শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
২৯ মাঘ ১৪৩২ | ২৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ম্যাচেও হাত মেলাননি অধিনায়করা

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬.৫:১৭ অপরাহ্ণ
বিভাগ - স্পোর্টস ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ম্যাচেও হাত মেলাননি অধিনায়করা
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক: ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় বৈরিতার রেশ এবার যেন ছড়িয়ে পড়ল ভারত-বাংলাদেশ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ শনিবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশের লড়াই শুরুর আগেই তৈরি হয়েছে বড় বিতর্ক। টস জেতার পর দুই দলের অধিনায়কের মধ্যে ন্যূনতম সৌজন্যমূলক করমর্দন না করার বিষয়টি সবার নজর কেড়েছে।

এদিন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম টসের জন্য প্রস্তুত না থাকায় সহ-অধিনায়ক জাওয়াদ আবরার মাঠে আসেন। ভারতের অধিনায়ক আয়ুশ মাত্রে কয়েন নিক্ষেপ করলে টস জেতে বাংলাদেশ। কিন্তু টসের ফলাফল নির্ধারিত হওয়ার পরপরই আয়ুশ দ্রুত সরে যান এবং আবরারের সঙ্গে করমর্দন করেননি। একইভাবে আবরারের পক্ষ থেকেও হাত মেলানোর কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। ম্যাচ রেফারি ডিন কস্কারের উপস্থিতিতেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

এই ঘটনাটি গত এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। সে সময় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং দলের অন্য সদস্যরা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন এড়িয়ে গিয়েছিলেন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে পাক ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেটের স্বাভাবিক সৌজন্য বজায় না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। এমনকি পিসিবি চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নিতেও অসম্মতি জানিয়েছিলেন তারা।

বিশ্লেষকরা মনে করছেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপ এবং ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনই আজকের ঘটনার নেপথ্যে কাজ করছে। বিশেষ করে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে শীতলতা অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে।

এর পাশাপাশি, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে ভারতে দল না পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের অনড় অবস্থান এবং এ নিয়ে আইসিসির সঙ্গে বিসিবির চলমান ‘স্নায়ুযুদ্ধ’ মাঠের ক্রিকেটেও নেতিবাচক প্রভাব ফেলছে বলে ধারণা করা হচ্ছে। সবমিলিয়ে বড়দের লড়াইয়ের সেই আঁচ এবার অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ছোটদের ক্রিকেটেও ছড়িয়ে পড়ল।

এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগে ব্যাট কর‍তে নেমে ৭১ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে ভারতীয় দল।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

অযথা হর্ন বাজিয়ে শব্দদূষণ করা থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

Next Post

ইসিতে প্রার্থীদের শুনানিকালে হট্টগোল সৃষ্টি

Related Posts

রেকর্ড ব্যবধানে স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস

রেকর্ড ব্যবধানে স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা

সাফ ফুটসালের প্রথম আসরের শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস

সাফ ফুটসালের প্রথম আসরের শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা

ভারতে বিশ্বকাপ খেলবেই না বাংলাদেশ
জাতীয়

ভারতে বিশ্বকাপ খেলবেই না বাংলাদেশ

Next Post
সরকারি চাকরিজীবীদের জন্যে নিবন্ধনের সুযোগ ২৫ ডিসেম্বর পর্যন্ত: পোস্টাল ভোট

ইসিতে প্রার্থীদের শুনানিকালে হট্টগোল সৃষ্টি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

 মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে : জামায়াত আমির 

সুষ্ঠু প্রক্রিয়ায় যে ফলাফল আসবে, সেটাই মেনে নেব : জামায়াত আমির

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত  তরুণ থেকে বৃদ্ধ

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণ থেকে বৃদ্ধ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET