শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
১০ মাঘ ১৪৩২ | ৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বাংলাদেশ একাদশে পরিবর্তন নিয়ে আলোচনা, সিরিজ বাঁচানোর চেষ্টা

Share Biz Online Share Biz Online
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫.৩:০০ অপরাহ্ণ
বিভাগ - স্পোর্টস ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বাংলাদেশ একাদশে পরিবর্তন নিয়ে আলোচনা, সিরিজ বাঁচানোর চেষ্টা
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় হারের পর আজ সিরিজ বাঁচানোর কঠিন লড়াইয়ে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে বাঁচা-মরার এই ম্যাচে একাদশে পরিবর্তন আনতে পারে লিটন দাসের দল।

সাম্প্রতিক সময়ে রান তাড়ায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা চোখে পড়ার মতো। এশিয়া কাপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সর্বশেষ উইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি, তিনটি ম্যাচেই জয়ের কাছাকাছি গিয়েও মুখ থুবড়ে পড়েছে ব্যাটিং অর্ডার। তাই আজ একাদশে অন্তত একটি পরিবর্তন প্রায় নিশ্চিত। জাকের আলী অনিককে একাদশে দেখা যেতে পারে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন শেষ পাঁচ ম্যাচে তিনবার শূন্য রানে আউট হওয়া শামীম হোসেন পাটোয়ারী অথবা নুরুল হাসান সোহান। শামীমকে দায়িত্ব নেয়ার কথা বললেও তাকে আজকে আরেকটা সুযোগ দিতেই পারেন লিটন। টানা চার সিরিজ জয়ের পর ঘরের মাঠে এই সিরিজ হাতছাড়া করার কথা কল্পনাতেও আনছেন না দলের কেউ।

টিম ম্যানেজমেন্ট মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, শামীম বা সোহানের মধ্যে যেকোনো একজনের কাছ থেকে ইনিংস ধরে খেলার ভূমিকা (অ্যাঙ্করিং রোল) প্রত্যাশা করছে। ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানকে নির্ভার খেলার লাইসেন্স দেয়া হলেও, অধিনায়ক লিটন দাস পরিস্থিতি অনুযায়ী নিজের খেলার ধরন বদলাবেন।

বোলিং বিভাগে বিশ্রাম দেয়া হতে পারে পেসার তাসকিন আহমেদকে। সেক্ষেত্রে তার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। স্পিন বিভাগে রিশাদ হোসেন ও নাসুম আহমেদের জায়গা অনেকটাই নিশ্চিত। অন্যদিকে, প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ সম্ভবত অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে।

আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে ক্যারিবীয়রা। অন্যদিকে বাংলাদেশ সিরিজে টিকে থাকার জন্য লড়াই করবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক/শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, শরিফুল ইসলাম/তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শিক্ষক নিয়োগের পরিপত্রে যোগ্যতা সমতাকরণের পরিবর্তনসমূহ

Next Post

বিসিবির হাতে বিপিএল ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত রিপোর্ট

Related Posts

ভারতে বিশ্বকাপ খেলবেই না বাংলাদেশ
জাতীয়

ভারতে বিশ্বকাপ খেলবেই না বাংলাদেশ

বাংলাদেশের সমর্থনে পিসিবির চিঠি আইসিসিকে
স্পোর্টস

বাংলাদেশের সমর্থনে পিসিবির চিঠি আইসিসিকে

জাতীয়

বাংলাদেশ না গেলে টি-টোয়েন্টি খেলবে স্কটল্যান্ড

Next Post
বিসিবির হাতে বিপিএল ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত রিপোর্ট

বিসিবির হাতে বিপিএল ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত রিপোর্ট

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শীতের শেষ পিঠা মেলার আয়োজন হোটেল সারিনা ঢাকায়

শীতের শেষ পিঠা মেলার আয়োজন হোটেল সারিনা ঢাকায়

ইউক্রেনের কিয়েভ ও খারকিভে ব্যাপক হামলা রাশিয়ার

ইউক্রেনের কিয়েভ ও খারকিভে ব্যাপক হামলা রাশিয়ার

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকায় বিশেষ ছাড়

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকায় বিশেষ ছাড়




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET