সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ ১৪৩২ | ৩০ রজব ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

নোয়াখালীতে নমিনেশন ফরম ছিঁড়ে, প্রার্থীর ভাইকে মারধরের ঘটনা

Share Biz Online Share Biz Online
বুধবার, ২২ অক্টোবর ২০২৫.৬:৫০ অপরাহ্ণ
বিভাগ - সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
নোয়াখালীতে নমিনেশন ফরম ছিঁড়ে, প্রার্থীর ভাইকে মারধরের ঘটনা
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাজিরহাটে শহীদ আমান উল্যা পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিনা ভোটে বিজয়ী হতে নমিনেশন ফরম ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে প্রার্থীর ভাইকে মারধর করার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে।

বিদ্যালয়ের এ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর। এর আগে নমিনেশন ফরম জমা দেয়া শেষ হয় ২১ অক্টোবর। যাচাই-বাছাই হবে ২২ অক্টোবর। নির্বাচনে ৪ জন অভিভাবক সদস্য ও ১ জন দাতা সদস্য নির্বাচিত হবেন।

দাতা সদস্য পদে নির্বাচন করতে আগ্রহী বিদ্যালয়ের ১০ জন দাতা সদস্যের মধ্যে একজন ইয়াসিন বাবুল। তিনি অভিযোগ করে বলেন, আমি বিদ্যালয়ের দাতা সদস্য পদে প্রার্থী হতে আগ্রহী। ঢাকায় অবস্থান করায় আমার পক্ষে আমার ভাই মো. হানিফ নমিনেশন ফরম নিতে গেলে কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন ও বিএনপি নেতা সাহাব উদ্দিনের নেতৃত্বে কতিপয় উচ্ছৃঙ্খল যুবক বিদ্যালয় মাঠে মহড়া দিয়ে ফরম নিতে বাধা প্রদান করে। পরে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলামকে অবহিত করলে তারা প্রধান শিক্ষককে বলে ফরম নেয়ার ব্যবস্থা করেন।

তিনি বলেন, মো. হানিফ নমিনেশন ফরম নিয়ে বিদ্যালয় থেকে বের হওয়ার পর তার কাছ থেকে ফরমটি ছিনিয়ে নিয়ে ফরম ছিঁড়ে ফেলে এবং মারধর করে। বিষয়টি ইউএনও ও শিক্ষা কর্মকর্তাকে জানালে তারা আবার ফরম নেয়ার ব্যবস্থা করেন; কিন্তু যুবদলের নেতারা দ্বিতীয়বার নমিনেশন ফরম ছিঁড়ে আবারো হানিফকে মারধর করে।

দাতা সদস্য প্রার্থী ইয়াসিন বাবুল অভিযোগ করে আরো বলেন, দাতা সদস্য নির্বাচন করতে যেয়ে তার জীবন হুমকির মুখে। তার ভাইকে মারধর করেছে। নির্বাচনে দাঁড়ালে তাকেও মারধরসহ মেরে ফেলতে পারে। তাই তিনি নির্বাচনে প্রার্থী হওয়া থেকে নিজেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

এ ঘটনায় স্থানীয় কাজিরহাট বাজারের ব্যবসায়ী, এলাকাবাসী শিক্ষার্থীদের অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, বিনা ভোটের সংস্কৃতি বন্ধ হওয়ার জন্য জুলাই অভ্যুত্থান হয়েছে। ভোটের অধিকারের জন্য মানুষ শহীদ হয়েছে। এখনো যদি বিনা ভোটে নির্বাচিত হয় তা অত্যন্ত দুঃখজনক।

বিএনপি নেতা সাহাব উদ্দিন ও যুবদল নেতা আনোয়ার হোসেন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমরা নির্বাচনে কোনো পদে প্রার্থী হইনি। নমিনেশনপত্র ছিঁড়ে ফেলার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, দ্বিতীয়বার ফরম ছিঁড়ে ফেলার পর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ওই প্রার্থীর ভাইকে নমিনেশন ফরম উপজেলা থেকে নেয়ার জন্য বলেছেন। তবে ওই দিন তিনি আর ফরম নিতে আসেননি।

এস এস

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শিক্ষা সহায়তা ও শিক্ষার্থী ঝরে পড়া রোধে প্রান্তিক ৮০ টি বিদ্যালয়ের ৮ হাজার শিক্ষার্থীর পাশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ক্যাম্পি

Next Post

দুর্গন্ধের সূত্র ধরে অটোরিকশা চালকের লাশ মিলল ঘরে

Related Posts

সিরাজদিখানে রঙিন কপি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
অর্থ ও বাণিজ্য

সিরাজদিখানে রঙিন কপি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাজীপুরে দোয়া
সারা বাংলা

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাজীপুরে দোয়া

নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন কমিটি ঘোষণা
সারা বাংলা

নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন কমিটি ঘোষণা

Next Post
দুর্গন্ধের সূত্র ধরে অটোরিকশা চালকের লাশ মিলল ঘরে

দুর্গন্ধের সূত্র ধরে অটোরিকশা চালকের লাশ মিলল ঘরে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সিরিয়ায় ফের গুগলের বিভিন্ন সেবা চালু

ভেনেজুয়েলার তেলে মার্কিন নিয়ন্ত্রণ বিশ্ব তেলবাজারে নতুন বাস্তবতা

আমানতকারীদের মুনাফার বিষয়টি বিবেচনা করা হোক

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

বর্তমান প্রেক্ষাপটে কর্মসংস্থান ও বেকারত্ব




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET