শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
১০ মাঘ ১৪৩২ | ৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

পরশু সারাদেশের এমপিওভুক্ত শিক্ষক সমাবেশ

Share Biz Online Share Biz Online
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫.৬:৩৬ অপরাহ্ণ
বিভাগ - শিক্ষা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
পরশু সারাদেশের এমপিওভুক্ত শিক্ষক সমাবেশ
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : রোববার সারাদেশ থেকে ৬ লাখ এমপিও শিক্ষক কর্মচারীদের বড় জমায়েত করার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতা আজিজী। বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা স্থগিত করে অনশন শুরু করেছেন আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। শুক্রবার (১৭ অক্টোবর) আন্দোলনরত অবস্থায় এ ঘোষণা আসে।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ ঘোষণা দিয়েছিলেন। তিনি জানান, পদযাত্রা স্থগিত হলেও সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে লাগাতার সর্বাত্মক কর্মবিরতি চলবে।

এর আগে আন্দোলনকারীরা সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকে কোনো ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। দিনভর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন।

গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলে তা প্রত্যাখ্যান করে শিক্ষকরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন।

এরপর গত ১৩ অক্টোবর প্রেস ক্লাবের সামনে আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করলে তা আরো বিস্তৃত হয়। এরপর থেকে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

১৫ অক্টোবর শিক্ষকরা শাহবাগ মোড় আড়াই ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রাখেন। পূর্ব ঘোষণানুযায়ী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা অভিমুখে পদযাত্রা’ করার কথা থাকলেও শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সেটি স্থগিতের ঘোষণা দেন তারা।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে অনুরোধ এসেছে, যমুনার দিকে পদযাত্রা করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সুযোগসন্ধানী ও ষড়যন্ত্রকারীরা আন্দোলনে প্রবেশ করে পরিস্থিতি ভিন্নদিকে নিতে পারে। আপনারা কর্মসূচি আপাতত স্থগিত করেন, আমরা সরকারকে চাপ সৃষ্টি করার সর্বোচ্চ চেষ্টা করছি। তাদের অনুরোধেই আমরা আজকের পদযাত্রা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।

নতুন কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, আমাদের নতুন কর্মসূচি হলো ২৪ ঘণ্টা লাগাতার অবস্থান অব্যাহত থাকবে এবং শুক্রবার দুপুর ২টা থেকে আমরা অনশন শুরু করবো। এরপরও যদি সরকারের বোধোদয় না হয়, আমরা আমরণ অনশনে যাবো।

তিনি আরো বলেন, যদি সরকারের কোনো দয়া না হয় বা সাড়া না আসে, তাহলে আমরা এখানেই আমরণ অনশনে মৃত্যুবরণ করব।

অধ্যক্ষ আজিজী জানান, ক্লাস তো এমনিতেই বন্ধ। তবে আগামী রোববার থেকে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষাসহ সব কার্যক্রম বন্ধ থাকবে, শুরু হবে লাগাতার কর্মবিরতি।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগে শিক্ষার্থীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

Next Post

জুলাই যোদ্ধাদের মার লজ্জাজনক বললেন জামায়াত আমির

Related Posts

হাইকোর্টে স্থগিত শাকসু নির্বাচন
শিক্ষা

হাইকোর্টে স্থগিত শাকসু নির্বাচন

মেস থেকে জবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
শিক্ষা

মেস থেকে জবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শিক্ষাগত ন্যায়বিচার না পাওয়ার অভিযাগ শিক্ষার্থীদের
জাতীয়

শিক্ষাগত ন্যায়বিচার না পাওয়ার অভিযাগ শিক্ষার্থীদের

Next Post
জুলাই যোদ্ধাদের মার লজ্জাজনক বললেন জামায়াত আমির

জুলাই যোদ্ধাদের মার লজ্জাজনক বললেন জামায়াত আমির

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শীতের শেষ পিঠা মেলার আয়োজন হোটেল সারিনা ঢাকায়

শীতের শেষ পিঠা মেলার আয়োজন হোটেল সারিনা ঢাকায়

ইউক্রেনের কিয়েভ ও খারকিভে ব্যাপক হামলা রাশিয়ার

ইউক্রেনের কিয়েভ ও খারকিভে ব্যাপক হামলা রাশিয়ার

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকায় বিশেষ ছাড়

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকায় বিশেষ ছাড়




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET