সোমবার, ১৬ মার্চ, ২০২৬
২ চৈত্র ১৪৩২ | ২৭ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

টঙ্গী ভূমি অফিস ঘুসের সাম্রাজ্য

দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিলাসী জীবনযাপন

Share Biz News Share Biz News
বুধবার, ১৩ আগস্ট ২০২৫.১২:৩৭ পূর্বাহ্ণ
বিভাগ - পত্রিকা, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিলাসী জীবনযাপন
102
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

প্রতিনিধি, গাজীপুর : টঙ্গী ভূমি অফিস যেন এখন ঘুসের সাম্রাজ্যে পরিণত হয়েছে। খাজনা-খারিজসহ যেকোনো জমি-সংক্রান্ত সেবা পেতে সাধারণ মানুষকে দিতে হচ্ছে লাখ লাখ টাকা। অভিযোগের তীর উঠেছে নায়েব আব্দুল আলিম, সহকারী কর্মকর্তা রোমান হোসেন এবং সহকারী কর্মকর্তা তাহামিনা আক্তারের দিকে। তাদের বিরুদ্ধে ঘুসের মাধ্যমে রাতারাতি বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার টঙ্গী ভূমি অফিসের প্রাঙ্গণে গেলে ওই এলাকার ভূমি খারিজ করতে ভুক্তভোগীরা ঘুস ছাড়া জমি খারিজ হয় না বলে অভিযোগ করেছেন। তারা বলেন, এই অফিসে টাকা ছাড়া কোনো খারিজ হয় না, ফাইল নড়ে না। তারপরও বহুদিন ঘুরতে হয় অফিসের বারান্দায়। ঘুসের টাকা হাতিয়ে নিতে কত রকম তালবাহানা যে করেন এখানকার কর্মকর্তারা। যারা জমি খারিজ করতে আসেন, তারাই জানেন এখানকার দুরবস্থার চিত্র। কর্মকর্তারা সাধু সেজে বসে থাকেন আর উমেদারদেরকে দিয়ে ঘুসের টাকা হাতিয়ে নেন। আর ওই ঘুসের টাকা অফিসের নিচ থেকে ওপর পর্যন্ত বণ্টন হয়ে থাকে বলে জানিয়েছেন তারা।

টঙ্গীর জামিল হোসেন নামে এক ভুক্তভোগী জানান, সম্প্রতি তিনি একটি জমি কিনে সেটির খারিজ করতে গেলে তহশিলদারের পক্ষ থেকে চার লাখ টাকা দাবি করা হয়। তবে এ টাকা সরাসরি নয়, দাবি করা হয় তহশিলদারের নিয়োজিত দালাল বা উমেদারদের মাধ্যমে। এসব উমেদার অফিসের ভেতর থেকে ভুক্তভোগীদের বাইরে নিয়ে গিয়ে নির্জন স্থানে দর-কষাকষি করেন। বলা হয়, সরাসরি অফিসে গেলে হবে না, আমাদের মাধ্যমেই সব হবে। টঙ্গীর কিছু প্রভাবশালী ভূমিদস্যুর সহযোগিতায় ওই তিন কর্মকর্তা বছরের পর বছর একই এলাকায় বদলি হয়ে ফিরে আসেন। এভাবে স্থানীয় দালালদের সঙ্গে গড়ে তোলেন শক্তিশালী ঘুস চক্র। ঘুস বাণিজ্যের টাকায় তারা গাজীপুর ও ঢাকার অভিজাত এলাকায় ফ্ল্যাট কিনেছেন, একাধিক প্লটের মালিক হয়েছেন, দামি গাড়িতে চলাফেরা করছেন এবং ছেলেমেয়েদের পড়াচ্ছেন উত্তরার নামিদামি স্কুলে। সাধারণ মানুষের কষ্টার্জিত ঘুসের টাকায় গড়ে উঠেছে তাদের এই আঙুল ফুলে কলাগাছ হওয়া বিলাসী জীবন।

স্থানীয়দের অভিযোগ, এই কর্মকর্তারা শুধু টাকার বিনিময়ে সেবা দেন, তা-ও গোপনে। সরাসরি অফিসে গেলে হয়রানি, অপমান ও দালালদের কাছে পাঠানোর ঘটনা ঘটে নিয়মিত। মধ্যবিত্ত বা নিম্নবিত্তের পক্ষে জমির খারিজ করানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

প্রশাসনের শিথিল তদারকি এবং অন্তবর্তীকালীন সরকারের দুর্বল নিয়ন্ত্রণের সুযোগ নিয়ে এই দুর্নীতিবাজ কর্মকর্তারা হয়ে উঠেছেন আরও বেপরোয়া। সরকারি চাকরির বেতন দিয়ে তাদের বর্তমান আড়ম্বরপূর্ণ জীবনযাপন সম্ভব নয় বলেই মনে করছেন সাধারণ মানুষ।

টঙ্গীর বাসিন্দা মিজানুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানে সবকিছুই এখন টাকা ছাড়া অচল। খারিজে যদি চার লাখ টাকা লাগে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?

টঙ্গীর মানুষ এখন কার্যত এই ঘুসচক্রের কাছে জিম্মি। প্রশাসনের উচ্চ পর্যায়ে এই অভিযোগ পৌঁছালেও কার্যকর পদক্ষেপের কোনো খবর নেই। প্রশ্ন উঠেছেÑএই ভয়াবহ ঘুস বাণিজ্য বন্ধে প্রশাসন কি সত্যিই কোনো উদ্যোগ নেবে, নাকি দুর্নীতির এই সাম্রাজ্য আরও বিস্তৃত হবে?

এ ব্যাপারে ওই তিন ভূমি কর্মকর্তার সঙ্গে প্রতিবেদক যোগাযোগ করলে তারা ঘুস বাণিজ্যের বিষয়টি অস্বীকার করেছেন। তারা বলেন, কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা রটনা রটাচ্ছে। প্রকৃতপক্ষে কোন খাজনা খারিজে তারা কোনো প্রকার ঘুস গ্রহণ করেন না। সরকারি-নির্ধারিত ফি’র মাধ্যমে খারিজ করে দেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বেনাপোল দিয়ে পাটপণ্য রপ্তানিতে ভারতের নতুন বিধিনিষেধ

Next Post

ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির

Related Posts

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল
সারা বাংলা

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

সম্পাদকীয়

সম্পাদকীয়

মানবিকতা হারালে সমাজ কোথায় যায়?

Next Post
ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির

ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

মানবিকতা হারালে সমাজ কোথায় যায়?

ইরান যুদ্ধের আঘাত দেশের পুঁজিবাজারে

টানা দরপতনে ঈদের আগে বিনিয়োগকারীদের মাথায় হাত

পর্দা নামল অমর একুশে গ্রন্থমেলার ১৭ কোটি টাকার বই বিক্রি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET