শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২ | ২১ জমাদিউস সানি ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

নিশোকে খোঁচা পূজা চেরীর, এখানে মনে হয় আমিই সবচেয়ে বয়স্ক

Share Biz Online Share Biz Online
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫.৮:৩০ অপরাহ্ণ
বিভাগ - বিনোদন ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
নিশোকে খোঁচা পূজা চেরীর, এখানে মনে হয় আমিই সবচেয়ে বয়স্ক
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : আগামী ঈদুল ফিতর সামনে রেখে পরিচালক রেদওয়ান রনি তার নতুন সিনেমা ‘দম’-এর মহরত করলেন। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এ মহরত অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, আফরান নিশো, অভিনেত্রী পূজা চেরী প্রমুখ।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘দম’। এ সিনেমার গল্পটি সার্ভাইভাল ঘরানার। উন্নত জীবনের খোঁজে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো প্রবাসীদের কঠিন সংগ্রামই এ সিনেমার মূল বিষয়বস্তু। তবে এ সিনেমার জন্য প্রথমে সৌদি আরব ও জর্ডানে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও নির্মাতারা এখন কাজাখস্তানে দৃশ্যায়নের প্রস্তুতি নিচ্ছেন।

শিগগিরই শুরু হবে সিনেমা ‘দম’-এর শুটিং। আর এ সিনেমায় প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন আফরান নিশো ও পূজা চেরী। সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরীও।

এক প্রশ্নের জবাবে মজা করে অভিনেত্রী বলেন, এখানে মনে হয় আমিই সবচেয়ে বয়স্ক, এনারা সবাই বাচ্চা! বিশেষ করে এই মানুষটা (আফরান নিশোর দিকে ইশারা করে) একেবারে বাচ্চা। পূজার কথায় হেসে নিশো জবাব দেন ‘হ্যাঁ, আমি তো বাচ্চাই!’

অভিনয়শিল্পী হিসেবে নিজের কাজ নিয়েও আশাবাদী পূজা চেরী। অভিনেত্রী বলেন, এর আগে যত কাজ করেছি, ভালো ছিল; তবে এবার মনে হচ্ছে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পারব। তিনি বলেন, ‘নিশো ভাই এতটাই কনফিউজড করে দেন যে, শুটিংয়ে গিয়ে কী করবেন, তা এখন থেকে টেনশনে আছি। তবে আমি খুব এক্সাইটেড। কারণ এটি আমার জন্য বড় একটা চ্যালেঞ্জিং কাজ। আপনারা বলছেন আমি গুণী, কিন্তু এ সিনেমা শেষ হলে হয়তো মনে হবে আমি কিছুটা হলেও অভিনয় করতে পারি।

এদিকে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন উঠেছে বড়পর্দায় অভিনেতা আফরান নিশোর নতুন নায়িকা হতে যাচ্ছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ‘দম’-এর মহরতের মঞ্চে দেখা যায়নি তাকে। শুধু পূজা চেরীকেই দেখা গেছে। এবং অনুষ্ঠানে নিশোর সঙ্গে জুটি বেঁধে আসছেন পূজা বলে প্রযোজকসূত্রে ঘোষণা দেয়াও হয়েছে।

এদিন একেবারে সাদামাটা সাজে কোনো মেকআপ ছাড়াই অনুষ্ঠানে হাজির ছিলেন পূজা চেরী। তিনি মঞ্চে আসেন পালকীতে চড়ে। তাকে পালকী থেকে হাত ধরে নামাতে সহায়তা করতে দেখা যায় ‘দম’ এর দুই অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশোকে। পালকী থেকে নেমে পূজা চেরী বলেন, মেকআপ করা ছেড়ে দিচ্ছি। কারণ এ সিনেমায় আমার কোনো মেকআপ নেই। এখানে আমাকে একদম ন্যাচারাল লুকে দেখা যাবে।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ধর্ষণের দায়ে জেলে ছিলেন, এখন কাপড়ের ব্যবসা করছেন ‘গ্যাংস্টার’ অভিনেতা

Next Post

যা হওয়ার হয়ে গেছে, সমাধান করুন, বিএনপি মহাসচিবের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা

Related Posts

উস্তাদ হাসান আলী খান স্মরণে দিনব্যাপী আয়োজন
ফটো গ্যালারি

উস্তাদ হাসান আলী খান স্মরণে দিনব্যাপী আয়োজন

এক গানেই আয় ৪০ কোটি ডলার
পত্রিকা

এক গানেই আয় ৪০ কোটি ডলার

কবিতা-গানের মুগ্ধময় সন্ধ্যা ‘আমার মুক্তি আলোয় আলোয়’
বিনোদন

কবিতা-গানের মুগ্ধময় সন্ধ্যা ‘আমার মুক্তি আলোয় আলোয়’

Next Post
যা হওয়ার হয়ে গেছে, সমাধান করুন, বিএনপি মহাসচিবের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা

যা হওয়ার হয়ে গেছে, সমাধান করুন, বিএনপি মহাসচিবের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির দুুর্নীতিবাজরা মামলার প্রক্রিয়ায়

দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর

কিশোর গ্যাং: আইনের আড়ালে বেড়ে ওঠা প্রজন্ম

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET