শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২ | ২১ জমাদিউস সানি ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

দক্ষিণ কোরিয়ায় ‘সফল’ ট্রাম্প-জিনপিংয়ের বৈঠক

Share Biz News Share Biz News
শনিবার, ১ নভেম্বর ২০২৫.২:৪২ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ১ ঘণ্টা ৪০ মিনিটের বৈঠককে ‘দারুণ সফল’ বলে অভিহিত করেছেন। দক্ষিণ কোরিয়ার বুসানে গত বৃহস্পতিবার সকালের এই বৈঠকে বিশ্বের দুই বড় অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে বড় অগ্রগতি হয়েছে বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। খবর- আল জাজিরা।

সুনির্দিষ্ট বিষয়গুলোর ক্ষেত্রে ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের জানান, চীন অবিলম্বে যুক্তরাষ্ট্র থেকে পুনরায় সয়াবিন কেনা শুরু করবে।

আল জাজিরা বলছে, এর ফলে দেশ দুটির বাণিজ্য যুদ্ধের সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর মধ্যে একটির সমাধান হলো। চীন সাধারণত প্রতি বছর বিলিয়ন ডলারের আমেরিকান সয়াবিন কিনে থাকে। তবে সাম্প্রতিক সময়ে সেই বাণিজ্য কার্যত শূন্যে নেমে আসে। এতে মার্কিন কৃষকরা ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছিলেন।

বৈঠকের অন্যতম বড় ফলাফল হলো, ট্রাম্প চীনের ওপর ফেনটানিল শুল্ক ২০ শতাংশ থেকে ১০ শতাংশে নামানোর সম্মতি দিয়েছেন। এই নতুন শুল্ক তাৎক্ষণিক কার্যকর হবে। ট্রাম্প বলেছেন, তিনি এটা করছেন কারণ শি জিনপিং ফেনটানিলের চলান বন্ধ করতে ‘খুব কঠোর পরিশ্রম’ করবেন। ‘আমি বিশ্বাস করি তারা সত্যিই কঠোর ব্যবস্থা নিচ্ছেন,’ বলেন ট্রাম্প।

বৈঠকের সবচেয়ে বড় ফলাফল হলো, বিরল খনিজ সরবরাহ নিয়ে বিরোধের সমাধান। ট্রাম্প জানান, বিরল খনিজের বাণিজ্যসংক্রান্ত বিষয় ‘সমাধান হয়েছে’ এবং ‘চীনের পক্ষ থেকে আর কোনো বাধা নেই।’

বেইজিং গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াকরণের একচেটিয়া অধিকার রাখে এবং সম্প্র্রতি বিরল খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করেছিল। তবে ট্রাম্প বিস্তারিত জানাননি, ‘সমাধান’ বলতে ঠিক কী বোঝানো হচ্ছে।

এই সবকিছুর বিনিময়ে ট্রাম্প বলেন, ‘চীনা পণ্যের ওপর আরোপিত সাধারণ শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হবে।’

এই দুই বিশ্বনেতা আলোচনা চালিয়ে যেতে এবং সফর বিনিময় করতে সম্মত হয়েছেন। ট্রাম্প জানান, আগামী এপ্রিল মাসে তিনি চীন সফর করবেন এবং শি এরপরই কোনো সময় যুক্তরাষ্ট্রে সফর করবেন। এখন পর্যন্ত বেইজিং এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পারমাণবিক সাবমেরিন তৈরির অনুমতি পেল দক্ষিণ কোরিয়া

Next Post

২১ দফা ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে জেইউজির বিক্ষোভ

Related Posts

পত্রিকা

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির দুুর্নীতিবাজরা মামলার প্রক্রিয়ায়

পত্রিকা

দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর

পত্রিকা

কিশোর গ্যাং: আইনের আড়ালে বেড়ে ওঠা প্রজন্ম

Next Post
২১ দফা ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে জেইউজির বিক্ষোভ

২১ দফা ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে জেইউজির বিক্ষোভ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির দুুর্নীতিবাজরা মামলার প্রক্রিয়ায়

দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর

কিশোর গ্যাং: আইনের আড়ালে বেড়ে ওঠা প্রজন্ম

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET