সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ ১৪৩২ | ৩০ রজব ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বস্ত্র খাতে সহযোগিতা বাড়াবে মার্কিন তুলা উৎপাদনকারীরা

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শনিবার, ১৯ জুলাই ২০২৫.১২:০৩ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, দিনের খবর, পত্রিকা, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বস্ত্র খাতে সহযোগিতা বাড়াবে মার্কিন তুলা উৎপাদনকারীরা
75
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের তুলা উৎপাদনকারীরা বাংলাদেশের বস্ত্র খাতের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের কৌশলগত সংলাপে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এই সংলাপের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি।

বাংলাদেশি-আমেরিকান সংস্থা আমেরিবাংলা করপোরেশন বৃহস্পতিবার এই সংলাপের আয়োজন করে, যেখানে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস (আরএমজি) খাতের নেতৃস্থানীয় ব্যক্তিরা, শীর্ষ বাণিজ্য কর্মকর্তা, মার্কিন কৃষি খাতের প্রতিনিধি এবং দেশি-বিদেশি গণমাধ্যমের সদস্যরা অংশগ্রহণ করেন।

আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মুনাফা-চালিত মধ্যস্থতাকারীদের এড়িয়ে মার্কিন তুলাচাষি এবং বাংলাদেশি টেক্সটাইল মিলগুলোর মধ্যে কৃষক-থেকে-কারখানা সরবরাহ শৃঙ্খল প্রতিষ্ঠার পরিকল্পনা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমেরিবাংলার সিইও আসওয়ার রহমান বলেন, বর্তমানে পশ্চিম আফ্রিকা, ব্রাজিল বা ভারত থেকে আমদানি করা তুলার তুলনায় প্রতি পাউন্ড মার্কিন তুলার দাম ৫ থেকে ৬ সেন্ট বেশি। তিনি আরও বলেন, কৃষকদের কাছ থেকে সরাসরি সংগ্রহ এই খরচের ব্যবধান দূর করতে পারে। একই সঙ্গে তারা উন্নত মানের পণ্যও সরবরাহ করতে পারে।

আমেরিবাংলার সিইও বলেন, ‘সময়োপযোগী এই আয়োজন এমন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হলো যখন বাংলাদেশি পোশাক খাতের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে, কারণ চলমান সরকার-টু-সরকার আলোচনায় এখনও বাংলাদেশের রপ্তানিকারকরে জন্য যথাযথ ও অনুকূল শর্ত অর্জিত হয়নি। এই অনিশ্চয়তা মোকাবিলায়, আমেরিবাংলা একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে, যার লক্ষ্য হলো বাংলাদেশি পোশাক রপ্তানিকারক ও মার্কিন তুলা কৃষক ও প্রসেসরদের মধ্যে সরাসরি বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তোলা।’

একজন শীর্ষস্থানীয় পোশাক নির্বাহী বলেন ‘আমরা এই ধারণাকে সমর্থন করি, তবে আমাদের দীর্ঘমেয়াদি মূল্য গ্যারান্টি প্রয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্র লাভবান হলে, দাম বৃদ্ধি পেতে পারে।’

এই উদ্যোগকে সমর্থন করার জন্য, আমেরিবাংলা মার্কিন তুলা থেকে তৈরি পোশাক প্রদর্শনের জন্য একটি বিদেশি শোরুম চালু করার পরিকল্পনা করেছে। আশা করা হচ্ছে ভবিষ্যতে মার্কিন বাণিজ্য নীতি বিশ্বব্যাপী রপ্তানিতে দেশীয় তন্তুর ব্যবহারকে উৎসাহিত করবে।

আমারিবাংলার চিফ এক্সিকিউটিভ অফিসার আসওয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহণকারীরে মধ্যে ছিলেন হামিম গ্রুপ, যমুনা গ্রুপ, সা গ্রুপ, ডিভাইন গ্রুপ, ট্রু গ্রুপ এবং আরপিএম গ্রুপের নির্বাহীরা, পাশাপাশি বিকেএমই’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদ ও পরিচালক মিনহাজুল হক, টুইনে নাগেলের বরকত উল্লাহ সাঈদ এবং আমেরিবাংলার সিনিয়র উপষ্টো ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহমে খান উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আমিরাতে দুটি টাগবোট রপ্তানি করবে ওয়েস্টার্ন মেরিন

Next Post

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

Related Posts

আন্তর্জাতিক

সিরিয়ায় ফের গুগলের বিভিন্ন সেবা চালু

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেলে মার্কিন নিয়ন্ত্রণ বিশ্ব তেলবাজারে নতুন বাস্তবতা

পত্রিকা

আমানতকারীদের মুনাফার বিষয়টি বিবেচনা করা হোক

Next Post
গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সিরিয়ায় ফের গুগলের বিভিন্ন সেবা চালু

ভেনেজুয়েলার তেলে মার্কিন নিয়ন্ত্রণ বিশ্ব তেলবাজারে নতুন বাস্তবতা

আমানতকারীদের মুনাফার বিষয়টি বিবেচনা করা হোক

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

বর্তমান প্রেক্ষাপটে কর্মসংস্থান ও বেকারত্ব




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET