শুক্রবার, ১ মে, ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | ১৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

পুঁজিবাজারে দুর্বল কোম্পানির শেয়ারের দাপট

Share Biz News Share Biz News
রবিবার, ১৫ মার্চ ২০২৬.১:১৩ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, জাতীয়, পত্রিকা, পুঁজিবাজার, প্রথম পাতা, শীর্ষ খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ইরান যুদ্ধের আঘাত দেশের পুঁজিবাজারে
145
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে দাম বাড়ার দাপট দেখিয়েই চলেছে পচা শেয়ার বা ‘জেড’ গ্রুপভুক্ত প্রতিষ্ঠানগুলো। গত সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ তালিকায় বড় প্রভাব দেখিয়েছে জেড গ্রুপের কোম্পানিগুলো। সপ্তাহজুড়ে দাম বাড়ার শীর্ষ ১০টি স্থানের সবগুলোই দখলে নিয়েছে এই গ্রুপের প্রতিষ্ঠান। আগের সপ্তাহেও একই চিত্র দেখা গেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে সাধারণত ‘এ’, ‘বি’, ‘এন’ এবং ‘জেড’-এই চারটি গ্রুপে ভাগ করা হয়। ভালো কোম্পানি বা যেসব প্রতিষ্ঠান ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেয়, সেগুলোকে রাখা হয় ‘এ’ গ্রুপে। ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া কোম্পানিগুলো থাকে ‘বি’ গ্রুপে, যেগুলোকে মাঝারি মানের হিসেবে ধরা হয়। যেসব কোম্পানি লভ্যাংশ দেয় না, সেগুলোকে রাখা হয় ‘জেড’ গ্রুপে-বিনিয়োগকারীদের ভাষায় যেগুলোকে পচা কোম্পানি বলা হয়। আর নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলো থাকে ‘এন’ গ্রুপে।

গত সপ্তাহ জুড়ে বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ছিল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স। লোকসানে নিমজ্জিত থাকায় ২০১৮ সালের পর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। তবুও গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ৫০ শতাংশ বেড়েছে। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১ টাকা ১০ পয়সা।

সপ্তাহের শুরুতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ২ টাকা ২০ পয়সা, যা সপ্তাহ শেষে দাঁড়ায় ৩ টাকা ৩০ পয়সায়। কোম্পানিটির মোট শেয়ারসংখ্যা ২২ কোটি ১৮ লাখ ১০ হাজার ২৪৬টি। ফলে এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে প্রায় ২৪ কোটি ৩৯ লাখ ৯১ হাজার ২৭০ টাকা।দাম বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদরও ৫০ শতাংশ বেড়েছে, যা টাকার হিসাবে প্রতিটি শেয়ারে ১ টাকা ২০ পয়সা বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালের পর থেকে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি, ফলে এটি জেড গ্রুপভুক্ত প্রতিষ্ঠান।

পরবর্তী স্থানে রয়েছে এফএএস ফাইন্যান্স। ২০১৮ সালের পর এই কোম্পানিটিও কোনো লভ্যাংশ দেয়নি। গত সপ্তাহে এর শেয়ারদর ৫০ শতাংশ বেড়েছে, যা টাকার হিসাবে প্রতিটি শেয়ারে ১ টাকা ২০ পয়সা বৃদ্ধি।

এছাড়া ২০১৬ সালের পর থেকে লভ্যাংশ না দেওয়া ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ৫০ শতাংশ বেড়েছে। ২০১৭ সালের পর লভ্যাংশ না দেওয়া প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারদর বেড়েছে ৪২ দশমিক ৩১ শতাংশ।

দাম বাড়ার তালিকায় আরও রয়েছে ফ্যামিলি টেক্স, যার শেয়ারদর বেড়েছে ২৭ দশমিক ৫৯ শতাংশ। ২০১৮ সালের পর এই কোম্পানিটিও বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি।

এ ছাড়া ২০১৩ সালের পর থেকে লভ্যাংশ না দেওয়া এইচ আর টেক্সটাইলের শেয়ারদর বেড়েছে ২৫ শতাংশ। মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারদর বেড়েছে ২৩ দশমিক ৬১ শতাংশ এবং মেঘনা পেট-এর শেয়ারদর বেড়েছে ২২ দশমিক ৯২ শতাংশ। লোকসানে নিমজ্জিত এই দুই কোম্পানি সর্বশেষ কবে লভ্যাংশ দিয়েছে, সে তথ্য ডিএসইর ওয়েবসাইটে উল্লেখ নেই।

এদিকে ২০১৯ সালের পর লভ্যাংশ না দেওয়া প্রাইম ফাইন্যান্সের শেয়ারদর গত সপ্তাহে বেড়েছে ১৭ দশমিক ৩৯ শতাংশ।

বাজারসংশ্লিষ্টদের মতে, মৌলভিত্তি দুর্বল কোম্পানির শেয়ারদর এভাবে বাড়তে থাকায় পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকি বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে ভোজ্যতেলের দাম বৃদ্ধি

Next Post

৪৫ কর্মীর দুর্বল পিপলস লিজিংয়ে এমডির বেতন ৫ লাখ টাকা

Related Posts

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ
শীর্ষ খবর

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

হাওরে ধান নিয়ে সংকটে কৃষক
শীর্ষ খবর

হাওরে ধান নিয়ে সংকটে কৃষক

এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে
শীর্ষ খবর

এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে

Next Post
৪৫ কর্মীর দুর্বল পিপলস লিজিংয়ে এমডির বেতন ৫ লাখ টাকা

৪৫ কর্মীর দুর্বল পিপলস লিজিংয়ে এমডির বেতন ৫ লাখ টাকা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর সুযোগ আছে

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

পুঁজিবাজারে সূচকের পতনে কমেছে লেনদেন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET