নিজস্ব প্রতিবেদক: গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল এন্ড কলেজের ৮০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হলো স্কুল প্রাঙ্গণ।
অনুষ্ঠানে সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয় যখন মঞ্চে উপস্থিত হন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেক্রেটারি মরহুম চাঁন্দ খান সাহেবের সুযোগ্য কন্যা মোসাম্মৎ আলেয়া খাতুন। তিনি ছিলেন এই বিদ্যাপীঠের প্রথম ছাত্রী যিনি একজন বিশিষ্ট শিক্ষানুরাগী এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাঁর উপস্থিতি অনুষ্ঠানকে এক ভিন্ন মর্যাদা দান করে।
প্রিন্ট করুন






Discussion about this post