সোমবার, ১৬ মার্চ, ২০২৬
২ চৈত্র ১৪৩২ | ২৭ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

নিষেধের তোয়াক্কা না করে উত্তাল সমুদ্রে গোসলে মেতেছেন পর্যটকরা

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫.৩:৫৮ অপরাহ্ণ
বিভাগ - দিনের খবর, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
নিষেধের তোয়াক্কা না করে উত্তাল সমুদ্রে গোসলে মেতেছেন পর্যটকরা
77
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

প্রতিনিধি পটুয়াখালী : বৈরী আবহাওয়া উপেক্ষা করেই কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে মেতে উঠেছেন হাজারো পর্যটক। দুর্যোগপূর্ণ পরিস্থিতি এবং উঁচু ঢেউয়ের মধ্যেও অনেকেই নিরাপত্তা নির্দেশনা না মেনে সমুদ্রে নেমে পড়ছেন, যা বাড়িয়ে তুলছে দুর্ঘটনার ঝুঁকি।

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে সমুদ্রে না নামার জন্য অনুরোধ জানানো হলেও অনেক পর্যটক তা মানছেন না।

তবে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সৈকতের বিভিন্নস্থানে মোতায়েন রয়েছে ট্যুরিস্ট পুলিশও।

বৃহস্পতিবার সকাল থেকেই কুয়াকাটা সমুদ্র সৈকতে বিরাজ করছে বৈরী আবহাওয়া। আকাশ মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টি আর প্রবল বাতাসে উত্তাল হয়ে উঠেছে সাগর। অথচ এই প্রতিকূল প্রকৃতিও যেন থামাতে পারেনি হাজারো পর্যটকের আনন্দযাত্রা। বিশাল বিশাল ঢেউয়ের সঙ্গে নেচে-গেয়ে, হাসি আর চিৎকারে মুখর করে তুলেছেন পুরো সৈকত এলাকা।

ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক দেলোয়ার হোসেন বলেন, উত্তাল ঢেউয়ের তোড়ে ভয় নয়, বরং অন্যরকম এক রোমাঞ্চ খুঁজে পাচ্ছেন অনেকেই। সৈকতে ঘুরে বেড়ানো, পানিতে নেমে গোসল, দল বেঁধে ছবি তোলা সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে কুয়াকাটায়। পর্যটকদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো সমুদ্রতীর। আসলে সত্যি বলতে এমন একটা পরিবেশই চেয়েছিলাম কুয়াকাটায়। আমরা বন্ধুরা মিলে এসছি এবং খুব মজা করছি।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক সাখাওয়াত হোসেন তপু বলেন, আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু পর্যটকদের আরও সচেতন হওয়া উচিত। আমরা সৈকতে গোসলে নামা পর্যটকদের মাইকিং করে বার বার সতর্ক করছি, কেউ যেন বেশি পানিতে না নামে। তবুও পর্যটকরা আমাদের নির্দেশনা ঠিক মতো মানছে না।

জেলা আবহাওয়া কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানতা অবলম্বন করে চলাচল করতে বলা হয়েছে।

এস এস

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বাসায় ঢুকে হাত-পা বেঁধে ৯ ভরি স্বর্ণ লুট গাজীপুরে

Next Post

বৃষ্টি হলেই ঢাকার রাস্তায় দূর্ভোগ, সমাধান হয়নি বহু বছরেও

Related Posts

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল
সারা বাংলা

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

বিদেশি কনটেন্ট ক্রিয়েটর দিয়ে দারাজ-আঞ্জারার প্রচারণা
অর্থ ও বাণিজ্য

বিদেশি কনটেন্ট ক্রিয়েটর দিয়ে দারাজ-আঞ্জারার প্রচারণা

আটকে গেল ডিজিটাল ব্যাংকের অনুমোদন
অর্থ ও বাণিজ্য

দেশীয় প্রতিষ্ঠানকে ঋণের বড় সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক

Next Post
বৃষ্টি হলেই ঢাকার রাস্তায় দূর্ভোগ, সমাধান হয়নি বহু বছরেও

বৃষ্টি হলেই ঢাকার রাস্তায় দূর্ভোগ, সমাধান হয়নি বহু বছরেও

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

মানবিকতা হারালে সমাজ কোথায় যায়?

ইরান যুদ্ধের আঘাত দেশের পুঁজিবাজারে

টানা দরপতনে ঈদের আগে বিনিয়োগকারীদের মাথায় হাত

পর্দা নামল অমর একুশে গ্রন্থমেলার ১৭ কোটি টাকার বই বিক্রি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET