নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে দেশের ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি লিটার জ্বালানি তেলের দাম গড়ে ২ টাকা হ্রাস করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, পেট্রোল ১১৬ টাকা, অকটেন ১২০ টাকা এবং কেরোসিন ১১২ টাকা।
শনিবার (৩১ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানায়। নতুন এ মূল্য আজ রোববার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ভোক্তাপর্যায়ে মূল্য সমন্বয় করা হয়েছে। এর অংশ হিসেবে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০০ টাকা, অকটেন ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা, পেট্রোল ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রিন্ট করুন









Discussion about this post