শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
২৯ মাঘ ১৪৩২ | ২৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ব্যবসা হারাচ্ছে গ্রামীণফোন

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬.১:৪০ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, করপোরেট কর্নার, জাতীয়, পত্রিকা, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ব্যবসা হারাচ্ছে গ্রামীণফোন
73
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : দেশের বেসরকারি খাতের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের ব্যবসায়িক আয় গত বছরে সামান্য হ্রাস পেয়েছে। সর্বশেষ বছরে কোম্পানিটি ১৫ হাজার ৮০৬ কোটি টাকার রাজস্ব আয় করেছে, যেখানে এর আগের বছর ২০২৪ সালে এই অঙ্ক ছিল ১৫ হাজার ৮৪৫ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে গ্রামীণফোনের মোট ব্যবসা কমেছে ৩৯ কোটি টাকা।

তবে রাজস্বের তুলনায় মুনাফার পতন ছিল আরও বেশি লক্ষণীয়। গত বছর শেষে গ্রামীণফোনের নিট মুনাফা দাঁড়িয়েছে ২ হাজার ৯৫৮ কোটি টাকায়, যা ২০২৪ সালে ছিল ৩ হাজার ৬৩১ কোটি টাকা। সে হিসাবে এক বছরে কোম্পানিটির মুনাফা কমেছে ৬৭৩ কোটি টাকা, যা শতাংশের হিসাবে প্রায় সাড়ে ১৮ ভাগ।

এদিকে গ্রামীণফোন শেয়ারহোল্ডারদের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি ১১০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ বিতরণ করেছিল। ফলে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য মোট ২১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করল।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত (জানুয়ারি-ডিসেম্বর) অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ ঘোষিত লভ্যাংশ অনুযায়ী প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা ২১ টাকা ৫০ পয়সা নগদ লভ্যাংশ পাবেন।

গত মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ ঘোষণার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ এপ্রিল ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ পাওয়ার জন্য শেয়ারহোল্ডার নির্বাচন করতে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ ফেব্রুয়ারি।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ দশমিক ৯০ টাকা, যা আগের হিসাব বছরে ছিল ২৬ দশমিক ৮৯ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪৫ দশমিক ৬০ টাকা। আগের হিসাব বছরে যা ছিল ৪৫ দশমিক ৯১ টাকা। এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ দশমিক ৪৯ টাকা।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের লেনদেনে কোনো মূল্যসীমা (সার্কিট ব্রেকার) প্রযোজ্য থাকবে না।

আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, গত বছর ব্যবসার চেয়ে কোম্পানিটির মুনাফা বেশি কমেছে মূলত ঋণের সুদসহ আর্থিক খরচ ও ডলারের বিনিময় মূল্যজনিত ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যাওয়ায়। গত বছর ঋণের সুদসহ আর্থিক খাতে কোম্পানিটির খরচ বেড়ে দাঁড়িয়েছে ৬৪১ কোটি টাকা। ২০২৪ সালে এই খাতে কোম্পানিটির খরচ ছিল ৪৯৯ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে গ্রামীণফোনের আর্থিক খরচ বেড়েছে ১৪২ কোটি টাকা। একইভাবে ডলারের বিনিময় মূল্যের কারণে এক বছরের ব্যবধানে জিপির খরচ বেড়েছে ১৭ কোটি টাকা। গত বছর শেষে ডলারের বিনিময় মূল্যের কারণে কোম্পানিটির খরচ বেড়ে দাঁড়ায় ৭৭ কোটি টাকায়। ২০২৪ সালে যার পরিমাণ ছিল ৬০ কোটি টাকা।

ব্যবসা কমলেও ২০২৪ সালের চেয়ে গত বছর গ্রামীণফোন কর বাবদ প্রায় ২৫০ কোটি টাকা বেশি রাজস্ব দিয়েছে সরকারকে। গত বছর পরিচালন মুনাফা থেকে কর বাবদ কোম্পানিটি সরকারের কোষাগারে জমা দেয় ১ হাজার ৯৬৪ কোটি টাকা। ২০২৪ সালে যার পরিমাণ ছিল ১ হাজার ৭২৩ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত এই বহুজাতিক এ ক্যাটেগরির এই কোম্পানিটি প্রতিবছরই নিয়মিত লভ্যাংশ প্রদান করে আসছে। তবে ২০২৫ সালে ব্যবসায়িক মুনাফা ১৯ শতাংশ হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, ২০২৫ সালের শেষ নাগাদ গ্রামীণফোনের মোট গ্রাহক সংখ্যা প্রায় ৮ কোটি ৩৯ লাখ থেকে ৮ কোটি ৫১ লাখের মধ্যে। এছাড়া ২০২৫ সালের মে মাস নাগাদ এই সংখ্যা ৮৬ দশমিক ১৭ মিলিয়নে পৌঁছায়। এটি বর্তমানে বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল অপারেটর। ১৯৯৭ সালে যাত্রা শুরুর করে টেলিনর গ্রুপের অঙ্গসংগঠন গ্রামীণফোন।

২০০৯ সালে পুঁজিবাজারে যুক্ত হয় টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড, যা তত্ত্বাবধায়ক সরকারের সময়কালেই তালিকাভুক্তির উদ্যোগ নেয়া। গ্রামীণফোন বর্তমানে দেশের পুঁজিবাজারের সবচেয়ে বড় মূলধনি কোম্পানি।

এ বিষয়ে গ্রামীণফোনের কোম্পানি সচিব এস এম ইমদাদুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেনি।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

টানা কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম সমুদ্রবন্দর

Next Post

সহকারী রাজস্ব কর্মকর্তাদের গণবদলি

Related Posts

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান
জাতীয়

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে
পত্রিকা

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

জাতীয়

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

Next Post

সহকারী রাজস্ব কর্মকর্তাদের গণবদলি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

 মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে : জামায়াত আমির 

সুষ্ঠু প্রক্রিয়ায় যে ফলাফল আসবে, সেটাই মেনে নেব : জামায়াত আমির

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত  তরুণ থেকে বৃদ্ধ

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণ থেকে বৃদ্ধ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET