শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
২৯ মাঘ ১৪৩২ | ২৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

নিটল ইন্স্যুরেন্সের শেয়ারে অস্বাভাবিক দরপতন

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬.১:২৪ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পুঁজিবাজার, শীর্ষ খবর, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
নিটল ইন্স্যুরেন্সের শেয়ারে অস্বাভাবিক দরপতন
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

আনোয়ার হোসাইন সোহেল : পরিচালকদের দ্বন্দ্বের জেরে পুঁজিবাজারের তালিকাভুক্ত নন-লাইফ নিটল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারদর কমছে। দীর্ঘদিন ধরে বাড়তে থাকা নিটল ইন্স্যুরেন্সের কোম্পানির শেয়ারদর গত প্রায় এক সপ্তাহ ধরে কমছে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে পুঁজিবাজারে লেনদেন ও শেয়ার ক্রয়-বিক্রয় ভালো হলেও একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় নিটল ইন্স্যুরেন্সের ব্যবসায় তার প্রভাব পড়েছে। যদিও কোম্পানির সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান শেয়ারদর যথেষ্ট স্বাভাবিকই আছে।

গত বছরের ৫ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির শেয়ারদর ৩২ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে চলতি বছরের ২৫ জানুয়ারি থেকে শুরু করে কোম্পানিটির শেয়ারদরে ক্রমাগত ধস লক্ষ করা যাচ্ছে। গত ২৫ জানুয়ারি থেকে কোম্পানিটির প্রতিটি শেয়ারদর ২ দশমিক ৯২ শতাংশ কমেছে। অর্থাৎ কোম্পানিটির প্রতিটি ৩০ টাকা ৮০ পয়সার শেয়য়াদর ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কমে দাঁড়িয়েছে ২৮ টাকা ৭০ পয়সায়।

নিটল ইন্স্যুরেন্সের একটি সূত্র জানায়, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব চৌধুরীর নিকটাত্মীয় এস এম মাহবুবুল করিমকে কোম্পানিটির চেয়ারম্যান করা নিয়ে দীর্ঘদিন ধরে কোম্পানিটির পরিচালকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। চেয়ারম্যানের নিকট আত্মীয় হওয়ার এস এম মাহবুবুর করিম কোম্পানিটিতে একক কর্তৃত্ব চালু করেছেন। তার একক সিদ্ধান্তে অনেক অযোগ্য কর্মীকে ইন্স্যুরেন্স কোম্পানিটির উচ্চপদে পদায়ন করা হলেও বঞ্চিত হয়েছেন অনেক যোগ্যকর্মী। এ নিয়ে ইন্স্যুরেন্স কর্মকর্তাদের মধ্যে হতাশা কাজ করছে। চাকরিচ্যুত করার থেকে শুরু করে অকারণে কোম্পানির সাধারণ কর্মীদের চাকরিচ্যুত করার মতো ঘটনারও অভিযোগ রয়েছে। ন্যায্য অনেক দাবি-দাওয়া কিছুই মানছেন না চেয়ারম্যান এস এম মাহবুবুল হক। তার অবাধ্য হলেই পরিচালকদেরও ধমকের ওপরে রাখেন মাহবুবুল হক। তার ভয়ে কোম্পানির মিটিংয়ে কোনো পরিচালক টু শব্দ পর্যন্ত করতে পারেন না।

ডিএসই সূত্রে জানা যায়, ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির আয় যেখানে ছিল ১১ কোটি ৪৩ লাখ ও ১১ কোটি ৭৭ লাখ টাকা। সেখানে ২০২২ সালে এসে কোম্পানিটির আয়ে বড় ধরনের ধস লক্ষ করা যায়। ওই বছর কোম্পানিটির আয় কমে দাঁড়ায় ৮ কোটি ৫৬ লাখ টাকায়। সেখান থেকে ২০২৩ সালে এসে দাঁড়ায় ৫ কোটি ৯৪ লাখ টাকায়। যদিও ২০২৪ অর্থবছরের কিছুটা আয় বেড়েছে। তবে দুই অঙ্কের কোটির ঘরে পৌঁছাতে পারেনি নিটলের আয়। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ দশমিক ৮৪ শতাংশ থেকে কমতে কমতে বর্তমানে ১ দশমিক ৯৭ শতাংশে এসে দাঁড়িয়েছে। নিটল ইন্স্যুরেন্সের মুনাফা কমায় ধীরে ধীরে বিনিয়োগকারীদেরও মধ্যে নগদ লভ্যাংশ বিতরণের পরিমাণও কমিয়ে আনা হয়েছে। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

এ বিষয়ে জানতে চাইলে নিটল-নিলয় গ্রুপের জনসংযোগ কর্মকর্তা নিটল-নিলয় গ্রুপের জনসংযোগ কর্মকর্তা নিয়াজ শেয়ার বিজকে বলেন, নিটল ইন্স্যুরেন্সর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। মাতলুব সাহেব মাত্র ৪০ কোটি টাকা পেইড-আপ ক্যাপিটালের এই কোম্পানিটির দিকে তেমন একটা মনোযোগ দেন না। তবে শেয়ারহোল্ডার হিসেবে তিনি নিটল ইন্স্যুরেন্স থেকে নিয়মিত লভ্যাংশ নেন।

নিটলের মুনাফা কমার কারণ জানতে চাইলে কোম্পানি সচিব শেয়ার বিজকে  মো. মিজানুর রহমান বলেন, মাহবুবুল করিম সাহেব মাতলুব সাহেবের আপন শেলক। তিনি অত্যন্ত সুন্দরভাবে কোম্পানি পরিচালনা করছেন। তবে পারিবারিক মনমালিন্য কম-বেশি সব পরিবারেই আছে। এটা ব্যবসায় প্রভাব ফেলার মতো কোনো দ্বন্দ্ব নয়। তার ভাষায় ‘এটা আজগুবি কথা’। তাহলে কোম্পানির মুনাফা কমছে কেন জানতে চাইলে মো. মিজানুর রহমান বলেন, ২০২৪ সালে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ (৫% নগদ এবং ৫% স্টক) লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে। নিটল ইন্স্যুরেন্স কোম্পানির বড় বিনিয়োগ আসে নিটল মটরস থেকে। দ্বন্দ্ব থাকলে তো আর এত বিনিয়োগ আসত না  বলেও জানান তিনি।

বাংলাদেশ-ভারত কূটনৈতিক টানা পড়েন কি লভ্যাংশ কম দেওয়ার কারণ? জানতে চাইলে মো. মিজানুর রহমান বলেন, বাংলাদেশ-ভারত চলমান টানা পড়েন পরিস্থিতিতে নিটল ইন্স্যুরেন্সের ব্যবসায় কোনো প্রকার প্রভাব পড়েনি।

ডিএসইর তথ্যমতে, কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ৪০ কোটি ২০ লাখ টাকা। ২০০৫ সালে ২৩ জুন কোম্পানিটিকে পুঁজিবাজার থেকে ৯ কোটি টাকা উত্তোলনের জন্য অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ৩১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী বর্তমানে কোম্পানিটিতে উদ্যোক্তা   বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ৩৫ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ৩৮ দশমিক ৭২ শতাংশ এবং প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী রয়েছে ২৬ দশমিক ২৮ শতাংশ।

সবশেষ গত ৩ ফেব্রুয়ারি কোম্পানিটির প্রতিটি শেয়ারদর ২৯ টাকা ৫০ পয়সা থেকে ২ দশমিক ৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৮ টাকা ৮০ পয়সায়। গত ৫২ সপ্তাহের হিসাবে কোম্পানির শেয়ারদর ২২ টাকা থেকে ৩১ টাকা ৮০ পয়সায় ওঠানামা করেছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে রোজটেক সল্যুশনসের সঙ্গে ইউসিবিডির অংশীদারিত্ব

Next Post

গ্যাস সংকটে মাথায় হাত বাড়ি মালিকদের

Related Posts

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে
পত্রিকা

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

জাতীয়

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

 মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে : জামায়াত আমির 
জাতীয়

সুষ্ঠু প্রক্রিয়ায় যে ফলাফল আসবে, সেটাই মেনে নেব : জামায়াত আমির

Next Post
গ্যাস সংকটে মাথায় হাত  বাড়ি মালিকদের

গ্যাস সংকটে মাথায় হাত বাড়ি মালিকদের

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

 মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে : জামায়াত আমির 

সুষ্ঠু প্রক্রিয়ায় যে ফলাফল আসবে, সেটাই মেনে নেব : জামায়াত আমির

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত  তরুণ থেকে বৃদ্ধ

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণ থেকে বৃদ্ধ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET