সোমবার, ১৬ মার্চ, ২০২৬
২ চৈত্র ১৪৩২ | ২৭ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫.৬:০০ অপরাহ্ণ
বিভাগ - রাজনীতি ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব। তার দেশে ফেরায় কোনো ধরনের বাধা নেই।’

আজ রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলে তিনি।

খালেদা জিয়া অসুস্থতার কারণে বিদেশে যেতে চাইলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

এর আগে শনিবার (২৯ নভেম্বর) তারেক রহমান জানান, দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার একক নিয়ন্ত্রণাধীন নয়।
এদিন সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা নিয়ে বলেন, ‘সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।’
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘তারেক রহমান দেশে ফিরতে আগ্রহী কি না- এ তথ্য আমি আপনাদের (গণমাধ্যমের) মাধ্যমেই জানি।’

তারেক রহমান দেশে ফেরার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় বা কোনো বিদেশি মিশনে আবেদন করেছেন কি না- এ বিষয়ে তিনি বলেন, ‘আমার কাছে এ রকম কোনো তথ্য নেই।’

তারেক রহমানের আইনি বা রাজনৈতিক স্ট্যাটাস নিয়ে করা প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এটা স্পর্শকাতর বিষয়। উনি যা বলেছেন, সেটি পত্রিকায় এসেছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার ক্ষেত্রে কিছু রাষ্ট্র বা গোয়েন্দা সংস্থার আপত্তি থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমাদের কাছে এমন কোনো বার্তা নেই। একটি দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া হবে না—এটা আমার কাছে স্বাভাবিক শোনায় না। বাংলাদেশ যদি তার নাগরিককে ফিরতে দিতে চায়, তাহলে অন্য দেশ কিছু করতে পারে না।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দলের বক্তব্যের প্রেক্ষিতে আসন্ন জাতীয় নির্বাচনে শঙ্কা আছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না—এটা আমার ঠিক মনে হয় না। একজন ব্যক্তির অনুপস্থিতিতে নির্বাচন বন্ধ হয়ে যাবে, তা মনে করার কারণ দেখি না। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।’

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘উনি খুবই অসুস্থ। এই মুহূর্তে বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই। একটু উন্নতি হলে পার্টি যদি অনুরোধ করে, সরকার সহযোগিতা করবে। প্রয়োজন অনুযায়ী যেটুকু সহায়তা দরকার, আমরা করছি।’

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

খুলনায় আদালত প্রাঙ্গণে দুই আসামিকে হত্যা

Next Post

আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ করা হচ্ছে খালেদা জিয়ার অসুস্থতার খবর

Related Posts

জিয়া পরিষদ মহানগর কমিটির সাংগঠনিক সভা ও ইফতার
রাজনীতি

জিয়া পরিষদ মহানগর কমিটির সাংগঠনিক সভা ও ইফতার

মির্জা আব্বাসের  মস্তিষ্কে অস্ত্রোপচার
পত্রিকা

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

জাতীয়

ঈদের আগেই সম্মানী পাচ্ছেন ইমাম-মুয়াজ্জিনরা

Next Post
আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ করা হচ্ছে খালেদা জিয়ার অসুস্থতার খবর

আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ করা হচ্ছে খালেদা জিয়ার অসুস্থতার খবর

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

মানবিকতা হারালে সমাজ কোথায় যায়?

ইরান যুদ্ধের আঘাত দেশের পুঁজিবাজারে

টানা দরপতনে ঈদের আগে বিনিয়োগকারীদের মাথায় হাত

পর্দা নামল অমর একুশে গ্রন্থমেলার ১৭ কোটি টাকার বই বিক্রি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET