বুধবার, ২০ মে, ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ৩ জিলহজ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

নাইজেরিয়ায় সেনা মোতায়েন অথবা বিমান হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫.১২:০১ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘বিরাট সংখ্যক খ্রিষ্টানদের’ হত্যা বন্ধে মার্কিন সামরিক বাহিনী নাইজেরিয়ায় সেনা মোতায়েন করতে পারে অথবা সেখানে বিমান হামলা চালাতে পারে।

ফ্লোরিডার পাম বিচ থেকে উড়ে রাজধানী ওয়াশিংটন ডিসিতে ফেরার সময় আকাশযান ‘এয়ার ফোর্স ওয়ান’ গত রোববার স্থানীয় সময় সন্ধ্যায় সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞেস করেন, তিনি নাইজেরিয়ায় সেনা মোতায়েন না বিমান হামলা চালানোর কথা ভাবছেন?

উত্তরে ট্রাম্প বলেন, ‘হতে পারে। মানে আমি অনেক কিছু বিবেচনা করছি। তারা নাইজেরিয়ায় রেকর্ডসংখ্যক খ্রিষ্টানকে হত্যা করছে। তারা খ্রিষ্টানদের হত্যা করছে এবং তাদের অনেককে হত্যা করছে। আমরা তাদের এটা করতে দেব না।’

গত রোববার ছুটির দিনটি ফ্লোরিডায় তার অবকাশকালীন বাড়িতে কাটান ট্রাম্প। এদিন সকালে তিনি সেখানে গিয়েছিলেন।

একই দিন এর আগে নাইজেরিয়া জানায়, যতদিন তাদের আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হবে, ততদিন ইসলামপন্থি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন সহায়তাকে স্বাগত জানাবে তারা।

এর আগে গত শনিবার ট্রাম্প নাইজেরিয়ায় খ্রিষ্টানদের সঙ্গে ‘নিষ্ঠুর আচরণ’ বন্ধ করা না হলে পশ্চিম আফ্রিকার দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দেন। নাইজেরিয়ায় সম্ভাব্য ‘দ্রুত’ সামরিক অভিযান চালানোর জন্য তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে প্রস্তুত থাকতে বলেছেন বলে জানান। তার এসব হুমকির প্রতিক্রিয়ায় নাইজেরিয়া ওই মন্তব্য করে বলে রয়টার্স জানিয়েছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর এক উপদেষ্টা ড্যানি বয়ালা রয়টার্সকে বলেছেন, ‘যতক্ষণ তারা আমাদের আঞ্চলিক অখণ্ডতাকে স্বীকৃতি দেবে আমরা তাদের সাহায্যকে স্বাগত জানাব।’

ট্রাম্প নাইজেরিয়াকে একটি ‘সম্মান হারানো দেশ’ বলে উল্লেখ করা সত্ত্বেও বয়ালা দুই দেশের মধ্যে কোনো উত্তেজনা নেই বলে দাবি করেছেন।

তিনি বলেছেন, ‘আমরা এটিকে আক্ষরিকভাবে নিইনি। কারণ আমরা জানি, ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ার ভালো চান। আমি নিশ্চিত, সময় হলেই এই দুই নেতা (ট্রাম্প ও বোলা) সাক্ষাৎ করবেন ও বসে আলোচনা করবেন। আর এর মধ্য দিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের যৌথ সংকল্পে ভালো কিছু হবে।’

গত শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র সরকার অবিলম্বে নাইজেরিয়াকে দেয়া সব সাহায্য ও সহযোগিতা বন্ধ করবে।

ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র যদি তার সামরিক বাহিনী পাঠায়, তাহলে তারা ভয়াবহ নৃশংসতা চালাতে থাকা ইসলামিক সন্ত্রাসীদের পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে ঝাঁপিয়ে পড়বে।’

তবে নাইজেরিয়ায় খ্রিষ্টানদের সঙ্গে কী ‘নিষ্ঠুর আচরণ করা হচ্ছে’ তার সুনির্দিষ্ট কোনো প্রমাণ না দিয়েই এসব লিখেছেন তিনি জানিয়েছে রয়টার্স।

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া মহাদেশটির সবচেয়ে জনবহুল দেশ এবং শীর্ষ খনিজ তেল উৎপাদক। এই দেশটিতে ২০০ জাতিগোষ্ঠী আছে যারা খ্রিষ্টান, ইসলাম ও ঐতিহ্যবাহী ধর্মবিশ্বাসগুলো অনুসরণ করে আসছে। তাদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের দীর্ঘ ইতিহাস আছে।

বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের মতো ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠীগুলো ১৫ বছরেরও বেশি সময় ধরে দেশটিতে হামলা, লুটপাট ও হত্যাকাণ্ড চালাচ্ছে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। কিন্তু তাদের হামলাগুলো প্রধানত দেশটির উত্তরপূর্বাঞ্চলে সীমাবদ্ধ, যা মুসলিমপ্রধান এলাকা।

বিশ্লেষকরা জানিয়েছেন, বিদ্রোহীদের হামলায় খ্রিষ্টানরা নিহত হলেও ক্ষয়ক্ষতির শিকার মানুষদের সংখ্যাগরিষ্ঠই মুসলিম।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ২০

Next Post

ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ, বুধবার শুনানি

Related Posts

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর
দিনের খবর

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী
দিনের খবর

ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

দেশে আমদানি বেড়েছে জীবাশ্ম জ্বালানির
পুঁজিবাজার

পুঁজিবাজারভিত্তিক ইশতেহার বাস্তবায়নে জোর

Next Post
ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ, বুধবার শুনানি

ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ, বুধবার শুনানি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী

ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

দেশে আমদানি বেড়েছে জীবাশ্ম জ্বালানির

পুঁজিবাজারভিত্তিক ইশতেহার বাস্তবায়নে জোর

ভোগ্যপণ্যের মজুত স্থিতিশীল আছে : বাণিজ্যমন্ত্রী

ব্যবসায় দায়িত্বশীল আচরণ প্রতিযোগিতা সক্ষমতার গুরুত্বপূর্ণ উপাদান: বাণিজ্যমন্ত্রী

চামড়াশিল্পে টেকসই উন্নয়নে নানা পদক্ষেপ সরকারের

বেতন-ভাতা সংকটের শঙ্কা চামড়া ও পাদুকা খাতে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET