শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
২১ ফাল্গুন ১৪৩২ | ১৭ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বাংলালিংক অ্যাপকোয়েস্ট অ্যাপলিংক হ্যাকাথন ২০২৫ -এর ফাইনাল অনুষ্ঠিত

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬.৪:২৪ অপরাহ্ণ
বিভাগ - করপোরেট কর্নার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বাংলালিংক অ্যাপকোয়েস্ট অ্যাপলিংক হ্যাকাথন ২০২৫ -এর ফাইনাল অনুষ্ঠিত
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: দেশের তরুণ ডেভেলপারদের ক্ষমতায়ন ও অর্থবহ মোবাইল অ্যাপ্লিকেশন তৈরিতে তাদের উৎসাহিত করতে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক আয়োজন করে অ্যাপকোয়েস্ট অ্যাপলিংক হ্যাকাথন ২০২৫। সম্প্রতি, রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার’স ডেনে এ হ্যাকাথনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

এইচসেনিড মোবাইল সল্যুশনস লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ৩০টির বেশি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো তাদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে বাস্তব সমস্যা নিয়ে নানা সমাধান উপস্থাপন করে।
অভিজ্ঞ বিচারকদের নিয়ে গঠিত প্যানেল কঠোর মূল্যায়নের মাধ্যমে হ্যাকাথনের বিজয়ী দল নির্বাচন করে। বিজয়ী তিন দলকে আশি হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

বাস্তবমুখী সমাধান প্রদানে উদ্ভাবনী সক্ষমতার জন্য ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ফাতেমা তুজ জোহরা মুন ও হাসিবুর রহমান আলিফ চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হন। তারা পুরস্কার হিসেবে পান পঞ্চাশ হাজার টাকা। প্রথম রানার-আপ দল পায় বিশ হাজার টাকা এবং দ্বিতীয় রানার-আপ দলকে প্রদান করা হয় দশ হাজার টাকা।

এ হ্যাকাথন শিক্ষার্থীদের জন্য প্রযুক্তির মাধ্যমে বাস্তব জীবনের সমস্যা মোকাবিলায় ডিজিটাল সমাধান তৈরির প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। অ্যাপলিংকের মাধ্যমে স্থানীয় ডেভেলপারদের দেশজুড়ে লক্ষাধিক গ্রাহকের সাথে যুক্ত করে বাংলালিংক। ডিজিটাল সেবা প্রদানে বাংলালিংকের মার্কেটপ্লেস অ্যাপলিংককে কেন্দ্র করেই এ হ্যাকাথন আয়োজন করা হয়। অ্যাপলিংকের মাধ্যমে ডেভেলপারেরা মোবাইলভিত্তিক সেবার মাধ্যমে আয়ের সুযোগ পান; অন্যদিকে, গ্রাহকেরা সহজেই নতুন ও উদ্ভাবনী অ্যাপ্লিকেশন কিনতে পারেন।

তরুণ উদ্ভাবকদের প্রযুক্তিগত দক্ষতা ও সম্ভাবনা উন্মোচনে এ হ্যাকাথনের আয়োজন করে বাংলালিংক ও এইচসেনিড মোবাইল সল্যুশনস। শীর্ষস্থানীয় বিভিন্ন খাত বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত হয় হ্যাকাথনের বিচারক প্যানেল। এ প্যানেল ছিলেন কর্মঠর সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক আসাদ মোহাম্মদ আকবর; বিনিয়োগ ডট আইও -এর সহ-প্রতিষ্ঠাতা ও সিওও মুহাম্মদ সাইদুল আলম; এইচসেনিড মোবাইল সল্যুশনসের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট কাজী শারেকুজ জামান; বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের ডিজিটাল প্ল্যাটফর্মস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর ফয়সাল আহমেদ এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের হেড অব ডিজিটাল রেভিনিউস ফয়েজ আহমেদ।

অনুষ্ঠানে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের ডিজিটাল প্ল্যাটফর্মস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর ফয়সাল আহমেদ বলেন, ‘দেশের তরুণ ডেভেলপারেরা অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময়; এ হ্যাকাথনের মাধ্যমে সেটাই আবার প্রকাশ পেয়েছে। দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনের সক্ষমতা, বাস্তবমুখী ভাবনা ও অর্থবহ ডিজিটাল সমাধানে তাদের উদ্যম সত্যিকার অর্থেই প্রশংসাযোগ্য।’

এইচসেনিড মোবাইল সল্যুশনসের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট কাজী শারেকুজ জামান বলেন, ‘অ্যাপলিংক স্থানীয় প্রতিভা ও উদ্ভাবনী ভোক্তা সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে। অ্যাপকোয়েস্ট হ্যাকাথন তরুণ মেধাবীদের সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের উদ্ভাবনী সমাধান উপস্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখেছে।’

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

এনআরবি ব্যাংক পিএলসি.-এর বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Next Post

বিপিএলে ১১ ছক্কায় হাসান ইসাখিলের রেকর্ড সেঞ্চুরি

Related Posts

পাট বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে পরিণত হতে পারে
অর্থ ও বাণিজ্য

পাট বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে পরিণত হতে পারে

আইসিবি কর্মকর্তাদের তালিকা মন্ত্রণালয়ে
অর্থ ও বাণিজ্য

আইসিবি কর্মকর্তাদের তালিকা মন্ত্রণালয়ে

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের সিইওকে অপসারণ
অর্থ ও বাণিজ্য

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের সিইওকে অপসারণ

Next Post
বিপিএলে ১১ ছক্কায় হাসান ইসাখিলের রেকর্ড সেঞ্চুরি

বিপিএলে ১১ ছক্কায় হাসান ইসাখিলের রেকর্ড সেঞ্চুরি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

রোজায় সবজিতে স্বস্তি, কিন্তু মুরগির দামে আগুন! এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৬০ টাকা

রোজায় সবজিতে স্বস্তি, কিন্তু মুরগির দামে আগুন! এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৬০ টাকা

বিদেশি মুদ্রার সর্বশেষ দাম : ডলার, পাউন্ড, রিয়াল, দিরহাম আজ কত টাকা?

বিদেশি মুদ্রার সর্বশেষ দাম : ডলার, পাউন্ড, রিয়াল, দিরহাম আজ কত টাকা?

৬ মার্চ ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সোনার দামে বড় পতনে স্বস্তি ক্রেতাদের

৬ মার্চ ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সোনার দামে বড় পতনে স্বস্তি ক্রেতাদের




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET