বুধবার, ১৩ মে, ২০২৬
৩০ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

নারায়ণগঞ্জে কোরবানির পশুর চাহিদার তুলনায় জোগান বেশি

Share Biz News Share Biz News
শুক্রবার, ৮ মে ২০২৬.১২:১৩ পূর্বাহ্ণ
বিভাগ - দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
নারায়ণগঞ্জে কোরবানির পশুর চাহিদার তুলনায় জোগান বেশি
1.1k
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ জেলায় এ বছর কোরবানির পশুর চাহিদার তুলনায় পশুর জোগান বেশি। জেলায় কোরবানি পশুর চাহিদা ১ লাখ ৩ হাজার ৪৭টি। জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় ছোট-বড় মিলিয়ে ৬ হাজার ৫৩৭ টি খামার রয়েছে। এসব খামারে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ১ লাখ ১৩ হাজার ৭৫৪টি পশু। আর জেলায় কোরবানি পশুর চাহিদা হচ্ছে ১ লাখ ৩ হাজার ৪৭টি পশু। ফলে জেলায় উদ্বৃত্ত রয়েছে ১০ হাজার ৭০৭টি পশু।
উপজেলা অনুসারে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ২৮ হাজার ১০০টি, বন্দর উপজেলায় ১৯ হাজার ৮২৭টি, রূপগঞ্জ উপজেলায় ১৮ হাজার ৪৯৫টি, আড়াইহাজার উপজেলায় ২৬ হাজার ৮৭৪টি এবং সোনারগাঁ উপজেলায় ২০ হাজার ৪৫৮টি কোরবানির পশু রয়েছে।
খামারে কোরবানির জন্য প্রস্তুত পশুগুলোর মধ্যে ৬১ হাজার ৮৯৯টি ষাঁড়, ৬ হাজার ৪৮৬টি বলদ, ১৯ হাজার ৭৪৩টি গাভী, ২ হাজার ৮৪১টি মহিষ, ১৭ হাজার ১৭২টি ছাগল এবং ৫ হাজার ৪৯৩টি ভেড়া রয়েছে। ১২৭টি অন্যান্য পশু রয়েছে।
আসন্ন ঈদুল আজহা নিয়ে প্রস্তুতি শুরু করেছে পশু ব্যবসায়ীরা। বিভিন্ন জায়গায় পশুর হাট বসানোর জন্যও প্রস্তুতি চলছে। এবারের ঈদুল আজহাকে কেন্দ করে নারায়ণগঞ্জের পশুর খামারগুলোও বেশ জমজমাট অবস্থায় রয়েছে। তারা আগে থেকেই গরু বিক্রি করা শুরু করে দিয়েছে। সেই সঙ্গে ক্রেতারাও আগে থেকেই পছন্দের পশু কিনে রাখছেন এসব খামার থেকে। নারায়ণগঞ্জে এবার চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি রয়েছে।
আসিফ হোসেন নামে একজন গরু ক্রেতা বলেন, ফার্মের পরিবেশ সুন্দর থাকে। হাট থেকে গরু কেনা ঝামেলা হয়ে থাকে। মাঝেমধ্যে আমাদের পরিবারের সদস্যরাও ফার্মে এসে গরু দেখতে পারে। এটা ভালো লাগে।
হযরত আলী নামে আরেকজন ক্রেতা বলেন, আমি গত কয়েক বছর ধরেই ফার্ম থেকেই গরু ক্রয় করে থাকি। ফার্মের গরুগুলোকে হাইজেনিক মেইনটেন্ট করে খাবার দিয়ে থাকে। গরুর মাংসের গুণগত মানও ভালো থাকে।
তিনি আরও বলেন, হাট থেকে কিনতে গেলে এক দিন আগে ক্রয় করতে হয়। কিন্তু ফার্ম থেকে গুরু অনেক আগেই ক্রয় করা যায়। আমরা মাঝেমধ্যে এসে গরু দেখে যাই। একটা মায়া কাজ করে।
বন্দরের বিসমিল্লাহ এগ্রো ফার্মের মালিক লোকমান বলেন, ‘আমরা প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করে থাকি। আমাদের নিজস্ব জমিতে উৎপাদন করা ঘাস এবং সর্বোচ্চ মান নিশ্চিত করা দানাদার খাবার খাইয়ে থাকি, যার কারণে আমাদের এখানে গরু আগে থেকেই বিক্রি হয়ে যায়। তিনি আরও বলেন, আমরা শুধু টাকার জন্য গরু লালন করি না, এখানে একটা মায়া কাজ করে। সন্তানের মতো করেই লালনপালন করে থাকি। প্রায় দুই মাস থেকেই আমাদের এখানে গরু বুকিং করা শুরু হয়ে যায়। ইতোমধ্যে আমার খামারের প্রায় সব গরু বিক্রি হয়ে গেছে।
নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান মিয়া বলেন, কোরবানি পশুর চাহিদা হলো ১ লাখ ৩ হাজার ৪৭টি। নারায়ণগঞ্জ একটি জনবসতিপূর্ণ এলাকা। এখানে কোরবানি বেশি হয়। এখন পর্যন্ত আমাদের চাহিদা অনুযায়ী কোরবানির পশু বেশি আছে। তিনি আরও বলেন, ঈদুল আজহা পবিত্র উৎসব। এই উৎসবকে কেন্দ করে জেলা ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর একটা চ্যালেঞ্জে থাকে। আমরা সব অংশীজনদের নিয়ে সম্মিলিতভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করি। নারায়ণগঞ্জের হাটগুলোতে আমাদের ২৫ ভেটেরিনারি টিম কাজ করবে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী বলেন, অন্যান্যবারের মতো এবারও কোরবানির পশুর হাট থেকে শুরু করে পুরো জেলা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে। ক্রেতা-বিক্রেতাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ও চুরি ছিনতাই রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সিরাজগঞ্জে তাঁতপল্লিতে হতাশা আর অনিশ্চয়তায় শ্রমিকরা

Next Post

বীমা খাতের উল্লম্ফনেও পতনের বৃত্তে পুঁজিবাজার

Related Posts

দিনের খবর

সোনালি সময়ে বাংলাদেশ

দিনের খবর

​ভালো মানুষের অভাব, নৈতিকতার সংকট ও আমাদের করণীয়

বছরের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে বড় উত্থান
অর্থ ও বাণিজ্য

সূচকের উত্থানে চাঙা পুঁজিবাজার, প্রথম ঘণ্টায় লেনদেন ২৪৯ কোটি টাকা

Next Post
পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

বীমা খাতের উল্লম্ফনেও পতনের বৃত্তে পুঁজিবাজার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সমৃদ্ধিশালী দেশ গড়তে প্রয়োজন প্রযুক্তিতে দক্ষ জনশক্তি

নৈতিকতা হারালে সম্পদ হয়ে যায় বোঝা

সোনালি সময়ে বাংলাদেশ

কি খাবেন-কি খাবেন না

শিশু লালনে বর্তমান মায়েদের চ্যালেঞ্জ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET