বুধবার, ২০ মে, ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ৩ জিলহজ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

কেয়ার বাংলাদেশ’এর সম্মেলন- দ্যা নেক্সট ফ্রন্টিয়ার’

বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার ভবিষ্যতের নতুন মাত্রা

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫.১১:৪৮ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, করপোরেট কর্নার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার ভবিষ্যতের নতুন মাত্রা
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

কেয়ার বাংলাদেশ, LightCastle Partners ও Devlearn-এর যৌথ উদ্যোগে চলছে দুই দিন ব্যাপী এক বিশেষ আয়োজন! এখানে কর্পোরেট, ব্যাংক, নীতিনির্বাহী ও ইনোভেশন জগতের শীর্ষস্থানীয়দের অনেকেই একত্রিত হয়েছেন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে ব্যবসায়িক খাতের ভূমিকা নিয়ে নতুন পথ তৈরি করতে, যেখানে আলোচনা হয়েছে কাজ, বিনিয়োগ ও প্রভাব সম্পর্কে।

কেয়ার বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর রাম দাস বলেন- “যখন দৃঢ় বিশ্বাসে গড়ে ওঠে পুঁজি, ঐতিহ্য মেশে প্রযুক্তির সাথে, আর লক্ষ্য থাকে বাজার সম্প্রসারণের, আমরা তখন শুধু উন্নয়ন নয় সমাজে একটি গভীর প্রভাব ফেলতে কাজ করি। এভাবেই শুধু সমাজ বা জাতি হিসেবে নয়- আমরা সকলে এগিয়ে নিয়ে যাই এই উদ্দেশ্যসমৃদ্ধ উন্নয়নকে।”

অনুষ্ঠানের প্রথম দিন পরিবেশবান্ধব অর্থায়ন/গ্রিন ফাইন্যান্স, ভবিষ্যতের কাজের সুযোগ ও কৃষিখাতের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়, যার শেষ অংশে মূল বক্তব্য উপস্থাপিত হয়েছিল- “উন্নয়নখাতের ভবিষ্যৎ: বেসরকারী খাতের ভূমিকা”। এই আলোচনাগুলোর মূল বক্তব্য ছিল গতানুগতিক কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি’র ধারণায় পরিবর্তন আনার চেষ্টা করা যাতে মূলধারার ব্যবসায়ীক কৌশলের সাথে জাতীয় উন্নয়ন লক্ষ্য অর্জনের একটি সমন্বিত রূপরেখা তৈরী হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন- “বাংলাদেশের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে আগের অবস্থায় আটকে থাকা অসম্ভব। আমাদের রাজস্ব আয়ের পুরোনো পদ্ধতি বদলে ফেলতে হবে। উন্নয়ন বাজেটের একটা বড় অংশ এখনো বিদেশি অনুদানের উপর নির্ভরশীল, কিন্তু এখানে নতুন উপায় বের করার সুযোগ আছে। বেসরকারি খাতের পক্ষে বিদেশি অর্থায়ন জোগাড় করার সুযোগ অনেক। উন্নয়নখাতের ঘাটতি পুরণে এই সুযোগ অনেক বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক।”
এই আয়োজনের প্রধান লক্ষ্য হলো ভবিষ্যতে বিদেশি সাহায্যের ওপর নির্ভরতা কমিয়ে আনতে এনজিও এবং কোম্পানিগুলোর মধ্যে বিশ্বাসী সম্পর্ক তৈরি করা। এর উদ্দেশ্য এমন ব্যবস্থা গড়ে তোলা যেখানে সমাজের সবার জন্য সমান ও টেকসই সুযোগ তৈরি হবে। কেয়ার বাংলাদেশ তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, কাজের প্রভাব নির্ণয় এবং যৌথ প্রকল্পে লাভ করার সামর্থ্যকে তুলে ধরতে চেয়েছে এই অনুষ্ঠানে, কারণ তারা উদ্দেশ্য বাস্তবায়নের নির্ভরযোগ্য অংশীদার হতে চায়। এই অনুষ্ঠানের শেষে কেয়ার এবং বেসরকারি খাতের কোম্পানিগুলোর মধ্যে নতুন কিছু যৌথ প্রকল্প শুরু করার পরিকল্পনা শুরু হতে পারে এবং এতে করে দীর্ঘমেয়াদি ও স্বচ্ছ অংশীদারিত্বের জন্য একটি সুন্দর সম্ভাবনা তৈরি হবে।
কেয়ার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর (প্রোগ্রাম) এমবেট মেনা অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বলেন- “তরুণদের এগিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নেয়া খুবই জরুরী। আর সেজন্য এটাই সঠিক সময়। সহযোগীতা, অর্থায়ন এবং নতুন নতুন সুযোগ তৈরীর মাধ্যমে কোম্পানি, সরকার এবং উন্নয়ন স্বংস্থা- সবাই একসাথে কাজ করতে হবে। এভাবেই আমরা নিশ্চিত করতে পারি- দেশের কোন তরুণ তরুণীই পিছিয়ে পড়বে না।”
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে একই ভেন্যুতে বেসরকারি খাত, দাতা স্বংস্থা, সহযোগী প্রতিষ্ঠান উন্নয়ন খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে একটি গোলটেবিল আলোচনা আয়োজিত হয়েছে যার শিরোনাম ছিল- “ইকোসিস্টেম ব্লুপ্রিন্ট : কোলাবোরেশন ফর আ সার্কুলার ফিউচার”। আলোচনায় অংশগ্রহণকারীরা কৃষি, প্রযুক্তি, কর্মসংস্থান, পরিবেশ, অর্থসংস্থান ও অর্থনীতির মতো বিভিন্ন ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি এবং আগামীর সম্ভাবনাগুলো তুলে ধরেন। উন্নয়নখাতের নতুন বাস্তবতায় এই আলোচনা থেকে কার্যকর কিছু ধারণা এবং পরিকল্পনা উঠে আসে, যা ভবিষ্যতে দারুণভাবে কাজে আসবে।
১৯৪৫ সালে ‘কেয়ার প্যাকেজ’ তৈরির মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল কেয়ার । বর্তমানে এটি বিশ্বের সর্ববৃহৎ মানবিক সংস্থাগুলোর একটি, যা বিশ্বজুড়ে দারিদ্র্যের বিমোচনে কাজ করে চলেছে। সাত দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন জরুরি ও বিপদসংকুল পরিস্থিতিতে সাহায্য পৌঁছে দেওয়ার অভিজ্ঞতা আছে স্বংস্থাটির। এক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ গোষ্টি, বিশেষ করে মেয়ে ও মহিলাদের প্রয়োজনের ওপর গুরুত্ব দেয় সবচেয়ে বেশি। ২০২৪ অর্থবছরে কেয়ার বাংলাদেশ ৪০টিরও বেশি প্রকল্পের মাধ্যমে প্রায় ৪০ লক্ষাধিক মানুষের কাছে পৌঁছেছে, যাদের ৬৩% ছিল নারী।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ডেঙ্গুতে এক দিনে ৫ মৃত্যু

Next Post

কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ ব্যবসায়ীদের চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট

Related Posts

জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য
অর্থ ও বাণিজ্য

জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য

ডিএসই সূচক ঊর্ধ্বমুখী, ডিএসইএক্সে উল্লেখযোগ্য উত্থান
অর্থ ও বাণিজ্য

লেনদেন কমলেও ঊর্ধ্বমুখী ডিএসই সূচক

বাজারে এলো নতুন ডিজাইনের ৫ টাকার নোট
অর্থ ও বাণিজ্য

বাজারে এলো নতুন ডিজাইনের ৫ টাকার নোট

Next Post
কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ ব্যবসায়ীদের চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট

কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ ব্যবসায়ীদের চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী

ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

দেশে আমদানি বেড়েছে জীবাশ্ম জ্বালানির

পুঁজিবাজারভিত্তিক ইশতেহার বাস্তবায়নে জোর

ভোগ্যপণ্যের মজুত স্থিতিশীল আছে : বাণিজ্যমন্ত্রী

ব্যবসায় দায়িত্বশীল আচরণ প্রতিযোগিতা সক্ষমতার গুরুত্বপূর্ণ উপাদান: বাণিজ্যমন্ত্রী

চামড়াশিল্পে টেকসই উন্নয়নে নানা পদক্ষেপ সরকারের

বেতন-ভাতা সংকটের শঙ্কা চামড়া ও পাদুকা খাতে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET