শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
২১ ফাল্গুন ১৪৩২ | ১৭ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

প্রবাসী ও সরকারি চাকরিজীবী মিলিয়ে পোস্টাল ভোটে ৪ লাখ ৫৮ হাজার নিবন্ধন

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫.৩:২৮ অপরাহ্ণ
বিভাগ - জাতীয়, দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪ লাখ
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৪ লাখ ৫৮ হাজার ৩১৫ জন ভোটার নিবন্ধন করেছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা এ নিবন্ধনে অংশ নিচ্ছেন। পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে ৪৫ হাজার ৪৪০ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট নিবন্ধনকারীদের মধ্যে ৪ লাখ ২৯ হাজার ৯৬৫ জন পুরুষ ও ২৮ হাজার ৩৪৮ জন নারী ভোটার এখন পর্যন্ত নিবন্ধন করেছেন।

সৌদি আরবের প্রবাসীরা সর্বোচ্চ নিবন্ধন করেছেন, ১ লাখ ১৭ হাজার ১১৭ জন। এছাড়া, কাতারে ৪২ হাজার ২০১, মালয়েশিয়ায় ২৯ হাজার ৭৯৩, ওমানে ২৮ হাজার ৯১৫, সংযুক্ত আরব আমিরাতে ২৩ হাজার ২৫, যুক্তরাষ্ট্রে ২২ হাজার ৬৪০, সিঙ্গাপুরে ১৬ হাজার ৬৯৮, যুক্তরাজ্যে ১৬ হাজার ২৬১, কুয়েতে ১৪ হাজার ৮৫৯, ইতালিতে ১২ হাজার ৪৯৯, কানাডায় ১০ হাজার ৬৫১, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৭৯৭ এবং অস্ট্রেলিয়ায় ৮ হাজার ৬৪৬ জন ভোটার নিবন্ধন করেছেন।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসস’কে বলেন, ‘প্রবাসীদের কাছে পৌঁছানোই প্রধান চ্যালেঞ্জ। আমরা দূতাবাসগুলোর সঙ্গে আলোচনা করে প্রবাসীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। সপ্তাহের সোম ও বৃহস্পতিবার এই বিষয়ে দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে মিটিং হয়।’

তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবীদের নিবন্ধন পুরোপুরি শুরু হয়েছে। ইন-কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি)-এর মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার নিবন্ধন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরো জানান, ইন-কান্ট্রি পোস্টাল ভোটিংয়ে খরচ পড়বে মাত্র ২২ টাকা, যেখানে প্রবাসীদের জন্য গড়ে খরচ হবে ৭০০ টাকা।

সালীম আহমাদ খান বলেন, এই গতিতে নিবন্ধন চললে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী ভোটারের সংখ্যা ৫ থেকে ৬ লাখ হতে পারে।

সরকারি চাকরিজীবীরা তফসিল ঘোষণার পর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। নির্বাচন কমিশনের এক বার্তায় বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী, নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

তবে, আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধন কেবল ২১ থেকে ২৫ ডিসেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে যারা নিবন্ধন করতে চান, ইসি’র মাধ্যমে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে থাকা সরকারি কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।

ইসি সচিব আরও জানান, প্রাথমিক লক্ষ্য ছিল ১০ লাখ ভোটার নিবন্ধন করা। পাঁচ থেকে সাত দিনের জন্য যারা নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত হবেন, যেমন- পুলিশ, সেনাবাহিনী বা আনসার বাহিনীর দায়িত্বে যারা থাকবেন, তাদের নিবন্ধন পরে করা হবে।

নিবন্ধনের সময় অবস্থানকালীন দেশের সঠিক ঠিকানা দিতে প্রবাসী ভোটারদের অনুরোধ করেছে নির্বাচন কমিশন। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিত জনের ঠিকানাও দিতে হবে। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দিলে পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব হবে না।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসী ভোটাররা যেখান থেকে ভোট দেবেন, অবশ্যই সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

যুক্তরাষ্ট্রে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় সিরিয়াসহ ৭ দেশ

Next Post

রাজধানীর লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

Related Posts

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?
দিনের খবর

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

রোজায় সবজিতে স্বস্তি, কিন্তু মুরগির দামে আগুন! এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৬০ টাকা
জাতীয়

রোজায় সবজিতে স্বস্তি, কিন্তু মুরগির দামে আগুন! এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৬০ টাকা

Next Post
রাজধানীর লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

রাজধানীর লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

রোজায় সবজিতে স্বস্তি, কিন্তু মুরগির দামে আগুন! এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৬০ টাকা

রোজায় সবজিতে স্বস্তি, কিন্তু মুরগির দামে আগুন! এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৬০ টাকা

বিদেশি মুদ্রার সর্বশেষ দাম : ডলার, পাউন্ড, রিয়াল, দিরহাম আজ কত টাকা?

বিদেশি মুদ্রার সর্বশেষ দাম : ডলার, পাউন্ড, রিয়াল, দিরহাম আজ কত টাকা?

৬ মার্চ ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সোনার দামে বড় পতনে স্বস্তি ক্রেতাদের

৬ মার্চ ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সোনার দামে বড় পতনে স্বস্তি ক্রেতাদের




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET