মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ ১৪৩২ | ২৫ জমাদিউস সানি ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

নীতি সুদহার ৮ শতাংশ করল কেন্দ্রীয় ব্যাংক

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বুধবার, ১৬ জুলাই ২০২৫.৩:২৯ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
নীতি সুদহার ৮ শতাংশ করল কেন্দ্রীয় ব্যাংক
29
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : নীতি সুদহার বা রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৮ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে গতকাল মঙ্গলবার একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে, মুদ্রানীতি কাঠামোর ইন্টারেস্ট রেট করিডরের আওতায় আন্তঃব্যাংক মুদ্রাবাজার (কলমানি মার্কেট) এর কার্যক্রম আরও গতিশীল করা এবং তারল্য ব্যবস্থাপনা সুসংহত করার লক্ষ্যে নীতি সুদহার করিডরের নিয়ে সীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) ৮ দশমিক ৫০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া নীতি সুদহার করিডরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ১১ দশমিক ৫ শতাংশ এবং ওভার নাইট রেপো নীতি সুদহার ১০ শতাংশ অপরিবর্তিত থাকবে। এই সিদ্ধান্ত আজ বুধবার ১৬ জুলাই থেকে কার্যকর হবে।

নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, নীতি সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) সুদহার ১১ দশমিক ৫০ শতাংশ এবং আভার নাইট রেপো সুদহার নীতি ১০ শতাংশে অপরিবর্তিত থাকবে।

খাত সংশ্লিষ্টরা জানান, নীতি সুদহার কমানোর ফলে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে তুলনামূলক কম সুদে অর্থ ধার নিতে পারে। এর ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছেও ব্যাংকগুলো কম সুদে ঋণ দিতে পারে। এতে ঋণ নেয়ার আগ্রহ বাড়ে এবং বাজারে অর্থের সরবরাহ বৃদ্ধি পায়।

তবে অর্থের সরবরাহ ও ভোগ চাহিদা বাড়লে, পণ্যের দামও বাড়তে পারে। ফলে মুদ্রাস্ফীতির চাপ সৃষ্টি হতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদরা।

সম্প্র্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর একাধিক প্রোগ্রামে জানিয়েছেন, মূল্যস্ফীতি কমে এলে সুদের হার কমানো হবে। তিনি আশা করছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নেমে আসবে এবং সেই সঙ্গে সুদের হারও কমানো হবে।

এদিকে ব্যবসায়ীদের দাবি ও বিভিন্ন মহলের পরামর্শে তার আগেই নীতি সুদহার কমাল কেন্দ্রীয় ব্যাংক।

গত জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ৪৮ শতাংশ হয়েছে, যা বিগত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২২ সালের জুলাইয়ে মূল্যস্ফীতি পৌঁছেছিল ৭ দশমিক ৪৮ শতাংশে। এরপর গত জুনের মতো এত কম মূল্যস্ফীতি আর হয়নি। এছাড়া গত চার মাস ধরে মূল্যস্ফীতি কমেছে।

গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে নিম্নমূখী প্রবণতায় থাকা বেসরকারি খাতের ব্যাংক ঋণের প্রবৃদ্ধির হার মে মাসেও আগের মাসের চেয়ে কমেছে। সবশেষ তথ্য বলছে, মে মাসে এ খাতে ঋণ ছাড়ে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ১৭ শতাংশ। আগের মাস এপ্রিলে যা ছিল ৭ দশমিক ৫০ শতাংশ।

আরআর/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

অশালীন স্লোগানে বিব্রত জনতা

Next Post

পুনর্গঠনের ১০ মাস ২০ হাজার কোটি টাকা আমানত বেড়েছে ইসলামী ব্যাংকে

Related Posts

অর্থ ও বাণিজ্য

অর্থ পাচারের অভিযোগ থেকে অব্যাহতি পেল সায়মন ওভারসিজ

অর্থ ও বাণিজ্য

হিলিতে আমদানি কমায় রাজস্ব আদায় ব্যাহত

অর্থ ও বাণিজ্য

খাদ্যগুদাম দ্বিগুণ করে ধান-চালের মজুত বাড়ালে দাম স্থিতিশীল থাকবে

Next Post
পুনর্গঠনের ১০ মাস ২০ হাজার কোটি টাকা আমানত বেড়েছে ইসলামী ব্যাংকে

পুনর্গঠনের ১০ মাস ২০ হাজার কোটি টাকা আমানত বেড়েছে ইসলামী ব্যাংকে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

মহান বিজয় দিবস আজ

অর্থ পাচারের অভিযোগ থেকে অব্যাহতি পেল সায়মন ওভারসিজ

যে কোনো মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান

ষড়যন্ত্রকারীদের চেহারা পাল্টালেও চরিত্র পাল্টায়নি : তারেক রহমান

হিলিতে আমদানি কমায় রাজস্ব আদায় ব্যাহত

খাদ্যগুদাম দ্বিগুণ করে ধান-চালের মজুত বাড়ালে দাম স্থিতিশীল থাকবে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET