শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ ১৪৩২ | ২৮ রজব ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে : যুক্তরাষ্ট্র

Share Biz News Share Biz News
শুক্রবার, ১ আগস্ট ২০২৫.১২:০১ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে : যুক্তরাষ্ট্র
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছি, যার মাধ্যমে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র তাদের বিশাল তেলের রিজার্ভ উন্নয়নে একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি এ কথা জানান। খবর: রয়টার্স।

এই অংশীদারত্বের নেতৃত্ব দেবে এমন তেল কোম্পানি, যার নির্বাচন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ট্রাম্প। তবে তার ওই পোস্টে বিস্তারিত কিছু জানানো হয়নি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও সামাজিক মাধ্যমে এক পোস্টে ওই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

ট্রাম্প শুল্ক-সংক্রান্ত কোনো চুক্তির কথা উল্লেখ করেননি। তবে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে যে, বাণিজ্য চুক্তির ফলে বিশেষ করে যুক্তরাষ্ট্রে পাকিস্তানি পণ্য রপ্তানির ওপর পারস্পরিক শুল্ক হ্রাস পাবে। তবে কত শতাংশ শুল্ক আরোপ করা হবে, সে বিষয়ে কিছু বলা হয়নি।

এই চুক্তিটি বিশেষ করে জ্বালানি, খনি ও খনিজ পদার্থ, তথ্যপ্রযুক্তি, ক্রিপ্টোকারেন্সি এবং অন্যান্য খাতে অর্থনৈতিক সহযোগিতার একটি নতুন যুগের সূচনা করবে বলে উল্লেখ করা হয়েছে।

এপ্রিল মাসে ওয়াশিংটন বিশ্বের বিভিন্ন দেশের ওপর বিভিন্ন হারে শুল্ক আরোপের ঘোষণা দেয়। সে সময় পাকিস্তানের বিভিন্ন দেশের পণ্যের ওপর ২৯ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়া হয়। পরবর্তী সময়ে আলোচনার জন্য ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করা হয়েছিল।

গত শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা করার পর দার বলেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান একটি বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি আছে, যা কয়েক দিনের মধ্যেই আসতে পারে।

দার এবং রুবিও গুরুত্বপূর্ণ খনিজ ও খনির ক্ষেত্রে বাণিজ্য এবং সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছেন। উভয় পক্ষই বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেন। অন্য পাকিস্তানি কর্মকর্তারাও গত কয়েক সপ্তাহে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে সফর করেছেন।

ট্রাম্পের অধীনে ওয়াশিংটন অনেক দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনার চেষ্টা করেছে। এগুলোকে তিনি অন্যায্য বাণিজ্য সম্পর্ক বলে অভিহিত করে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। অনেক অর্থনীতিবিদ ট্রাম্পের এমন পদক্ষেপের বিরোধিতা করেছেন।

মার্কিন বাণিজ্য প্রতিনিধির অফিসের ওয়েবসাইট অনুসারে, ২০২৪ সালে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মোট পণ্য বাণিজ্য ছিল আনুমানিক ৭ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় বেশি। ২০২৩ সালে ছিল প্রায় ৬ দশমিক ৯ বিলিয়ন ডলার। ২০২৪ সালে পাকিস্তানের সঙ্গে মার্কিন পণ্য বাণিজ্য ঘাটতি ছিল তিন বিলিয়ন ডলার, যা ২০২৩ সালের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ বেশি।

গত কয়েক বছরে ওয়াশিংটন এই অঞ্চলে তাদের তীব্র প্রতিদ্বন্দ্বী চীনের প্রভাব মোকাবিলায় এশীয় দেশগুলোর সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। ওয়াশিংটন পাকিস্তানকে প্রধান নন-ন্যাটো মিত্র হিসেবে মনোনীত করেছে।

ট্রাম্প আরও বলেন, ওয়াশিংটন এখনও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা করছে, যদিও এর আগে তিনি ঘোষণা করেছিলেন যে শুক্রবার থেকে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

পাকিস্তান সম্প্রতি বলেছে, তারা যুদ্ধবিরতিতে সহায়তা করে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা প্রশমনে ট্রাম্প এবং রুবিওর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেছে।

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। উভয় পক্ষই জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান একটি চুক্তিতে পৌঁছেছে। ফলে দক্ষিণ এশিয়ার দেশটির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের হার কমবে এবং একই সঙ্গে তারা একটি চুক্তিতেও স্বাক্ষর করেছে, যেখানে ওয়াশিংটন ইসলামাবাদের তেলের মজুত উন্নয়নে সহায়তা করবে।

কয়েক দশক ধরে চলা ভারত-পাকিস্তান বিরোধের সর্বশেষ উত্তেজনার সূত্রপাত ঘটে গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরে ভয়াবহ হামলার মাধ্যমে। ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করেছে। যদিও ইসলামাবাদ এই দায় অস্বীকার করেছে। গত ৭ মে ভারত পাকিস্তানে হামলা চালায় এবং ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা না হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে মারাত্মক সংঘর্ষ হয়েছে।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে

Next Post

খাবারের লাইনে ইসরায়েলের গুলিতে ৩০ ফিলিস্তিনি নিহত

Related Posts

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত
আন্তর্জাতিক

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত

১৫ বছর ধরে বিনিয়োগ ক্ষয়ে ধুঁকছে পুঁজিবাজার
অর্থ ও বাণিজ্য

১৫ বছর ধরে বিনিয়োগ ক্ষয়ে ধুঁকছে পুঁজিবাজার

বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানিতে কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার
অর্থ ও বাণিজ্য

বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানিতে কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

Next Post
খাবারের লাইনে ইসরায়েলের গুলিতে ৩০ ফিলিস্তিনি নিহত

খাবারের লাইনে ইসরায়েলের গুলিতে ৩০ ফিলিস্তিনি নিহত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত

১৫ বছর ধরে বিনিয়োগ ক্ষয়ে ধুঁকছে পুঁজিবাজার

১৫ বছর ধরে বিনিয়োগ ক্ষয়ে ধুঁকছে পুঁজিবাজার

বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানিতে কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানিতে কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

সেমিকন্ডাক্টর ও আবাসন ব্যবসায় নামছে এসিআই

খালেদা জিয়ার নীতি অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET