বুধবার, ২০ মে, ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ৩ জিলহজ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বিপিএলে ১১ ছক্কায় হাসান ইসাখিলের রেকর্ড সেঞ্চুরি

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬.৪:৫১ অপরাহ্ণ
বিভাগ - স্পোর্টস ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বিপিএলে ১১ ছক্কায় হাসান ইসাখিলের রেকর্ড সেঞ্চুরি
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক: মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ দেখা গেল এক অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব। আজ রোববার (১৮ জানুয়ারি) ‘নোয়াখালী এক্সপ্রেস’-এর আফগান ওপেনার হাসান ইসাখিল এ ব্যাটিং তাণ্ডব দেখিয়েছেন।

আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হিসেবে পরিচিত এই তরুণ ব্যাটার রংপুর রাইডার্সের বোলারদের ওপর রীতিমতো স্টিমরোলার চালিয়ে তুলে নিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৪টি চার ও ১১টি বিশাল ছক্কায় সাজানো তার ৭২ বলে ১০৭ রানের ইনিংসটি বিপিএল ইতিহাসের অন্যতম সেরা পাওয়ার হিটিংয়ের প্রদর্শনী হয়ে থাকবে। ম্যাচের শুরুটা অবশ্য মোটেও এমন ছিল না। টস হেরে ব্যাটিংয়ে নামা ইসাখিল প্রথম ৩৫ বলে করেছিলেন মাত্র ২৩ রান। দশম ওভার পর্যন্ত নোয়াখালীর রান ছিল মাত্র ৪৭। কিন্তু এরপরই রুদ্রমূর্তি ধারণ করেন তিনি।

ফিফটি ছুঁতে ৫০ বল নিলেও, পরের ৫০ রান করতে তিনি খরচ করেছেন মাত্র ২০ বল! সব মিলিয়ে ৭০ বলে সেঞ্চুরি স্পর্শ করেন ইসাখিল। এটি বিপিএল ইতিহাসের যৌথভাবে সবচেয়ে মন্থরতম সেঞ্চুরির রেকর্ড; ২০১২ সালে ডোয়াইন স্মিথও ৭০ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছিলেন।

ইসাখিলের এই ইনিংসে ছিল ছক্কার মহোৎসব। এক ইনিংসে ১১টি ছক্কা মেরে তিনি এখন কেবল ক্রিস গেইলের পেছনে।

বিপিএলে গেইলের ১৮, ১৪ ও ১২টি ছক্কা মারার রেকর্ড রয়েছে। এছাড়া টুর্নামেন্টে মাত্র ৩ ম্যাচ খেলেই ১৮টি ছক্কা মেরে ছক্কার তালিকায় শীর্ষে উঠে এসেছেন এই আফগান সেনসেশন। এর আগে তিনি ৯২ রানে আউট হয়ে আক্ষেপে পুড়লেও আজ আর ভুল করেননি।
ইসাখিলের সেঞ্চুরির পথে দারুণ সঙ্গ দিয়েছেন হায়দার আলি। দ্বিতীয় উইকেটে তাদের অবিচ্ছিন্ন ১৩৭ রানের জুটিতে ভর করে ২ উইকেটে ১৭৩ রানের বড় সংগ্রহ পায় নোয়াখালী।

ইনিংসের শেষ ১০ ওভারে ১২৬ রান তুলে রংপুরের বোলারদের দিশেহারা করে দেন এই জুটি।
প্রথম সাত ম্যাচে ডাগআউটে বসে থাকা ইসাখিল শেষ ৩ ম্যাচেই সুযোগ পেয়ে ২২৪ রান সংগ্রহ করেছেন। এর মধ্যে প্রথম ম্যাচে তিনি মাঠে নেমেছিলেন পিতা নবীর সঙ্গে। ওই ম্যাচে ফিফটির দেখা পান ইসাখিল। আর আজ ১৪৭ স্ট্রাইক রেটের ব্যাটিংয়ে তিনি প্রমাণ করলেন কেন তাকে নিয়ে ক্রিকেট মহলে এত আলোচনা।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বাংলালিংক অ্যাপকোয়েস্ট অ্যাপলিংক হ্যাকাথন ২০২৫ -এর ফাইনাল অনুষ্ঠিত

Next Post

ট্রাম্প ১০০ কোটি ডলারে বিক্রি করছেন গাজা ‘বোর্ড অব পিস’-এর সদস্যপদ

Related Posts

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের
শীর্ষ খবর

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
স্পোর্টস

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

পাওয়ার প্লেতে ২ উইকেট, ম্যাচে দাপট বাংলাদেশের পেসারদের
স্পোর্টস

পাওয়ার প্লেতে ২ উইকেট, ম্যাচে দাপট বাংলাদেশের পেসারদের

Next Post
শুল্কের ভয় দেখিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ৮ যুদ্ধ থামিয়েছি: ট্রাম্প

ট্রাম্প ১০০ কোটি ডলারে বিক্রি করছেন গাজা ‘বোর্ড অব পিস’-এর সদস্যপদ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী

ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

দেশে আমদানি বেড়েছে জীবাশ্ম জ্বালানির

পুঁজিবাজারভিত্তিক ইশতেহার বাস্তবায়নে জোর

ভোগ্যপণ্যের মজুত স্থিতিশীল আছে : বাণিজ্যমন্ত্রী

ব্যবসায় দায়িত্বশীল আচরণ প্রতিযোগিতা সক্ষমতার গুরুত্বপূর্ণ উপাদান: বাণিজ্যমন্ত্রী

চামড়াশিল্পে টেকসই উন্নয়নে নানা পদক্ষেপ সরকারের

বেতন-ভাতা সংকটের শঙ্কা চামড়া ও পাদুকা খাতে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET