শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
২১ ফাল্গুন ১৪৩২ | ১৭ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

নতুন বছরের আগেই পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ পাচ্ছে শিক্ষার্থীরা

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫.২:৫৬ অপরাহ্ণ
বিভাগ - দিনের খবর, শিক্ষা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
নতুন বছরের আগেই পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ পাচ্ছে শিক্ষার্থীরা
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক ও দাখিল স্তরের সকল শিক্ষার্থী সরকারের বিনামূল্যের পাঠ্যপুস্তকের সফটকপির (পিডিএফ) অনলাইন সংস্করণ আজ থেকে পড়তে পারবে।

আজ রোববার (২৮ ডিসেম্বর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ‘২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের সফটকপি ওয়েবসাইটে আপলোডকরণ’— কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনের সাথে সাথে এনসিটিবি’র ওয়েবসাইটে www.netb.gov.bd -এ ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক, প্রাথমিক (বাংলা ও ইরেজি ভার্সন), ইবতেদায়ি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫টি ভাষা, মাধ্যমিক (বাংলা ও ইরেজি ভার্সন), দাখিল, দাখিল (ভোকেশনাল) ও কারিগরি স্তরের সকল পাঠ্যপুস্তকের (মোট ৬৪৭টি) অনলাইন সংস্করণ পাওয়া যাচ্ছে।

এদিকে পাঠ্যপুস্তকের মুদ্রণ ও সরবরাহের সর্বশেষ অগ্রগতির বিষয় এনসিটিবি জানিয়েছে, ইতোমধ্যে ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক (মোট ১১,৭০,৪৬,৪৬১) মুদ্রণ শেষ করে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয়েছে। ফলে নতুন বছরের শুরুতে ১ জানুয়ারি সকল কোমলমতি শিক্ষার্থী নতুন পাঠ্যপুস্তক হাতে পেয়ে বইয়ের ঘ্রাণ নিতে পারবে।

এছাড়া মাধ্যমিক, দাখিল, দাখিল (ভোকেশনাল) ও কারিগরি স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আশা করছে যে মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী বছরের শুরুর দিনে কয়েকটি মৌলিক বই হাতে পাবে। তবে সবগুলো বিষয়ের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের কাছে অল্প কয়েকদিনের মধ্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

ইতোমধ্যে এই স্তরের মোট পাঠ্যপুস্তকের (মোট ১৮,৩২,০৮,৬৯৩) ৭৮ দশমিক ৭২ শতাংশ মুদ্রণ এবং ৫৮ দশমিক ৬৮ শতাংশ সরবরাহ শেষ হয়েছে।

পাঠ্যপুস্তকের সফটকপি ওয়েবসাইটে আপলোডকরণ অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটওয়ারী।

এ সময় শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বছর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষার্থীরা শতভাগ বই পাবে ১ জানুয়ারি, ষষ্ঠ ও নবম শ্রেণির প্রায় শতভাগ শিক্ষার্থী বই পাবে ১ জানুয়ারি এবং সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা যথাক্রমে ৭০% ও ৬০% বই ১ জানুয়ারিতে পাবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বাড়লো রুপার দাম, আজ থেকে কার্যকর

Next Post

হাদি হত্যাকারী ফয়সালের দুই সহযোগী ভারতে গ্রেপ্তার

Related Posts

জ্বালানি তেল কিনতে নতুন নিয়ম! ফিলিং স্টেশনে সরকার দিল ৫টি কঠোর শর্ত
জাতীয়

জ্বালানি তেল কিনতে নতুন নিয়ম! ফিলিং স্টেশনে সরকার দিল ৫টি কঠোর শর্ত

রাষ্ট্রপতি ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান! সংসদে ভাষণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা
জাতীয়

রাষ্ট্রপতি ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান! সংসদে ভাষণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা

যুদ্ধের প্রভাব বাংলাদেশে! তেল ১৪ দিনের, অকটেন ২৮ দিনের মজুত—দীর্ঘ লাইনে ভিড় পাম্পে
অর্থ ও বাণিজ্য

যুদ্ধের প্রভাব বাংলাদেশে! তেল ১৪ দিনের, অকটেন ২৮ দিনের মজুত—দীর্ঘ লাইনে ভিড় পাম্পে

Next Post
হাদি হত্যাকারী ফয়সালের দুই সহযোগী ভারতে গ্রেপ্তার

হাদি হত্যাকারী ফয়সালের দুই সহযোগী ভারতে গ্রেপ্তার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জ্বালানি তেল কিনতে নতুন নিয়ম! ফিলিং স্টেশনে সরকার দিল ৫টি কঠোর শর্ত

জ্বালানি তেল কিনতে নতুন নিয়ম! ফিলিং স্টেশনে সরকার দিল ৫টি কঠোর শর্ত

রাষ্ট্রপতি ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান! সংসদে ভাষণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা

রাষ্ট্রপতি ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান! সংসদে ভাষণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা

যুদ্ধের প্রভাব বাংলাদেশে! তেল ১৪ দিনের, অকটেন ২৮ দিনের মজুত—দীর্ঘ লাইনে ভিড় পাম্পে

যুদ্ধের প্রভাব বাংলাদেশে! তেল ১৪ দিনের, অকটেন ২৮ দিনের মজুত—দীর্ঘ লাইনে ভিড় পাম্পে

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET