শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
২১ ফাল্গুন ১৪৩২ | ১৭ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বড় উত্থানে ঘুরে দাঁড়াল পুঁজিবাজার, বেড়েছে লেনদেন

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
সোমবার, ২ মার্চ ২০২৬.৩:০২ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, দিনের খবর, পুঁজিবাজার, শীর্ষ খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার বড় উত্থানে ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—উভয় বাজারেই সূচকের উল্লেখযোগ্য ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় টাকার অঙ্কে লেনদেনও কিছুটা বেড়েছে।

এর আগে রোববার (১ মার্চ) ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার খবরে পুঁজিবাজারে বড় ধরনের পতন দেখা যায়। তবে একদিনের ব্যবধানে বিনিয়োগকারীদের আস্থার আংশিক প্রত্যাবর্তনে সোমবার বাজারে ইতিবাচক ধারা ফিরে আসে।

বাজার সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সময়ে লেনদেনের শুরুতে সূচক বাড়লেও শেষদিকে তা নিম্নমুখী হয়ে পড়ছিল। কিন্তু সোমবার সকাল থেকেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয় এবং দিনশেষ পর্যন্ত তা অব্যাহত থাকে। ফলে দিনভর লেনদেনে ইতিবাচক মনোভাব বজায় ছিল।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭২ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩৪ দশমিক ০৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ১০ দশমিক ০৬ পয়েন্ট, অবস্থান করছে ১ হাজার ৯৯ দশমিক ৭১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৫ দশমিক ৮৩ পয়েন্টে।

ডিএসইতে এদিন মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৩৪০টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির। সব মিলিয়ে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৭৯ কোটি ৯৫ লাখ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ৭৭৫ কোটি ৫৬ লাখ টাকা।

অন্যদিকে সিএসইতে সিএসসিএক্স সূচক ৭৬ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৯৮ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করছে। সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৪৮ দশমিক ৭৭ পয়েন্ট, দাঁড়িয়েছে ১৫ হাজার ৫০০ দশমিক ০৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ৫ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ৯২৭ দশমিক ২৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪১ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৪৯ দশমিক ৮৫ পয়েন্টে উন্নীত হয়েছে।

সিএসইতে মোট ১৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৯টির দাম বেড়েছে, ৪৪টির কমেছে এবং ১৪টি অপরিবর্তিত রয়েছে। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৪ লাখ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ১২ কোটি ৭৮ লাখ টাকা।

বাজার বিশ্লেষকদের মতে, একদিনের বড় পতনের পর বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় বাজারে স্বস্তি ফিরেছে। তবে আন্তর্জাতিক পরিস্থিতির ওপর নজর রেখে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আন্তর্জাতিক লেনদেন সেবার মানোন্নয়নে সুইফটের নতুন পরিকাঠামো গ্রহণ করলো সিটি ব্যাংক

Next Post

সাত মাস ধরে নিম্নমুখী রপ্তানি আয়

Related Posts

জ্বালানি তেল কিনতে নতুন নিয়ম! ফিলিং স্টেশনে সরকার দিল ৫টি কঠোর শর্ত
জাতীয়

জ্বালানি তেল কিনতে নতুন নিয়ম! ফিলিং স্টেশনে সরকার দিল ৫টি কঠোর শর্ত

রাষ্ট্রপতি ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান! সংসদে ভাষণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা
জাতীয়

রাষ্ট্রপতি ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান! সংসদে ভাষণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা

যুদ্ধের প্রভাব বাংলাদেশে! তেল ১৪ দিনের, অকটেন ২৮ দিনের মজুত—দীর্ঘ লাইনে ভিড় পাম্পে
অর্থ ও বাণিজ্য

যুদ্ধের প্রভাব বাংলাদেশে! তেল ১৪ দিনের, অকটেন ২৮ দিনের মজুত—দীর্ঘ লাইনে ভিড় পাম্পে

Next Post
সাত মাস ধরে নিম্নমুখী রপ্তানি আয়

সাত মাস ধরে নিম্নমুখী রপ্তানি আয়

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জ্বালানি তেল কিনতে নতুন নিয়ম! ফিলিং স্টেশনে সরকার দিল ৫টি কঠোর শর্ত

জ্বালানি তেল কিনতে নতুন নিয়ম! ফিলিং স্টেশনে সরকার দিল ৫টি কঠোর শর্ত

রাষ্ট্রপতি ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান! সংসদে ভাষণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা

রাষ্ট্রপতি ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান! সংসদে ভাষণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা

যুদ্ধের প্রভাব বাংলাদেশে! তেল ১৪ দিনের, অকটেন ২৮ দিনের মজুত—দীর্ঘ লাইনে ভিড় পাম্পে

যুদ্ধের প্রভাব বাংলাদেশে! তেল ১৪ দিনের, অকটেন ২৮ দিনের মজুত—দীর্ঘ লাইনে ভিড় পাম্পে

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET