সোমবার, ১৬ মার্চ, ২০২৬
২ চৈত্র ১৪৩২ | ২৭ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

পাঁচ ব্যাংকের ৪৫০০ কোটি টাকার শেয়ার এখন মূল্যহীন

Share Biz News Share Biz News
রবিবার, ৯ নভেম্বর ২০২৫.১:৩৪ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, জাতীয়, পত্রিকা, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
39
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : শরিয়াহভিত্তিক পাঁচটি ইসলামি ব্যাংক একীভূত করে একটি বৃহৎ ইসলামি ব্যাংক গঠনের সিদ্ধান্তে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রায় চার হাজার ৫০০ কোটি টাকার ক্ষতি হবে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শেয়ার মূল্য শূন্য ঘোষণা করায় এমন ক্ষতির শঙ্কা দেখা দেয়।

একীভূত হওয়ার তালিকায় থাকা ব্যাংকগুলো হলোÑফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের একীভূতকরণ আদেশ জারির পর গত বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এই ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, এই পাঁচ ব্যাংকের মোট ৫৮২ কোটি শেয়ার ইস্যু করা হয়েছিল, যার ফেসভ্যালু ছিল ১০ টাকা। এর মধ্যে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মালিক ছিলেন ৪৪৩ কোটি শেয়ারের; যার মোট ফেসভ্যালু প্রায় ৪ হাজার ৪৩৩ কোটি টাকা। বাজারদরে এসব শেয়ারের মূল্য ছিল প্রায় ১ হাজার ২২ কোটি টাকা।

কিন্তু বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, এসব ব্যাংকের প্রতি শেয়ারের নিট সম্পদমূল্য ঋণাত্মক ৩৫০ থেকে ৪২০ টাকা পর্যন্ত। ফলে এই শেয়ারগুলো এখন সম্পূর্ণ মূল্যহীন বলে ঘোষণা দেয়া হয়েছে।

সিএফএ সোসাইটি বাংলাদেশের সভাপতি আসিফ খান বলেন, এই প্রক্রিয়াকে একীভূতকরণ বলা ঠিক নয়, এটি মূলত করদাতার অর্থে আমানতকারীদের বেইলআউট। কারণ ব্যাংকগুলোর সম্পদ তাদের দায় পূরণের মতো নয়।

তিনি আরও জানান, আইন অনুযায়ী দেউলিয়া ব্যাংকে প্রথমে আমানতকারীদের টাকা ফেরত দেয়া হয়। এরপর কর্মীদের বেতন, বন্ডধারী এবং সবশেষে শেয়ারহোল্ডারদের পাওনা মেটানো হয়। সরকার বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কঠোর শর্তাধীন কর্মসূচিতে থাকায় শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেয়ার মতো অবস্থায় নেই বলেও মন্তব্য করেন তিনি।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, গভর্নরের সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে প্রচলিত নিয়ম অনুযায়ী সঠিক। তবে তার মতে, প্রতারণাপূর্ণ আর্থিক বিবরণী বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছে। সরকার চাইলে ছোট বিনিয়োগকারীদের জন্য বিশেষ বিবেচনায় কিছু শেয়ার দেয়ার বিষয়টি ভাবতে পারে। অন্যদিকে, বিনিয়োগকারীদের একটি অংশ সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, ব্যাংকগুলোর বর্তমান অবস্থার জন্য সরকারেরও কিছুটা দায় রয়েছে। তাই বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনায় নেয়া উচিত।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১১৩ কোটি শেয়ারের ফেসভ্যালু ছিল ১ হাজার ১৩০ কোটি টাকা, যার বাজারদর ছিল ২১৫ কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংকের ১০০ কোটি শেয়ারের বাজারদর ছিল ৩০১ কোটি টাকা, এক্সিম ব্যাংকের ৯৭ কোটি শেয়ারের মূল্য ছিল ২৯৩ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৮৪ কোটি শেয়ারের বাজারমূল্য ছিল ১৪২ কোটি টাকা এবং ইউনিয়ন ব্যাংকের ৪৭ কোটি শেয়ারের বাজারদর ছিল ৭১ কোটি টাকা।

একজন শীর্ষ মার্চেন্ট ব্যাংক কর্মকর্তা বলেন, ব্যাংক বিপদে পড়লে প্রথমেই আমানতকারীদের অর্থ ফেরত দেয়া হয়। এই ব্যাংকগুলো এখন আমানতকারীদের দায়ই মেটাতে পারছে না। তাই শেয়ারহোল্ডাররা আইনগতভাবে কোনো অর্থ পাওয়ার যোগ্য নন। তিনি আরও বলেন, সরকারের পরিকল্পিত ২০ হাজার কোটি টাকার পুনঃমূলধনের অর্থ প্রথমত আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার করা উচিত, শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণে নয়।

বাংলাদেশের ব্যাংকিং খাতে এই একীভূতকরণকে অনেকেই কাঠামোগত সংস্কার হিসেবে দেখছেন। তবে বিনিয়োগকারীদের জন্য এটি এক বড় আর্থিক ধাক্কা, যার প্রভাব দীর্ঘমেয়াদে শেয়ারবাজারে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভয়াবহ ধসের মুখে ভারতের চিংড়ি শিল্প

Next Post

বিএনপির অন্তর্দ্বন্দ্বের সুফল পাবে জামায়াত

Related Posts

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল
সারা বাংলা

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

সম্পাদকীয়

সম্পাদকীয়

মানবিকতা হারালে সমাজ কোথায় যায়?

Next Post

বিএনপির অন্তর্দ্বন্দ্বের সুফল পাবে জামায়াত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

মানবিকতা হারালে সমাজ কোথায় যায়?

ইরান যুদ্ধের আঘাত দেশের পুঁজিবাজারে

টানা দরপতনে ঈদের আগে বিনিয়োগকারীদের মাথায় হাত

পর্দা নামল অমর একুশে গ্রন্থমেলার ১৭ কোটি টাকার বই বিক্রি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET