।

ঢাকা-১০ আসনে মনোনয়ন চান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম ও নির্বাহী কমিটির সদস্য রবিউল আলম রবি।

ঢাকা-১৩ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। ঢাকা-১৭ আসনে সেভাবে হেভিওয়েট কোনো প্রার্থী মনোনয়ন চাননি। ঢাকা-১৮ আসনে আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর।

ঢাকা-২০ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নেতা তমিজ উদ্দিন, জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি ও মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। এছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ঢাকা সিটি করপোরেশনের মধ্যে যে কোনো একটি আসনে প্রার্থী করা হতে পারে।

এদিকে এরই মধ্যে বিএনপির কাছ থেকে ‘গ্রিন সিগন্যাল’ নিয়ে কয়েকদিন আগে থেকেই ঢাকা-১৩ আসনে প্রচারণা চালিয়ে আসছেন ঘনিষ্ঠ মিত্র এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘জোট ডিক্লারেশন অফিশিয়ালি যখন হবে তখন জোটের প্রার্থী একই সঙ্গে ঘোষণা হবে। আমাকে মৌখিকভাবে জানানোর পরই আমার নির্বাচনি এলাকায় কাজ করছি।’

ঢাকার গুলশান-বনানী এলাকায় এরই মধ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপির আরেক মিত্র দল বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ।

সূত্রমতে, ঢাকার আরও তিনটি আসন ছাড়তে পারে বিএনপি। তবে কোন আসন- তা এখনো নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। বিএনপির একাধিক নীতিনির্ধারক বলেন, তরুণদের দল এনসিপির সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আসন সমঝোতার বিষয়ে আলোচনা হচ্ছে।

আবার গণফোরামের সুব্রত চৌধুরীর জন্যও একটি আসন ছাড়া হতে পারে। বৃহৎ জোটের বিষয়েও আলোচনা চলছে। সেক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হককেও ছাড় দেওয়া হতে পারে একটি আসন। সবকিছু হিসাব-নিকাশ করেই বিএনপি আসন ছাড় দেবে।

বিএনপির নীতিনির্ধারকরা এ-ও বলছেন, ঢাকার আসনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা-১৭ (গুলশান-বনানী), ঢাকা-১০ (ধানমন্ডি) ও ঢাকা-১৮ (উত্তরা) আসন। একটি আসন ছাড় দিলে অন্য দুটি আসন দলের রাখার বিষয়ে তৃণমূলের চাপ রয়েছে।

ঢাকা-১৮ আসনের মনোনয়ন প্রত্যাশী এসএম জাহাঙ্গীর বলেন, ‘দীর্ঘদিন ধরে যারা কাজ করছে, কর্মীদের কাছে কে জনপ্রিয়, জনগণের কাছে কে জনপ্রিয়, কার ওপর আস্থা আছে-অবশ্যই দল এসব বিবেচনায় রাখবে। আমি বিশ্বাস করি এসব বিবেচনায় নিলে আমাকেই বেছে নেবে।’ তিনি আরও বলেন, ‘রাজধানীর প্রবেশদ্বারগুলো নানা কারণে দলের জন্য গুরুত্বপূর্ণ। কাজেই আমার ধারণা এই প্রবেশদ্বারগুলো দল অন্য কাউকে দেবে না। এটা দলের কর্মীদেরই দেবেন।’

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

হাসিনা-আওয়ামী লীগকে ঘিরে রাজনৈতিক দলগুলোকে নিতে হবে স্পষ্ট সিদ্ধান্ত

Next Post

দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলন বর্জন যুক্তরাষ্ট্রের

Related Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি
পত্রিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

দেশে ফিরেই নির্বাচনের নেতৃত্ব দেবেন তারেক রহমান
রাজনীতি

আগামী নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়: তারেক রহমান

গুলশানে ফ্ল্যাট জালিয়াতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চার্জশিট: দুদক
দিনের খবর

গুলশানে ফ্ল্যাট জালিয়াতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চার্জশিট: দুদক

Next Post
দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলন বর্জন যুক্তরাষ্ট্রের

দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলন বর্জন যুক্তরাষ্ট্রের

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির দুুর্নীতিবাজরা মামলার প্রক্রিয়ায়

দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর

কিশোর গ্যাং: আইনের আড়ালে বেড়ে ওঠা প্রজন্ম

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET