শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
২৯ মাঘ ১৪৩২ | ২৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

অস্বাভাবিক উত্থানের পর পতন

বন্ধ রিজেন্ট টেক্সটাইলের শেয়ার কারসাজি

Share Biz News Share Biz News
রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬.১২:২৩ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, পুঁজিবাজার, প্রথম পাতা, শীর্ষ খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বন্ধ রিজেন্ট টেক্সটাইলের শেয়ার কারসাজি
36
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে গত সপ্তাহজুড়ে যেখানে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, সেখানে ব্যতিক্রম হিসেবে বড় দরপতনের শীর্ষে উঠে এসেছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড। বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাওয়ায় কোম্পানিটির শেয়ারে টানা দরপতন দেখা যাচ্ছে।

গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে রিজেন্ট টেক্সটাইলের প্রতিটি শেয়ারের দর কমেছে ৩০ পয়সা বা ৭ দশমিক ৮৯ শতাংশ। এতে এক সপ্তাহেই বাজার মূলধন কমেছে প্রায় ৩ কোটি ৮৫ লাখ ৮৩ হাজার টাকা। সপ্তাহ শেষে ডিএসইতে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩ টাকা ৫০ পয়সা, যা আগের সপ্তাহে ছিল ৩ টাকা ৮০ পয়সা।

এই দরপতনের প্রবণতা শুরু হয় চলতি বছরের ৪ জানুয়ারির পর থেকে। ওই দিন কোম্পানিটির শেয়ারের দর ছিল ৪ টাকা ৪০ পয়সা। সেখান থেকে ধারাবাহিকভাবে কমে বর্তমানে ৩ টাকা ৫০ পয়সায় নেমে এসেছে।

তবে এর আগে রিজেন্ট টেক্সটাইলের শেয়ারে ছিল অস্বাভাবিক উত্থান। গত বছরের ১৬ নভেম্বর শেয়ারটির দর ছিল মাত্র ১ টাকা ৪০ পয়সা। সেখান থেকে দফায় দফায় বেড়ে ৪ টাকা ৪০ পয়সায় ওঠে, অর্থাৎ এক মাসের কিছু বেশি সময়ে প্রায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পায়। সর্বশেষ গত ১১ ডিসেম্বর শেয়ারটির দাম ছিল ৩ টাকা ১০ পয়সা। সব মিলিয়ে এক পর্যায়ে শেয়ারটির দাম ২ দশমিক ২১ গুণ বেড়ে যায়।

অথচ বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড প্রায় সাড়ে তিন বছর ধরে উৎপাদন কার্যক্রম বন্ধ রেখেছে। একই সঙ্গে প্রায় চার বছর ধরে কোম্পানিটি কোনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। ২০২০ সালের পর থেকে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশও দেয়নি প্রতিষ্ঠানটি। সর্বশেষ ২০২০ সালে ১ শতাংশ নগদ ও ১ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়া হয়েছিল।

কোম্পানিটির মোট শেয়ারসংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ১২ হাজার ১৩৭টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৫৪ দশমিক ৫৫ শতাংশ শেয়ার। সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে ৪০ দশমিক ৮৪ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪ দশমিক ৬১ শতাংশ শেয়ার।

২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড। ‘জেড’ ক্যাটেগরির এই কোম্পানিটি আলোচ্য হিসাববছরের বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। আগের হিসাববছরে ১ শতাংশ নগদ এবং ১ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তারা ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর রিজেন্ট টেক্সটাইলের কারখানা পরিদর্শনে গিয়ে কার্যক্রম বন্ধ দেখতে পান। সে তথ্য স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ডিএসইর তথ্যানুসারে, কোম্পানিটির কারখানা ২০২২ সালের জুলাই থেকে বন্ধ রয়েছে। সিকিউরিটিজ আইনানুসারে কারখানার কার্যক্রম বন্ধ থাকলে সে তথ্য বিনিয়োগকারীদের জানানোর বাধ্যবাধকতা রয়েছে। যদিও স্টক এক্সচেঞ্জকে এ-সংক্রান্ত কোনো তথ্য জানায়নি রিজেন্ট টেক্সটাইল।

শেয়ার কারসাজির বিষয়ে রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের কোম্পানি সচিব মো. রাইজুল হক সিকদারকে ফোন করলে তিনি ফোনটি রিসিভ করেননি।

এদিকে দেশের পুঁজিবাজারে টানা দরপতনের সঙ্গে লেনদেনেও খরা দেখা যাচ্ছে। সপ্তাহে একদিন কিছুটা ঘুরে দাঁড়ালেও বাকি দিনগুলোতে সূচক ও লেনদেন কমছে। দীর্ঘদিনের মন্দায় অনেক কোম্পানির শেয়ারদর এখন অবমূল্যায়িত অবস্থায় রয়েছে। এর মধ্যেই কোনো মৌলভিত্তি ছাড়াই কিছু কোম্পানির শেয়ারে অস্বাভাবিক উত্থান-পতন বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করছে।

বিশ্লেষকদের মতে, উৎপাদন বন্ধ, আর্থিক তথ্য অনুপস্থিত এবং লভ্যাংশ না থাকা সত্ত্বেও রিজেন্ট টেক্সটাইলের শেয়ারে এমন অস্বাভাবিক ওঠানামা স্পষ্টভাবে কারসাজির ইঙ্গিত দেয়। এতে সাধারণ বিনিয়োগকারীরা বড় ঝুঁকির মুখে পড়ছেন। বাজারে স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারি এখন সময়ের দাবি।

এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামকে ফোন করলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। মেসেজ পাঠালেও কোনো উত্তর মেলেনি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

খেলাপি ঋণ আদায়ে শীর্ষে রূপালী ব্যাংক

Next Post

হাজার কোটি টাকা হাতিয়ে উধাও ৩০ ব্যবসায়ী!

Related Posts

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান
জাতীয়

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে
পত্রিকা

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

জাতীয়

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

Next Post
হাজার কোটি টাকা হাতিয়ে উধাও ৩০ ব্যবসায়ী!

হাজার কোটি টাকা হাতিয়ে উধাও ৩০ ব্যবসায়ী!

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

 মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে : জামায়াত আমির 

সুষ্ঠু প্রক্রিয়ায় যে ফলাফল আসবে, সেটাই মেনে নেব : জামায়াত আমির

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত  তরুণ থেকে বৃদ্ধ

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণ থেকে বৃদ্ধ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET