বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

দেনায় জর্জরিত মা, নবজাতককে বিক্রি

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫.১২:৫৮ অপরাহ্ণ
বিভাগ - দিনের খবর, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
দেনায় জর্জরিত মা, নবজাতককে বিক্রি
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

প্রতিনিধি ঝিনাইদহ : দেনার টাকা পরিশোধের জন্য নবজাতককে (ছেলে) বিক্রি করতে বাধ্য হয়েছেন মা সুমাইয়া খাতুন। বিনিময়ে মিলেছে হাসপাতালের বিল পরিশোধ ও কিছু নগদ (৬৫ হাজার) টাকা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা মোড় এলাকার পিয়ারলেস ক্লিনিকে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, ৪ মাসের গর্ভবতী থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে সুমাইয়ার স্বামী মারা যান। এরপর এ নারীর জীবনে নেমে আসে চরম সংকট। স্বামী কিংবা বাবা কোনো বাড়িতেই মেলেনি ঠাঁই। অবশেষে বৃদ্ধা নানির বাড়িতে ঠাঁই হয় তার।

মঙ্গলবার দুপুরে প্রসব বেদনা উঠলে এক প্রতিবেশীর মাধ্যমে স্থানীয় এক ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন সুমাইয়া। পরে অভাবের তাড়নায় নবজাতক সন্তানকে বিক্রি করতে বাধ্য হয়েছেন তিনি। বিনিময়ে মিলেছে হাসপাতালের বিল পরিশোধ ও কিছু নগদ (৬৫ হাজার) টাকা।

সুমাইয়া উপজেলার যাদবপুর ইউপির আনসার মোড়ের সাত্তার আলীর ছেলে মৃত আলামিনের স্ত্রী। জানা যায়, অভাবের সুযোগটাই নিয়েছে একটি দুষ্টচক্র। ৬৫ হাজার টাকার বিনিময়ে ওই অসহায় মা গর্ভের সন্তান তুলে দেন এক নিঃসন্তান দম্পতির হাতে। তাদের মধ্যস্থতার দায়িত্বে ছিলেন ক্লিনিকেরই এক নার্স।

নবজাতককে কিনে নেওয়া নিঃসন্তান দম্পতির বাড়ি কুমিল্লায়। নবজাতককে পেয়ে এই দম্পতি হাসপাতালের বিলসহ ৬৫ হাজার টাকা দিয়েছেন।

নবজাতকের মা সুমাইয়া বলেন, ‘স্বামীর মৃত্যুর পর গর্ভাবস্থায় না পেয়েছি স্বামীর বাড়িতে ঠাঁই, না পেয়েছি বাবার বাড়িতে। নানির বাড়িতে থেকে গর্ভবতী অবস্থায় ধার-দেনা করে কোনো মতে চলেছি। ক্লিনিকের খরচ ও সন্তানকে মানুষ করা আমার পক্ষে সম্ভব না। এ কারণে নবজাতক সন্তানকে বিক্রি করতে বাধ্য হয়েছি।’

তিনি আরো বলেন, ‘যারা দত্তক নিয়েছে, তাদের আমি চিনি না। তবে শুনেছি যে তাদের বাড়ি কুমিল্লায়।’

এ ঘটনায় পিয়ারলেস প্রাইভেট হাসপাতালের মালিক সেলিম রেজা বলেন, ‘সিজারের পর রোগীর দেখাশোনা ছাড়া আমার করার কিছু নেই। রোগী যদি কারো সঙ্গে আপস করে সন্তান দিয়ে দেয়, সেটার জন্য আমি দায়ী নই।’

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (টিএসও) হেলেনা আক্তার বলেন, ‘আমরা আপনাদের মাধ্যমে বিষয়টি শুনলাম। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার জানান, ‘ঘটনা যদি সত্য হয়, তাহলে সংশ্লিষ্ট ক্লিনিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এস এস

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি : শামা ওবায়েদ

Next Post

বাংলাদেশ নারী দল নামছে বিশ্বকাপ মিশনে, আজকের প্রতিদ্বন্দ্বী কে?

Related Posts

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি
সারা বাংলা

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

এবার স্বর্ণেরদাম এক লাফে ১৬২১৩ টাকা বাড়লো, ভরি এখন ২ লাখ ৮৬ হাজার
অর্থ ও বাণিজ্য

টানা তৃতীয় দিনের মত কমলো স্বর্ণের দাম, ভরি ২,৪০,৩৩৭ টাকা

Next Post
বাংলাদেশ নারী দল নামছে বিশ্বকাপ মিশনে, আজকের প্রতিদ্বন্দ্বী কে?

বাংলাদেশ নারী দল নামছে বিশ্বকাপ মিশনে, আজকের প্রতিদ্বন্দ্বী কে?

Discussion about this post

সর্বশেষ সংবাদ

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি

২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান

২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান

’সারা লাইফস্টাইল’ ঈদ উল-আযহা কালেকশন

’সারা লাইফস্টাইল’ ঈদ উল-আযহা কালেকশন

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET