নিজস্ব প্রতিবেদক : স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হাবিবুর রহমানের পুনর্নিয়োগের জট কাটছে না। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক থেকে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদকে বেশির ভাগ সদস্যের মতামত নিয়ে এমডির পুনর্নিয়োগের প্রস্তাব পাঠানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত ১৫ জানুয়ারি স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠায় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (২) চলতি দায়িত্বে থাকা পরিচালক জেবুন্নেসা করিমার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়Ñ‘গত ৭ জানুয়ারি আপনাদের ব্যাংকে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৪২১তম সভায় মো. হাবিবুর রহমানকে এমডি হিসেবে পুনর্নিয়োগের বিষয়ে ব্যাংকের পর্ষদ সদস্যদের মধ্যে বিভাজন রয়েছে, যা ব্যাংক ব্যবস্থাপনা, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করবে। এ ক্ষেত্রে ব্যাংকের পর্ষদ সদস্যদের একমত হয়ে বা সুপার মেজরিটি সদস্যদের সম্মতিক্রমে এমডি নিয়োগের প্রস্তাব পাঠানোর পরামর্শ দেওয়া হলো।’
জানা গেছে, গত ৭ জানুয়ারি স্ট্যান্ডার্ড ব্যাংকের পর্ষদ সভায় ১৬ জন পরিচালকের মধ্যে ছয়জন পরিচালক হাবিবুর রহমানের নিয়োগের বিষয়ে নেতিবাচক মত দেন। তবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘সুপার মেজোরিটি না হলে অর্থাৎ অন্তত ১১ জন একমত না হলে এই নিয়োগ কার্যকর হবে না। আমরা আজকেই (বৃহস্পতিবার) এ-সংক্রান্ত চিঠি পাঠাচ্ছি ব্যাংকটিকে।’
প্রিন্ট করুন








Discussion about this post