শেয়ার বিজ ডেস্ক : বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলমান। প্রথম ম্যাচ জিতে লিড নিয়েছে টাইগাররা। আজ অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় ম্যাচ। তবে দুই দলের এই সিরিজে সবচেয়ে বেশি আলোচনা পিচ নিয়ে। শেরে বাংলার কালো মাটির পিচে রান তুলতে বেশ বেগ পেতে হচ্ছে ব্যাটারদের।
বরাবরের মত স্পিন বোলাররাই এই উইকেটে বেশি সুবিধা পাচ্ছেন। আর সেই সুবিধা নিতে গিয়ে আজ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে বিশ্বরেকর্ডই গড়েছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচে ৫০ ওভারই বোলিং করেছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে স্পিনারদের সবেচেয়ে বেশি বোলিং করার রেকর্ড এটিই।
ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ স্পিন বোলিং করার রেকর্ড এখন ওয়েস্ট ইন্ডিজের। এর আগে ১৯৯৬ সালে এক ইনিংসে শ্রীলঙ্কা স্পিনারদের দিয়ে করিয়েছিল ৪৪ ওভার। আজ এই রেকর্ড ভাঙলো।
ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ আজ ৫০ ওভারই করিয়েছেন ৫ স্পিনারকে দিয়ে। আকিল হোসেন, গুদাকেশ মোতি, রোস্টন চেজ, খ্যারি পিয়েরে, আলিক আথানেজ- সবাই ১০ ওভার করে করেছেন। ৩ উইকেট পেয়েছেন মোতি, ২ টি করে উইকেট পেয়েছেন আকিল ও আথানেজ।
এস এস/
প্রিন্ট করুন










Discussion about this post