বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
১ বৈশাখ ১৪৩৩ | ২৭ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

Share Biz News Share Biz News
বুধবার, ১ এপ্রিল ২০২৬.১:৫৪ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, পুঁজিবাজার, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
262
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শুরু থেকেই টানা দরপতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দেশের পুঁজিবাজার। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। ডিএসই সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির ৩০ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৪৫১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। দিনের মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬৩ কোটি ৮৭ লাখ ৯ হাজার ৪৯৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৪১ দশমিক ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ২৩ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ১৯ দশমিক ০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৯ দশমিক ৩৪ পয়েন্টে। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৫ দশমিক ০৪ পয়েন্ট কমে ১ হাজার ৬১ দশমিক ০৭ পয়েন্টে নেমেছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ারের দাম। লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলোÑএকমি পেস্টিসাইড, ওরিয়ন ইনফিউশন, ব্র্যাক ব্যাংক, ইন্টেক লিমিটেড, টেকনোড্রাগ, সানলাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, এশিয়াটিক ল্যাব, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং ফাইন ফুডস।

দর বৃদ্ধির শীর্ষ ১০টি কোম্পানি হলো-খান ব্রাদার্স, ইনটেক লিমিটেড,  আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএসএন লিমিটেড, এপেক্স ট্যানারি, এনার্জিপ্যাক পাওয়ার, সানলাইফ ইন্স্যুরেন্স, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ড্রাগন সুয়েটার এবং এশিয়াটিক ল্যাব।

অন্যদিকে দর পতনের শীর্ষ ১০টি কোম্পানি হলো-প্রাইম ফাইন্যান্স,  এফএএস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, বিআইএফসি, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, ফ্যামিলিটেক্স, রিসাইন এবং বে-লিজিং।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গতকাল ২০৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৭৯ পয়েন্টে নেমে এসেছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

সিএসইতে এদিন মোট ৪৫ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল এক্সচেঞ্জটিতে ৫৯ কোটি ২০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, নীতিগত স্থিতিশীলতার অভাব, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সীমিত অংশগ্রহণ এবং বাজারে গুজবনির্ভর আচরণ-এসব কারণ মিলেই এই টানা পতনের পেছনে ভূমিকা রাখছে। ফলে বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে কেবল স্বল্পমেয়াদি পদক্ষেপ নয়, বরং কার্যকর নিয়ন্ত্রণ, স্বচ্ছতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনের জন্য সমন্বিত উদ্যোগ জরুরি হয়ে পড়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জ্বালানি সংকট সামষ্টিক অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে : দেবপ্রিয় ভট্টাচার্য 

Next Post

Lankabangla PSI

Related Posts

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স
সারা বাংলা

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স

সম্পাদকীয়

বাংলা নববর্ষ বাঙালির আত্মপরিচয়ের প্রকাশ

সম্পাদকীয়

বৈশাখী হাওয়ায় শেকড়ের ঘ্রাণ

Next Post
Lankabangla PSI

Lankabangla PSI

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ষবরণে রঙিন সারা দেশ, উৎসবে মাতোয়ারা বাঙালি

বর্ষবরণে রঙিন সারা দেশ, উৎসবে মাতোয়ারা বাঙালি

ইরান যুদ্ধ চলতে থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে: আইএমএফ

ইরান যুদ্ধ চলতে থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে: আইএমএফ

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি লাইন বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

সব জেনেও নিশ্চুপ বিএসইসি

সব জেনেও নিশ্চুপ বিএসইসি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET