শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
২৯ মাঘ ১৪৩২ | ২৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করেছে ওয়ালটন

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬.৫:১৯ অপরাহ্ণ
বিভাগ - করপোরেট কর্নার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করেছে ওয়ালটন
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষতায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করলো বাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটন। ইউরোপের ৫০ বছরেরও বেশি ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত এসিসি (ACC) ব্র্যান্ডের ‘কাপ্পা’ সিরিজের উচ্চ কার্যক্ষমতার, টেকসই ও পরিবেশবান্ধব কম্প্রেসর উৎপাদন শুরু করেছে ওয়ালটন।

শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে অবস্থিত দেশের প্রথম ও একমাত্র কম্প্রেসর কারখানায় এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পরিচালক এস এম নূরুল আলম রেজভী এবং ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এস এম মাহবুবুল আলম বলেন, ‘এসিসি’র কাপ্পা কম্প্রেসর উৎপাদন ওয়ালটন তথা বাংলাদেশের জন্য একটি বড় মাইলফলক এবং গর্বের বিষয়। স্মার্ট ডিজাইন, দীর্ঘস্থায়িত্ব ও শ্রেষ্ঠ কার্যক্ষমতার নিখুঁত সমন্বয়ে তৈরি এই কম্প্রেসর ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিমের আরেকটি অসাধারণ সাফল্য।’

তিনি আরও বলেন, বাংলাদেশের হাই-টেক শিল্পখাতে কম্প্রেসর একটি অত্যন্ত সম্ভাবনাময় খাত। এর বিশাল আন্তর্জাতিক বাজার রয়েছে। ওয়ালটনের লক্ষ্য দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিশ্ববাজারে শীর্ষ কম্প্রেসর রপ্তানিকারক হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করা। ইতোমধ্যে ওয়ালটনের উৎপাদিত কম্প্রেসর ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

অনুষ্ঠানে ওয়ালটন কম্প্রেসরের চিফ বিজনেস অফিসার এস এম আলমাস রহমান বলেন, ‘কাপ্পা কম্প্রেসরে কমপ্যাক্ট ডিজাইন, উচ্চ কার্যদক্ষতা, দীর্ঘস্থায়িত্ব ও পরিবেশবান্ধব বৈশিষ্ট্যের এক অনন্য সমন্বয় রয়েছে। ছোট ও সুবিন্যস্ত নকশার কারণে এটি রেফ্রিজারেটরের ভেতরের মূল্যবান জায়গা সাশ্রয় করে এবং একই সঙ্গে বিস্তৃত কুলিং ক্যাপাসিটি নিশ্চিত করে।’

তিনি জানান, কাপ্পা কম্প্রেসরের কো-এফিশিয়েন্ট অব পারফরম্যান্স (COP) ২.১৫-এর বেশি, যা সহজেই ৫-স্টার এনার্জি এফিসিয়েন্সির মানদণ্ড পূরণ করতে সক্ষম। এছাড়া এটি ৮৫ ভোল্ট থেকে ৩০০ ভোল্ট পর্যন্ত ওয়াইড ভোল্টেজ রেঞ্জে কার্যকরভাবে কাজ করতে পারে। ফলে অতিরিক্ত স্ট্যাবিলাইজারের প্রয়োজন ছাড়াই প্রতিকূল পরিবেশ ও ভোল্টেজ ওঠানামাপ্রবণ এলাকাতেও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত হয়। এর আল্ট্রা লো নয়েজ প্রযুক্তি গ্রাহকের স্বাচ্ছন্দ্য বাড়ায়।

জানা গেছে, ওয়ালটন দেশের একমাত্র কম্প্রেসর উৎপাদন শিল্প স্থাপন করায় বাংলাদেশ এশিয়ার অষ্টম এবং বিশ্বের ১৫তম কম্প্রেসর উৎপাদনকারী দেশের তালিকায় স্থান পেয়েছে। ওয়ালটনের কম্প্রেসর কারখানায় আন্তর্জাতিক মানের মাননিয়ন্ত্রণ পরীক্ষাগার, অত্যাধুনিক প্রযুক্তির ল্যাব সরঞ্জাম ও মেশিনারিজ রয়েছে। উৎপাদনের প্রতিটি ধাপে ‘জিরো টলারেন্স’ মাননিয়ন্ত্রণ নীতি অনুসরণ করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৭ সালে কম্প্রেসরের বাণিজ্যিক উৎপাদন শুরুর মাত্র দুই বছরের মধ্যেই ইউরোপে রপ্তানি কার্যক্রম শুরু করে ওয়ালটন। পরবর্তীতে ২০২২ সালে ইউরোপের ঐতিহ্যবাহী ইতালিয়ান ব্র্যান্ড এসিসি’র কম্প্রেসর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, প্রযুক্তি ও মেধাস্বত্ব অধিগ্রহণ করে প্রতিষ্ঠানটি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জাপানের নারিতা ও কানসাই বিমানবন্দরে এমিরেটসের শোফার-ড্রাইভ সেবা

Next Post

শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে রোজটেক সল্যুশনসের সঙ্গে ইউসিবিডির অংশীদারিত্ব

Related Posts

‘ইসলামী’ নাম ধারণ করল স্ট্যান্ডার্ড ব্যাংক
অর্থ ও বাণিজ্য

‘ইসলামী’ নাম ধারণ করল স্ট্যান্ডার্ড ব্যাংক

সাদ-মুসা গ্রুপের লাগাম টানতে পারেনি অন্তর্বর্তী সরকারও
অর্থ ও বাণিজ্য

সাদ-মুসা গ্রুপের লাগাম টানতে পারেনি অন্তর্বর্তী সরকারও

National Feed Mill LTD
মূল্য সংবেদনশীল তথ্য

National Feed Mill LTD

Next Post
শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে রোজটেক সল্যুশনসের সঙ্গে ইউসিবিডির অংশীদারিত্ব

শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে রোজটেক সল্যুশনসের সঙ্গে ইউসিবিডির অংশীদারিত্ব

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

 মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে : জামায়াত আমির 

সুষ্ঠু প্রক্রিয়ায় যে ফলাফল আসবে, সেটাই মেনে নেব : জামায়াত আমির

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত  তরুণ থেকে বৃদ্ধ

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণ থেকে বৃদ্ধ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET