শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ ১৪৩২ | ২৮ রজব ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বিএসআরএমের দুই কোম্পানির ব্যবসায় বড় প্রবৃদ্ধি

Share Biz News Share Biz News
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫.১:০৮ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, জাতীয়, পত্রিকা, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বিএসআরএমের দুই কোম্পানির ব্যবসায় বড় প্রবৃদ্ধি
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বিএসআরএম গ্রুপের পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেডের ব্যবসায় বড় প্রবৃদ্ধি হয়েছে। এর মধ্যে বিএসআরএম লিমিটেডের আয় বেড়েছে ২৩ শতাংশ এবং বিএসআরএম স্টিলসের আয় বেড়েছে ৭৩ শতাংশ। কোম্পানি দুটির ব্যবসায় এই বড় প্রবৃদ্ধি হওয়ায় মুনাফাও কিছুটা বেড়েছে।

বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিলসের প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানি দুটির পৃথক পরিচালনা পর্ষদের সভায় এ আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়, কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে পৃথকভাবে যা প্রকাশ করা হয়েছে।

বিএসআরএম লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ২ হাজার ৩৪৫ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ হাজার ৯০৫ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ২৩ শতাংশ। আলোচ্য সময়ে বিএসআরএম লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১২৩ কোটি ৯৭ লাখ টাকা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ১১২ কোটি ৬১ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১০ শতাংশ।

প্রথম প্রান্তিকে বিএসআরএম লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৫ পয়সা, আগের হিসাববছরে যা ছিল ৩ টাকা ৭৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭১ টাকা ১৯ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাববছরে বিএসআরএম লিমিটেডের ইপিএস হয়েছে ২০ টাকা ৫৭ পয়সা, আগের হিসাববছরে যা ছিল ১৪ টাকা ৪৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬৬ টাকা ৭৯ পয়সায়।

বিএসআরএম স্টিলস: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ২ হাজার ৬৩৮ কোটি টাকা, আগের হিসাববছরের একই প্রান্তিকে যা ছিল ১ হাজার ৫২৪ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৭৩ শতাংশ। আলোচ্য সময়ে বিএসআরএম স্টিলসের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯৭ কোটি ৬২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮৫ কোটি ২ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে প্রায় ১৬ শতাংশ।

প্রথম প্রান্তিকে বিএসআরএম স্টিলসের ইপিএস হয়েছে ২ টাকা ৬০ পয়সা, আগের হিসাববছরে যা ছিল ২ টাকা ২৬ পয়সা। এ বছর ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯৩ টাকা ৭৪ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাববছরে বিএসআরএম স্টিলসের ইপিএস হয়েছে ১৩ টাকা ৭৭ পয়সা, আগের হিসাববছরে যা ছিল ১০ টাকা ১০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯০ টাকা ৫২ পয়সায়।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ফ্যামিলি কার্ডের বাইরেও মিলবে টিসিবি পণ্য

Next Post

নারী সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা

Related Posts

১৫ বছর ধরে বিনিয়োগ ক্ষয়ে ধুঁকছে পুঁজিবাজার
অর্থ ও বাণিজ্য

১৫ বছর ধরে বিনিয়োগ ক্ষয়ে ধুঁকছে পুঁজিবাজার

বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানিতে কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার
অর্থ ও বাণিজ্য

বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানিতে কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

পত্রিকা

সেমিকন্ডাক্টর ও আবাসন ব্যবসায় নামছে এসিআই

Next Post

নারী সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

১৫ বছর ধরে বিনিয়োগ ক্ষয়ে ধুঁকছে পুঁজিবাজার

১৫ বছর ধরে বিনিয়োগ ক্ষয়ে ধুঁকছে পুঁজিবাজার

বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানিতে কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানিতে কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

সেমিকন্ডাক্টর ও আবাসন ব্যবসায় নামছে এসিআই

খালেদা জিয়ার নীতি অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে

উত্তরায় ভয়াবহ আগুনে শিশুসহ নিহত ৬




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET