বুধবার, ২০ মে, ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ৩ জিলহজ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ব্যবহারকারী হারিয়ে ধুঁকছে ডিএসই মোবাইল অ্যাপ

Meer Moniruzzaman Meer Moniruzzaman
রবিবার, ১৩ জুলাই ২০২৫.১২:১৫ অপরাহ্ণ
বিভাগ - পুঁজিবাজার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ব্যবহারকারী হারিয়ে ধুঁকছে ডিএসই মোবাইল অ্যাপ
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে অনলাইন লেনদেনের সুবিধার্থে ২০১৬ সালের মার্চে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপ চালু করা হয়েছিল। তবে প্রযুক্তিগত অগ্রগতির এই যুগেও অ্যাপটির ব্যবহার উল্টো পথে হাঁটছে। পরিসংখ্যান বলছে, গত তিন অর্থবছরে ধারাবাহিকভাবে কমেছে এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা, যা বাজারের একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে ডিএসই মোবাইল অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ২৬ হাজার ৬৭ জনে, যা আগের বছরের তুলনায় ৬ হাজার ৮৩৩ জন বা প্রায় ২১ শতাংশ কম। অথচ ২০২১-২২ অর্থবছরে এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ছিল সর্বোচ্চ ৭৭ হাজার ৯৪৯ জন। এরপর থেকেই ব্যবহারকারীর সংখ্যায় কমতির ধারা শুরু হয়।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৯-২০ অর্থবছরে ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫৩ হাজার ৭৫৪ জন। পরের বছর কিছুটা বেড়ে ২০২০-২১ অর্থবছরে দাঁড়ায় ৬৮ হাজার ৮৯৫ জনে। ২০২১-২২ অর্থবছরে আরও কিছুটা বেড়ে অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় ৭৭ হাজার ৯৪৯ জনে। তবে এরপর ধারাবাহিকভাবে ব্যবহারকারীর সংখ্যা কমেছে। ২০২২-২৩ অর্থবছরে ৩১ হাজার ৩২৭ জন কমে দাঁড়ায় ৪৬ হাজার ৬২২ জনে এবং ২০২৩-২৪ অর্থবছরে আরও কমে দাঁড়ায় ৩২ হাজার ৯০০ জনে।

শেয়ারবাজারসংশ্লিষ্টদের মতে, ডিএসই মোবাইল অ্যাপ ব্যবহারের এই পতনের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে:

দীর্ঘমেয়াদি বাজার মন্দা ও মুনাফার অভাব

বাজারে দীর্ঘদিন ধরে বড় ধরনের সংশোধন ও মন্দা চলায় অনেক বিনিয়োগকারী লাভ করতে পারছেন না। এর ফলে তাদের মধ্যে অ্যাপ ব্যবহার করে লেনদেন করার আগ্রহ কমে গেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে দীর্ঘদিন ধরে বড় ধরনের সংশোধন চলছে। অনেকেই বিনিয়োগ করে লাভ করতে না পারায় অ্যাপ ব্যবহার বন্ধ করে দিয়েছেন।

অ্যাপের বার্ষিক ফি চালু

শুরুর দিকে ডিএসই মোবাইল অ্যাপটি বিনা মূল্যে ব্যবহার করা যেত। তবে ২০২৩ সালের জুলাই থেকে নতুন ব্যবহারকারীদের জন্য বার্ষিক ১ হাজার ৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়। ২০২৪ সালের জানুয়ারি থেকে পুরোনো ব্যবহারকারীদের ক্ষেত্রেও এই ফি কার্যকর হয়। শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজেদুল ইসলাম বলেন, “সেকেন্ডারি ও প্রাইমারি উভয় মার্কেটেই লাভের সুযোগ না থাকায় অনেকে এখন আর চার্জ দিয়ে অ্যাপ ব্যবহারে আগ্রহী হচ্ছেন না।”

ব্রোকারেজ হাউসগুলোর নিজস্ব অ্যাপ চালু

ডিএসই মোবাইল অ্যাপের ব্যবহার কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো বিভিন্ন ব্রোকারেজ হাউসের নিজস্ব ট্রেডিং অ্যাপ চালু করা। বিনিয়োগকারীরা এসব অ্যাপ ব্যবহার করে বিনামূল্যে লেনদেন করতে পারছেন, ফলে ডিএসইর অ্যাপের প্রয়োজনীয়তা অনেকটাই কমে গেছে। লংকাবাংলা সিকিউরিটিজ, সিটি ব্রোকারেজ, ব্র্যাক ইপিএল, শান্তা সিকিউরিটিজ, শেলটেক ব্রোকারেজ ও রয়্যাল ক্যাপিটাল—এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়ে বিনিয়োগকারীদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে।

ফলে ডিএসই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা হ্রাস পাওয়া বাজারের ডিজিটাল লেনদেন বিস্তারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে অনলাইন ট্রেডিংয়ের গতি থমকে যেতে পারে। তাই বিনিয়োগকারীদের আকর্ষণ ধরে রাখতে ও প্রতিযোগিতায় টিকে থাকতে ডিএসইকে অবিলম্বে কার্যকর কৌশল গ্রহণ করতে হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

এনবিআর দুই ভাগ নিয়ে আপত্তি নেই কর্মকর্তাদের : জ্বালানি উপদেষ্টা

Next Post

মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন

Related Posts

দেশে আমদানি বেড়েছে জীবাশ্ম জ্বালানির
পুঁজিবাজার

পুঁজিবাজারভিত্তিক ইশতেহার বাস্তবায়নে জোর

ডিএসই সূচক ঊর্ধ্বমুখী, ডিএসইএক্সে উল্লেখযোগ্য উত্থান
অর্থ ও বাণিজ্য

লেনদেন কমলেও ঊর্ধ্বমুখী ডিএসই সূচক

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
দিনের খবর

পুঁজিবাজারে ঢালাও দরপতন কমেছে লেনদেন

Next Post
মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন

মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী

ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

দেশে আমদানি বেড়েছে জীবাশ্ম জ্বালানির

পুঁজিবাজারভিত্তিক ইশতেহার বাস্তবায়নে জোর

ভোগ্যপণ্যের মজুত স্থিতিশীল আছে : বাণিজ্যমন্ত্রী

ব্যবসায় দায়িত্বশীল আচরণ প্রতিযোগিতা সক্ষমতার গুরুত্বপূর্ণ উপাদান: বাণিজ্যমন্ত্রী

চামড়াশিল্পে টেকসই উন্নয়নে নানা পদক্ষেপ সরকারের

বেতন-ভাতা সংকটের শঙ্কা চামড়া ও পাদুকা খাতে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET