সোমবার, ১১ মে, ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩ | ২৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

দেয়ালের ঢাকায় দোয়েল: প্রকাশিত হলো তায়েব মিল্লাত হোসেনের কাব্যগ্রন্থ

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫.১:০৬ পূর্বাহ্ণ
বিভাগ - ফিচার, বিনোদন ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
দেয়ালের ঢাকায় দোয়েল: প্রকাশিত হলো তায়েব মিল্লাত হোসেনের কাব্যগ্রন্থ
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

দেয়ালের শহর ঢাকা। সেখানে আছে দোয়েল চত্বর। সেটা অন্য এক গল্প। ঘরে ঘরে যে দেয়াল তার আড়ালে স্বস্তি যেমন থাকে। তেমনি থাকে যন্ত্রণাকাতর পাথর সময়। থাকে প্রণয়ের সুখ। থাকে অপ্রাপ্তির বেদনা। এমন সব ব্যক্তিগত আশা-হতাশার কথা কবিতায় বুনেছেন তায়েব মিল্লাত হোসেন। তার কবিতা থেকেই পাঠ করা যায়: ‘কিংবদন্তির কাছেই আমাদের/ অজানা অধ্যায় ঘাসের লাবণ্য/ সংসার ও সুখ কানামাছি ভূষণ/ ইটের সীমানায় আড়াল সন্তাপ।’ আলোচ্য কবিতার নাম ‘দেয়ালের ঢাকায় দোয়েল’। একই নামে সদ্যই প্রকাশিত হয়েছে কবির প্রথম বই।
বই প্রথম হলেও তায়েব মিল্লাত হোসেন কাব্যচর্চা করছেন অন্তত আড়াই দশক হলো। ফলে অগ্রন্থিত কবিতা সংখ্যা অগুনতি। সেসব থেকে বাছাই করা ৩৭টি কবিতা নিয়ে ছাপা-বাঁধাই হয়েছে কাব্যগ্রন্থ ‘দেয়ালের ঢাকায় দোয়েল’। যেখানে আছে প্রেম, স্বদেশ, ইতিহাস, রাজনীতির নানা অনুষঙ্গ। এই বইয়ের ফ্ল্যাপে দেশের অন্যতম কবি ফিরোজ এহতেশাম লিখেছেন, ‘নানা অনুষঙ্গের দ্যোতনায় স্ফুরিত এক নতুন ব্যঞ্জনা আর ভিন্নতর নান্দনিক সুষমা নিয়ে হাজির হয় তাঁর কবিতা। কখনো সেসব পংক্তিতে জেগে ওঠে গদ্যের ঋজু টানটান টঙ্কার, কখনো-বা পয়ারের স্নিগ্ধ গীতলতার ঢেউ। এইভাবে তিনি বস্তুজগতের প্রচলিত অর্থকে দেন নবতর উদ্ভাসন।’
তায়েব মিল্লাত হোসেনের কবিতা প্রায়শই ব্যক্তিকে ছাপিয়ে সমাজ-দেশ-দুনিয়ার দিকে ধাবিত হয়। তার বই থেকে কিছুটা তুলে ধরা যায়: ‘ওহে পশ্চিম, তোমার পোশাক খুলে দেখো/সেখানে পাবে পুবের দুনিয়ার সেলাই দিদিদের হাতের দাগ,/ সময়ের রক্ত ও প্রতিদিনের ঘাম।’
নিজের প্রথম বই সম্পর্কে কবি বলেন, ‘রচিত কবিতাদের মুক্তির আস্বাদ দিতেই আসলে এই বই প্রকাশ। এটা যদি পাঠকের মন-মগজ গ্রহণ কর নেয় তবেই আসল সার্থকতা।’
কবিতার বই ‘দেয়ালের ঢাকায় দোয়েল’ প্রকাশ করেছে স্বপ্ন ৭১ প্রকাশন। প্রচ্ছদ করেছেন তানজিল রিমন। এটি পাবেন রাজধানী ঢাকার কাঁটাবনে কনকর্ড অ্যাম্পোরিয়াম শপিং কমপ্লেক্সের এই প্রকাশনীর প্রদর্শন কেন্দ্রে। পাওয়া যাচ্ছে তাদের অনলাইনে। বইটি সংগ্রহ করা যাবে রকমারি ও অন্যান্য অনলাইন বই বিপনি থেকেও। এর দাম মাত্র ২০০ টাকা। বিজ্ঞপ্তি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঢাকায় দুরখেইম: বিভক্ত সমাজের সন্ধিক্ষণে নৈতিক সংহতির অনুসন্ধান

Next Post

কড়া নিরাপত্তা ট্রাইব্যুনালে

Related Posts

সোশ্যাল মিডিয়া কি প্যারালাল সরকার হয়ে যাচ্ছে?
ফিচার

সোশ্যাল মিডিয়া কি প্যারালাল সরকার হয়ে যাচ্ছে?

নীরব সংবাদ-যোদ্ধাদের প্রাপ্য কোথায়?
ফিচার

নীরব সংবাদ-যোদ্ধাদের প্রাপ্য কোথায়?

বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার পাচ্ছেন আশিক সরকার
বিনোদন

বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার পাচ্ছেন আশিক সরকার

Next Post
কড়া নিরাপত্তা ট্রাইব্যুনালে

কড়া নিরাপত্তা ট্রাইব্যুনালে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঢাকায় টেকসই ও ভূমিকম্প-সহনশীল আবাসনের নতুন দিগন্ত

ঢাকায় টেকসই ও ভূমিকম্প-সহনশীল আবাসনের নতুন দিগন্ত

চাঁদার নামে বেতন কর্তন কর্মকর্তাদের অসন্তোষ

চাঁদার নামে বেতন কর্তন কর্মকর্তাদের অসন্তোষ

সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে পিছিয়ে দেশের ‘তুলা খাত’

সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে পিছিয়ে দেশের ‘তুলা খাত’

উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়িতে বিপর্যস্ত ঢাকা

উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়িতে বিপর্যস্ত ঢাকা

ডিএসইতে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

ডিএসইতে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET