নিজস্ব প্রতিবেদক: নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশেষ ‘ব্যাক টু স্কুল’ ক্যাম্পেইন চালু করেছে বাটা বাংলাদেশ। স্বাচ্ছন্দ্যদায়ক ও সাশ্রয়ী কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে এই ক্যাম্পেইনে থাকছে নানা আকর্ষণীয় অফার ও আয়োজন। আগামী ১ ডিসেম্বর ২০২৫ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সারা দেশে এ ক্যাম্পেইন চলবে।
এ বছর ‘ব্যাক টু স্কুল’ ক্যাম্পেইনের আওতায় বাটা বাজারে এনেছে তাদের বিশেষ স্কুল জুতার কালেকশন ‘বি-ফার্স্ট অ্যান্টি-ব্যাকটেরিয়াল স্কুল শু’। শিশুদের সারাদিনের ব্যবহারকে আরামদায়ক ও স্বাস্থ্যসম্মত করতে এই জুতা তৈরি করা হয়েছে। এতে রয়েছে দুর্গন্ধ ও জীবাণু প্রতিরোধী অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রযুক্তি, দীর্ঘ সময় ব্যবহারের উপযোগী আরামদায়ক ফিট এবং স্কুলের পোশাকের সঙ্গে মানানসই স্টাইলিশ নকশা।
ক্যাম্পেইন চলাকালে সারা দেশের বাটা শোরুমে বিকাশের মাধ্যমে কেনাকাটায় মিলবে ১০ শতাংশ ক্যাশব্যাক। নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে স্কুলের প্রয়োজনীয় জুতা আরও সাশ্রয়ী করে তুলতেই এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া ‘ব্যাক টু স্কুল’ উদ্যোগের অংশ হিসেবে শিশুদের জন্য আয়োজন করা হয়েছে একটি সৃজনশীল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় শিশুরা তাদের স্কুলের প্রথম দিনের অভিজ্ঞতা কল্পনার রঙে ফুটিয়ে তুলবে। ক্যাম্পেইন চলাকালীন প্রতি সপ্তাহে সাতজন করে বিজয়ী একটি করে নতুন ট্যাবলেট জয়ের সুযোগ পাবে।
দেশজুড়ে নির্ধারিত বাটা শোরুমগুলোতে এ ক্যাম্পেইন চালু থাকায় দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকরা সহজেই এই অফার উপভোগ করতে পারবেন। আরামদায়ক স্কুল জুতা, ট্রেন্ডি স্নিকার্স কিংবা দৈনন্দিন ব্যবহারের টেকসই জুতা—সব ধরনের প্রয়োজনের জন্য বাটায় রয়েছে বহুমুখী সমাধান।
ক্যাম্পেইন, অংশগ্রহণকারী শোরুম এবং প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.batabd.com/
প্রিন্ট করুন






Discussion about this post