বুধবার, ২০ মে, ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ৩ জিলহজ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ব্যাংক কোম্পানি আইনে থাকবে না ইচ্ছাকৃত খেলাপির বিধান!

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫.১২:৪৪ পূর্বাহ্ণ
বিভাগ - জাতীয়, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ব্যাংক কোম্পানি আইনে থাকবে না ইচ্ছাকৃত খেলাপির বিধান!
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : ব্যাংক কোম্পানি আইনের সংশোধনীতে বেশ কিছু পরিবর্তন আসছে। আইনের কয়েকটি ধারা সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সংশোধিত আইনে থাকছে না ২০২৩ সালে প্রবর্তিত ‘ইচ্ছাকৃত খেলাপি’ সংক্রান্ত বিধান। একইসঙ্গে পারিবারিক প্রভাব কমাতে সংশোধিত আইনে ব্যাংকের পরিচালনা পর্ষদ ছোট করার প্রস্তাবনা করা হয়েছে।

ব্যাংক কোম্পানির বিদ্যমান আইনে ঋণখেলাপিদের মধ্যে যারা ঋণ পরিশোধে অনিচ্ছুক তাদের জন্য ব্যাংকগুলো আলাদা তালিকা করে। এ তালিকার খেলাপিদের ‘ইচ্ছাকৃত খেলাপি’ হিসেবে শ্রেণীকরণ করা হয়; যা একটি জটিল প্রক্রিয়া বলে জানিয়েছেন ব্যাংকাররা।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, ইচ্ছাকৃত খেলাপির তালিকা তৈরি করার ফলে ব্যাংকগুলোয় বাড়তি কাজের চাপ তৈরি হয়। তাছাড়া ঋণখেলাপিদের ব্যক্তিগত ব্যাখ্যার সুযোগ থাকায় দুর্নীতির সুযোগ রয়েছে। এ কারণে আর্থিক খাতের সংস্কারের অংশ হিসেবেই ব্যাংক কোম্পানির আইনের সংশোধনীতে ‘ইচ্ছাকৃত খেলাপি’ সংক্রান্ত বিধান বাতিল করার প্রস্তাব দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ইতোমধ্যে ব্যাংক কোম্পানি আইনের সংশোধিত খসড়া অনুমোদন করেছে। আগামী মাসে এটি অধ্যাদেশ আকারে জারি হতে পারে।

সংশোধনী প্রস্তাবনায় ব্যাংকের পারিবারিক ক্ষমতাও কমাতে পরিচালকদের আকার ছোট করা হয়েছে। তবে পরিবারের সংজ্ঞায় আত্মীয়ের আওতা বাড়ছে। পারিবারিক প্রভাব কমাতে ব্যাংকে পরিচালক ১৫ জন করার প্রস্তাব করা হয়েছে। এক পরিবার থেকে দুজন পরিচালক থাকতে পারবে। এছাড়া পর্ষদে কমপক্ষে আটজন থাকবে স্বতন্ত্র পরিচালক। আর স্বতন্ত্র পরিচালক থেকে চেয়ারম্যান করার জন্য ব্যাংক কোম্পানির সংশোধনীতে প্রস্তাব করা হয়েছে।

সংশোধনী ব্যাংক কোম্পানি আইনে পরিবারের সদস্য হিসেবে গণ্য করা হবে পিতা, মাতা, স্বামী, স্ত্রী, সন্তান, ভাই, বোন ছাড়াও শ্বশুরপক্ষ, ভাই বা বোনের স্ত্রী বা স্বামীপক্ষ। এছাড়া একই পরিবার, ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির নামে ১০ শতাংশ শেয়ার ধারণের বিধান থাকছে। তবে তাদের মধ্যে থেকে ব্যাংকের নীতিনির্ধারণে ৫ শতাংশের বেশি ভোটিং ক্ষমতা তাদের থাকবে না।

এদিকে, ব্যাংক কোম্পানি আইনের সংশোধনীতে পরিচালকদের মেয়াদও কমানো হয়েছে। কোনো ব্যাংকে দুই মেয়াদে সর্বোচ্চ ছয় বছরের বেশি একজন ব্যক্তি পরিচালক থাকতে পারবেন না; যা ২০২৩ সালের সংশোধনীতে ১২ বছর করা হয়েছিল।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বাংলাদেশের পোশাক রপ্তানি ইউরোপের বাজারে

Next Post

পুঁজিবাজারে সূচকের পতনে কমেছে লেনদেন

Related Posts

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী
দিনের খবর

ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

দেশে আমদানি বেড়েছে জীবাশ্ম জ্বালানির
পুঁজিবাজার

পুঁজিবাজারভিত্তিক ইশতেহার বাস্তবায়নে জোর

ডিজিটাল ভূমিসেবায় কমবে হয়রানি ও দুর্ভোগ: প্রধানমন্ত্রী
জাতীয়

ডিজিটাল ভূমিসেবায় কমবে হয়রানি ও দুর্ভোগ: প্রধানমন্ত্রী

Next Post
পুঁজিবাজারে সূচকের পতনে কমেছে লেনদেন

পুঁজিবাজারে সূচকের পতনে কমেছে লেনদেন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী

ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

দেশে আমদানি বেড়েছে জীবাশ্ম জ্বালানির

পুঁজিবাজারভিত্তিক ইশতেহার বাস্তবায়নে জোর

ভোগ্যপণ্যের মজুত স্থিতিশীল আছে : বাণিজ্যমন্ত্রী

ব্যবসায় দায়িত্বশীল আচরণ প্রতিযোগিতা সক্ষমতার গুরুত্বপূর্ণ উপাদান: বাণিজ্যমন্ত্রী

চামড়াশিল্পে টেকসই উন্নয়নে নানা পদক্ষেপ সরকারের

বেতন-ভাতা সংকটের শঙ্কা চামড়া ও পাদুকা খাতে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET