বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
১ বৈশাখ ১৪৩৩ | ২৭ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

দর বাড়ছে রুগ্‌ণ কোম্পানির শেয়ারে

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫.২:৫০ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, প্রথম পাতা, মূল্য সংবেদনশীল তথ্য ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
দর বাড়ছে রুগ্‌ণ কোম্পানির শেয়ারে
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার পরও পতন থামছে না শেয়ারবাজারে। গত সপ্তাহের চার কর্মদিবসের চার দিনই দর পতন হয়েছে। লেনদেন নেমেছে ৩০০ কোটির ঘরে। তবে এ অবস্থার মধ্যেও কিছু বন্ধ বা রুগ্‌ণ বা ব্যবসায় দুর্বল কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে। দর বৃদ্ধির শীর্ষ তালিকা এ ধরনের কোম্পানির দখলে ছিল। এমনকি লেনদেনের শীর্ষেও উঠে এসেছে।

পর্যালোচনায় দেখা গেছে, গত এক মাসে কমপক্ষে ১০ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ বা দ্বিগুণ হয়েছে ৫৮ কোম্পানির শেয়ার। এ শেয়ারগুলোর মধ্যে ৪৮টি ‘জেড’ বা ‘বি’ ক্যাটেগরিভুক্ত। বাকি ১০টি ‘এ’ ক্যাটেগরিভুক্ত শেয়ারের কয়েকটি কারসাজি চক্রের পছন্দের শেয়ার। ছোট কোম্পানির শেয়ার নিয়ে ফের একের পর এক চক্র সক্রিয় হয়ে উঠছে। তবে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।

গত এক মাসে ৫০ শতাংশ থেকে শতভাগ দর বেড়েছে চার কোম্পানির শেয়ারের। এগুলো হলো– রিজেন্ট টেক্সটাইল, বিডি ওয়েল্ডিং, জিল বাংলা সুগার, এবং বিডি থাই ফুড। এর মধ্যে রিজেন্ট টেক্সটাইল এবং বিডি ওয়েল্ডিংয়ের ব্যবসা কার্যক্রম বন্ধ। জিল বাংলা ব্যাপক লোকসানি রাষ্ট্রীয় মালিকানাধীন চিনিকল। এই তিন শেয়ার ‘জেড’ ক্যাটেগরিভুক্ত। এ বছর কোনো লভ্যাংশ না দেওয়া বিডি থাই ফুড শেয়ারের ‘বি’ ক্যাটেগরি ধরে রেখেছে গত বছরের দেওয়া মাত্র ১ শতাংশ লভ্যাংশ দিয়ে। দুই সপ্তাহ ধরে দর কমার পরও এক মাস আগের তুলনায় সর্বশেষ গত বৃহস্পতিবার ৫০ শতাংশ বেশি দরে ১৪ টাকা ৪০ পয়সায় কেনাবেচা হয়েছে শেয়ারটি।

গত ১৬ নভেম্বর বিডি থাই ফুডের শেয়ার সাড়ে ৮ টাকায় কেনাবেচা হয়। এরপর তিন সপ্তাহেরও কম সময়ে ১১৫ শতাংশ দর বেড়ে ১৮ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়। রাতারাতি দর বৃদ্ধির কারণে দিনে সাধারণত ২০ থেকে ৩০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হওয়া এ কোম্পানি এখন ডিএসইর লেনদেনের শীর্ষে। দিনে প্রায় ১৩ কোটি টাকারও শেয়ার কেনাবেচা হয়েছে। গত বৃহস্পতিবার কেনাবেচা হয় প্রায় পাঁচ কোটি টাকার শেয়ার।

গেল এক মাস আগের তুলনায় সর্বশেষ ৩০ থেকে ৪৪ শতাংশ বেশিতে কেনাবেচা হওয়া শেয়ারগুলো হলো– খুলনা প্রিন্টিং, রহিমা ফুড, প্যাসিফিক ডেনিম, ডমিনেজ, ফাইন ফুডস, ইনটেক, রিং শাইন এবং ফনিক্স ফাইন্যান্স।

‘এ’ ক্যাটেগরিভুক্ত শেয়ারগুলোর মধ্যে সর্বোচ্চ ৪১ শতাংশ দর বেড়েছে রহিমা ফুড করপোরেশনের। ৩৫ শতাংশ দর বৃদ্ধি নিয়ে পরের অবস্থানে ছিল ফাইন ফুডস। এ ছাড়া ইউনিয়ন ইন্স্যুরেন্স, ওয়াটা কেমিক্যাল, এপেক্স স্পিনিং, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ, রহিম টেক্সটাইল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং মেঘনা ইন্স্যুরেন্সের দর ১১ থেকে ১৬ শতাংশ বেড়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সঞ্চয়পত্র থেকে বাড়ছে সরকারের ঋণ

Next Post

টানা ষষ্ঠবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল বসুন্ধরা এলপি গ্যাস

Related Posts

অর্থ ও বাণিজ্য

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সঙ্গে আরএফএল গ্রুপ চেয়ারম্যানের সাক্ষাৎ
অর্থ ও বাণিজ্য

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সঙ্গে আরএফএল গ্রুপ চেয়ারম্যানের সাক্ষাৎ

অর্থ ও বাণিজ্য

সম্পদমূল্যের অর্ধেকেরও নিচে দাম তবুও মিউচুয়াল ফান্ডে নেই ক্রেতা

Next Post
টানা ষষ্ঠবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল বসুন্ধরা এলপি গ্যাস

টানা ষষ্ঠবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল বসুন্ধরা এলপি গ্যাস

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ষবরণে রঙিন সারা দেশ, উৎসবে মাতোয়ারা বাঙালি

বর্ষবরণে রঙিন সারা দেশ, উৎসবে মাতোয়ারা বাঙালি

ইরান যুদ্ধ চলতে থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে: আইএমএফ

ইরান যুদ্ধ চলতে থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে: আইএমএফ

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি লাইন বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

সব জেনেও নিশ্চুপ বিএসইসি

সব জেনেও নিশ্চুপ বিএসইসি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET