শেয়ার বিজ ডেস্ক : বাংলাদেশি নাগরিকদের এখন অনেক (সাবস্টেনশিয়াল নাম্বারস) ভারতীয় ভিসা দেয়া হচ্ছে বলে দাবি করেছে দিল্লি। গত বছরের জুলাই-আগস্ট থেকেই বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। ভারতের ভিসা পাওয়া যাচ্ছিল না বলে অনেক বাংলাদেশি নাগরিককেই চরম দুর্ভোগে পড়তে হয়েছে। খবর বিবিসির।
তবে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল বৃহস্পতিবার এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, আমরা তো (বাংলাদেশে) ভিসা দিচ্ছি। নানা কারণেই ভিসা দেয়া হচ্ছে, অনেক পরিমাণে দেয়া হচ্ছে।
নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, যেসব কারণে ভিসা দেয়া হচ্ছে, তার মধ্যে মেডিকেল ইস্যু বা ইমার্জেন্সি আছে, ছাত্রছাত্রীরে ভিসা আছে ইত্যাদি ইত্যাদি।
তবে ভারত সাম্প্রতিক মাসগুলোয় বাংলাদেশিরে ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে, সেই নির্দিষ্ট সংখ্যাটা তিনি বলতে পারেননি। জয়সওয়াল বলেন, এটা আমাকে জেনে বলতে হবে।
বাংলাদেশের গোপালগঞ্জে গত বুধবার যে সহিংসতার ঘটনা ঘটেছে, তা নিয়ে প্রশ্নের জবাবে তিনি অবশ্য নির্ষ্টি কোনো প্রতিক্রিয়া জানাননি বরং উত্তর পাশ কাটিয়ে যান।
গোপালগঞ্জের ঘটনাকে ভারত কীভাবে দেখছে, তার জবাবে তিনি বলেন, আমারে অঞ্চলে যে কোনো ডেভেলপমেন্টের থেকেই আমরা সতর্ক নজর রাখি, সেটা আমলে নিই এবং তার পরিপ্রেক্ষিতে আমারে যা করণীয়, সেটাও করা হয়। প্রসঙ্গত, গত বছরের জুলাই-আগস্ট থেকে বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।
প্রিন্ট করুন









Discussion about this post