বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
১ বৈশাখ ১৪৩৩ | ২৭ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বিশ্বকাপ স্কোয়াড প্রায় চূড়ান্ত, দানিলো থাকছেন ‘নিশ্চিত’—আনচেলত্তি

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬.১২:৪৪ অপরাহ্ণ
বিভাগ - স্পোর্টস ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বিশ্বকাপ স্কোয়াড প্রায় চূড়ান্ত, দানিলো থাকছেন ‘নিশ্চিত’—আনচেলত্তি
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

আসন্ন বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড অনেকটাই চূড়ান্ত করে ফেলেছেন কোচ কার্লো আনচেলত্তি। ২৬ সদস্যের দলে অধিকাংশ নাম নির্ধারণ হয়ে গেলেও কিছু জায়গায় এখনও সামান্য সংশয় রয়েছে। তবে অভিজ্ঞ ডিফেন্ডার দানিলোর জায়গা যে নিশ্চিত, তা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন ব্রাজিল কোচ।

১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। আগামী ১৮ মে’র মধ্যে আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচ খেলছে ব্রাজিল। ফ্রান্সের বিপক্ষে ম্যাচ শেষে এখন তাদের সামনে ক্রোয়েশিয়া। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, টানা তৃতীয় বিশ্বকাপে দলে থাকছেন দানিলো।

তিনি বলেন, “দানিলো দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন—শুধু মাঠে নয়, মাঠের বাইরেও। ২৬ জনের স্কোয়াডে তার থাকা নিশ্চিত। তার মানসিকতা, ব্যক্তিত্ব ও খেলার ধরন আমার খুবই পছন্দ। রক্ষণভাগের সব পজিশনেই সে খেলতে পারে।”

ইউরোপের ক্লাব ফুটবলে দীর্ঘ ১৩ বছর কাটিয়েছেন দানিলো। পোর্তো, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের মতো ক্লাবে খেলার পর গত বছর তিনি ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোতে যোগ দেন। ২০ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হওয়া এই ডিফেন্ডার এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে খেলেছেন ৬৭টি ম্যাচ।

এদিকে দলের বড় তারকা নেইমারের বিশ্বকাপ অংশগ্রহণ এখনও অনিশ্চিত। তবে কোচ আনচেলত্তি জানিয়েছেন, স্কোয়াডের অধিকাংশ নাম ইতোমধ্যে তার পরিকল্পনায় চূড়ান্ত হয়ে গেছে।

তিনি আরও বলেন, “প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়ে আমার পরিষ্কার ধারণা আছে। ব্রাজিলকে বিশ্বকাপ জিততে হলে প্রতিভার পাশাপাশি শক্তিশালী রক্ষণভাগ গড়ে তোলা জরুরি। শুধু আক্রমণভিত্তিক ফুটবল দিয়ে সাফল্য পাওয়া সম্ভব নয়।”

উল্লেখ্য, প্রস্তুতি পর্বের অংশ হিসেবে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায়।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ইরানের ইসফাহানে মার্কিন হামলা, ব্যবহৃত হয়েছে বাঙ্কার-ব্লাস্টার বোমা

Next Post

অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করা হচ্ছে

Related Posts

পেশাদার জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না
জাতীয়

পেশাদার জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল! ভারতের বিপক্ষে ইতিহাস গড়তে পারবে নিউজিল্যান্ড?
দিনের খবর

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল! ভারতের বিপক্ষে ইতিহাস গড়তে পারবে নিউজিল্যান্ড?

বাংলাদেশ নারী ফুটবল দলের বড় হার! উত্তর কোরিয়ার কাছে ৫ গোল
দিনের খবর

বাংলাদেশ নারী ফুটবল দলের বড় হার! উত্তর কোরিয়ার কাছে ৫ গোল

Next Post
অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করা হচ্ছে

অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করা হচ্ছে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ষবরণে রঙিন সারা দেশ, উৎসবে মাতোয়ারা বাঙালি

বর্ষবরণে রঙিন সারা দেশ, উৎসবে মাতোয়ারা বাঙালি

ইরান যুদ্ধ চলতে থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে: আইএমএফ

ইরান যুদ্ধ চলতে থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে: আইএমএফ

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি লাইন বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

সব জেনেও নিশ্চুপ বিএসইসি

সব জেনেও নিশ্চুপ বিএসইসি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET