বুধবার, ২০ মে, ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ৩ জিলহজ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

দুর্ভোগের প্রতীক যশোর-ঝিনাইদহ মহাসড়ক

পাঁচ বছরে অগ্রগতি মাত্র দুই শতাংশ

Share Biz News Share Biz News
শনিবার, ৪ অক্টোবর ২০২৫.১:১৪ পূর্বাহ্ণ
বিভাগ - জাতীয়, পত্রিকা, শেষ পাতা, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
পাঁচ বছরে অগ্রগতি  মাত্র দুই শতাংশ
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

মীর কামরুজ্জামান মনি, যশোর : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কাছে দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে প্রধান যোগাযোগপথ যশোর-ঝিনাইদহ মহাসড়ক। পাঁচ বছর আগে অর্থাৎ ২০২০ সালে ছয় লেনে উন্নীত করার উচ্চাভিলাষী প্রকল্প হাতে নিলেও অগ্রগতি মাত্র দুই শতাংশে সীমাবদ্ধ। নিয়মিত সংস্কারকাজ বন্ধ থাকায় খানাখন্দে ভরা সড়ক পাড়ি দিতে যাত্রী ও পরিবহন চালকরা ভোগান্তির শিকার হচ্ছেন। তবে কর্তৃপক্ষের দাবি, সব জটিলতা কাটিয়ে আগামী বছরের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।

খুলনা, কুষ্টিয়া ও উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হলো যশোর-ঝিনাইদহ মহাসড়ক। নির্বিঘ্ন ও আধুনিক যাতায়াত নিশ্চিত করতে ২০২০ সালে ওয়েস্টার্ন ইকোনমিক করিডর (উইকেয়ার) প্রকল্পের আওতায় সড়কটি ছয় লেনে উন্নীত করার সিদ্ধান্ত নেয় সরকার। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, ২০২৩ সালের মধ্যে যশোর অংশে ১৫ কিলোমিটার সড়ক নির্মাণ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবতায় চিত্র ভিন্নÑপাঁচ বছরে কাজের অগ্রগতি মাত্র দুই শতাংশে সীমাবদ্ধ। আরও বিপত্তি ঘটেছে নিয়মিত সংস্কার বন্ধ হয়ে যাওয়ায়; টানা তিন বছর ধরে অবহেলিত এই সড়ক এখন যাত্রী ও যানবাহন চালকদের জন্য ভোগান্তির নতুন নাম হয়ে উঠেছে।

যশোর-ঝিনাইদহ মহাসড়ক চলাচলকারী বাসকচালক আইয়ুব আলী বলেন, ‘খানাখন্দ থাকলেও আগে মাঝেমধ্যে কিছুটা সংস্কার করা হতো। এখন সেটাও হয় না। এক ঘণ্টার পথ যেতে সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা। প্রতিনিয়ত নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ।’

ট্রাকচালক আরিফুজ্জামান বলেন, ‘মহাসড়কের অবস্থা এত খারাপ যে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। বৃষ্টি হলে খানাখন্দ বেড়ে যায়। ফলে গন্তব্যে পৌঁছাতে দেরি হয়, দুর্ঘটনার আশঙ্কাও থাকে।’

যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, ‘ছয় লেন প্রকল্প শুরু হওয়ার পর নিয়ম অনুযায়ী মহাসড়কটি প্রকল্প পরিচালকের কাছে হস্তান্তর করা হয়। তাই আলাদা সংস্কারের বরাদ্দ নেই। তবে জরুরি ভিত্তিতে কিছু জায়গায় ইট দিয়ে সলিং করা হয়েছে।’

ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর (উইকেয়ার, ফেজ-১) প্রকল্পের পরিচালক প্রকৌশলী নকিবুল বারী বলেন, ‘প্রকল্প অনুমোদন হলেও ডিজাইন ও ঠিকাদার নিয়োগে সাড়ে তিন বছর লেগেছে। মূল চ্যালেঞ্জ ছিল ভূমি অধিগ্রহণ। জমি অধিগ্রহণ সম্পন্ন হলে কাজ দ্রুত এগোবে। আশা করছি, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের ৯০ শতাংশ শেষ করা যাবে।’

যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, ‘মহাসড়কের জন্য ৫০ একরের বেশি জমি অধিগ্রহণ করতে হয়েছে। এজন্য ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন লাগত, যা সম্প্রতি পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নির্ধারণের কাজ চলছে। দ্রুত শেষ করার চেষ্টা করছি।’

প্রসঙ্গত, ৬২৬ কোটি ৭৩ লাখ টাকার এ প্রকল্পের আওতায় যশোর সদরের মুরাদগড় থেকে চাঁচড়া মোড় পর্যন্ত মহাসড়ক ছয় লেনে উন্নীত হবে। এ অংশে দুটি ফ্লাইওভার, একটি সেতু, ১৫টি কালভার্ট, একটি ভেহিকুলার ওভারপাস এবং একটি পেডিস্ট্রিয়ান ওভারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পূর্বাচল ৩০০ ফিটে ১০ অক্টোবর চালু ‘কৃষকের বাজার’

Next Post

যশোরে জামাই মেলায় কোটি টাকার মাছ বিক্রি

Related Posts

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর
দিনের খবর

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী
দিনের খবর

ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

দেশে আমদানি বেড়েছে জীবাশ্ম জ্বালানির
পুঁজিবাজার

পুঁজিবাজারভিত্তিক ইশতেহার বাস্তবায়নে জোর

Next Post

যশোরে জামাই মেলায় কোটি টাকার মাছ বিক্রি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী

ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

দেশে আমদানি বেড়েছে জীবাশ্ম জ্বালানির

পুঁজিবাজারভিত্তিক ইশতেহার বাস্তবায়নে জোর

ভোগ্যপণ্যের মজুত স্থিতিশীল আছে : বাণিজ্যমন্ত্রী

ব্যবসায় দায়িত্বশীল আচরণ প্রতিযোগিতা সক্ষমতার গুরুত্বপূর্ণ উপাদান: বাণিজ্যমন্ত্রী

চামড়াশিল্পে টেকসই উন্নয়নে নানা পদক্ষেপ সরকারের

বেতন-ভাতা সংকটের শঙ্কা চামড়া ও পাদুকা খাতে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET