শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
২৯ মাঘ ১৪৩২ | ২৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৮০০

বিলিয়ন ডলারে ইলন মাস্ক

Share Biz News Share Biz News
সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬.১:১৮ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, আন্তর্জাতিক, পত্রিকা, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বিলিয়ন ডলারে ইলন মাস্ক
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ইতিহাসের নতুন এক মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। বর্তমান হিসাব অনুযায়ী, তার মোট সম্পদের মূল্য দাঁড়িয়েছে প্রায় ৭৮০ বিলিয়ন ডলার, যা তাকে ইতিহাসের প্রথম ৮০০ বিলিয়ন ডলারের মালিক হওয়ার দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। খবর: দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল।

বিশ্লেষকদের মতে, মাস্কের সম্পদ যেভাবে বাড়ছে, তাতে অদূর ভবিষ্যতে তিনি এক ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক হওয়া প্রথম ব্যক্তি হিসেবেও ইতিহাসে নাম লেখাতে পারেন।

এই সম্পদ বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই হোল্ডিংস। চলতি মাসের শুরুতে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের কাছ থেকে ২০ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে। নতুন করে মূল্যায়নে কোম্পানিটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ২৫০ বিলিয়ন ডলার।

এর আগে চলতি বছরের মার্চে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি এক্সের (সাবেক টুইটার) সঙ্গে এক্সএআই একীভূত করার সময় মাস্ক কোম্পানিটির মূল্য প্রায় ১১৩ বিলিয়ন ডলার হবে বলে জানিয়েছিলেন। বাস্তবে তার চেয়ে অনেক বেশি মূল্যায়ন পাওয়া গেছে।

এই চুক্তির ফলে এক্সএআইয়ে মাস্কের প্রায় ৪৯ শতাংশ শেয়ারের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১২২ বিলিয়ন ডলার। একই সঙ্গে এতে লাভবান হয়েছেন অন্য বিনিয়োগকারীরাও।

এক্সএআইয়ের উল্লেখযোগ্য  বিনিয়োগকারীদের মধ্যে আছেন সৌদি আরবের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল, টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি এবং ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। এলিসন ২০২২ সালে টুইটার অধিগ্রহণের সময় মাস্কের প্রতিষ্ঠানে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিলেন।

হিসাব অনুযায়ী, প্রিন্স আলওয়ালিদের কাছে এক্সএআইয়ে প্রায় ১ দশমিক ৬ শতাংশ শেয়ার, যার মূল্য প্রায় চার বিলিয়ন ডলার। অন্যদিকে জ্যাক ডরসি ও ল্যারি এলিসনের প্রত্যেকের কাছেই আনুমানিক শূন্য দশমিক ৮ শতাংশ শেয়ার, যার বর্তমান মূল্য প্রায় ২  দশমিক ১ বিলিয়ন ডলার।

গত এক বছরে একের পর এক রেকর্ড গড়েছেন ইলন মাস্ক। ২০২৫ সালের অক্টোবরে তিনি প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হন।

১৫ ডিসেম্বর তার সম্পদ বেড়ে দাঁড়ায় ৬০০ বিলিয়ন ডলার। এরপর ডেলাওয়্যার সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় বাতিল করলে মাত্র কয়েক দিনের ব্যবধানে তিনি ৭০০ বিলিয়ন ডলারের গণ্ডি পেরিয়ে যান।

এ সময় তার মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্সের মূল্যায়ন বেড়ে দাঁড়ায় প্রায় ৮০০ বিলিয়ন ডলার, যা আগের তুলনায় দ্বিগুণ।

বিশ্লেষকেরা বলছেন, শর্তসাপেক্ষে নির্ধারিত মাস্কের রেকর্ড পরিমাণ বেতন ও শেয়ারভিত্তিক প্রণোদনা কার্যকর হলে এক লাখ কোটি ডলারের মাইলফলক এখন তার জন্য কেবল সময়ের ব্যাপার।

বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ, যার সম্পদ প্রায় ২৭০ বিলিয়ন ডলার। তার পরের অবস্থানগুলোতে রয়েছেন জেফ বেজোস, সের্গেই ব্রিন ও ল্যারি এলিসন। তবে মাস্কের সঙ্গে তাদের সম্পদের ব্যবধান ক্রমেই বাড়ছে।

টেসলা, স্পেসএক্স, এক্স ও এক্সএআই-একাধিক খাতে একযোগে বিস্তৃত ব্যবসা সাম্রাজ্য গড়ে তুলে ইলন মাস্ক যেভাবে এগিয়ে চলেছেন, তা তাকে অন্য সব ধনীর চেয়ে আলাদা ও এগিয়ে রেখেছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ফেব্রুয়ারিতে ২৯ পদে সরাসরি রিহ্যাবের ভোট

Next Post

১০০ কোটি টাকা মূলধনের নতুন ব্যবসা আনছে এসিআই

Related Posts

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান
জাতীয়

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে
পত্রিকা

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

জাতীয়

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

Next Post

১০০ কোটি টাকা মূলধনের নতুন ব্যবসা আনছে এসিআই

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

 মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে : জামায়াত আমির 

সুষ্ঠু প্রক্রিয়ায় যে ফলাফল আসবে, সেটাই মেনে নেব : জামায়াত আমির

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত  তরুণ থেকে বৃদ্ধ

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণ থেকে বৃদ্ধ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET