শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
২৯ মাঘ ১৪৩২ | ২৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বিদেশি কুলচাষে বছরে আয় ৫ লাখ টাকা

Share Biz News Share Biz News
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬.১:৪৪ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, কৃষি, পত্রিকা, শেষ পাতা, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বিদেশি কুলচাষে বছরে আয় ৫ লাখ টাকা
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

তাপস কুমার, নাটোর : ২০০৯ সালে শখের বসে দুই বিঘা জমিতে বিদেশি কুলচাষ শুরু করেন গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর গ্রামের কৃষক শরিফুল ইসলাম। এরপর ১৬ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে চাষ করে সাফল্য অর্জন করেন। তার দেখাদেখি এখন এলাকায় অনেক যুবক এই বিদেশি কুল চাষে আগ্রহী হয়ে উঠছেন।

জানা যায়, ১৬ বছর আগে শরিফুল ইসলাম তার নিজ জমিতে পরীক্ষামূলক বিদেশি জাতের কুলচাষ শুরু করেন। গাছের বৃদ্ধি, ফুল আসা ও ফলন দেখে তিনি আশাবাদী হয়ে ওঠেন। প্রথম বছরের ফলন ও বাজারমূল্য ভালো পাওয়ায় পরবর্তীতে কয়েক বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ধীরে ধীরে কুল চাষের পরিধি বাড়াতে থাকেন। বর্তমানে ১৬ বিঘা জমিতে বিদেশি কয়েক জাতের কুলের চাষ করছেন তিনি। তার বাগানে থাই কুল, আপেল কুল, নারকেল কুল, বল সুন্দরী, ভারত সুন্দরীসহ উন্নত জাতের কুলের গাছ রয়েছে। যেগুলো আকারে বড়, স্বাদে মিষ্টি এবং বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। বাগান থেকে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা মণে এসব বিদেশি কুল বিক্রি করছেন।

বাগান শ্রমিক নয়ন হোসেন জানায়, স্কুল বন্ধের দিনে অবসর সময়ে কুল বাগানে কাজ করি। সেই টাকা দিয়ে পড়াশোনা ও নিজের খরচ মেটাই।

আরেক শ্রমিক সজীব জানায়, ৪-৫ বছর থেকে কুল ও লিচু বাগানে কাজ করি। উপার্জনের টাকা দিয়ে খরচ করি।

কুলচাষি মো. শরিফুল ইসলাম বলেন, প্রথমে শখের বসে দুই বিঘা জমিতে কয়েক প্রজাতির বিদেশি কুল চাষ শুরু করি। প্রথমে মৌসুমে গাছ থেকে প্রচুর ফল সংগ্রহ করি এবং বাজারমূল্য পেয়েছি। প্রতি মৌসুমে এই কুল বাগান থেকে খরচ বাদে বিঘাপ্রতি ৩০-৪০ হাজার টাকা আয় করছি। আমার এ কুল বাগানে এলাকার অনেক স্কুল-কলেজের ছেলেরা অবসর সময়ে কাজ করে নিজের পড়াশোনার খরচ মেটায়। অনেক যুবকের পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে এসেছে।

একই এলাকার যুবক আমিনুর রহমান বলেন, কুলচাষি মো. শরিফুল ইসলামের বাগান দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসে। তারা বাগানের তাজা কুল কিনেও নেন। আগামীতে আমিও শরিফুল ভাইয়ের পরামর্শ নিয়ে কুল চাষের পরিকল্পনা করছি।

গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম বলেন, এ বছর উপজেলায় কুলের ফলন ভালো হয়েছে। চাহিদা ও বাজারমূল্য বেশ ভালো। বাজারমূল্য ঠিক থাকলে চাষিরা লাভবান হবেন। কুলচাষি মো. শরিফুল ইসলামকে কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মুরগির বাজার চড়া সবজিতেও অস্বস্তি

Next Post

বাংলাদেশ সব ধর্মের মানুষের নিরাপদ আবাসভূমি : প্রধান উপদেষ্টা 

Related Posts

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান
জাতীয়

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে
পত্রিকা

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

জাতীয়

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

Next Post
ভবিষ্যতে যেন ভোট ডাকাতি না হয় সে ব্যবস্থা নিতে হবে : প্রধান উপদেষ্টা

বাংলাদেশ সব ধর্মের মানুষের নিরাপদ আবাসভূমি : প্রধান উপদেষ্টা 

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

 মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে : জামায়াত আমির 

সুষ্ঠু প্রক্রিয়ায় যে ফলাফল আসবে, সেটাই মেনে নেব : জামায়াত আমির

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত  তরুণ থেকে বৃদ্ধ

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণ থেকে বৃদ্ধ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET