রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
১০ মাঘ ১৪৩২ | ৬ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ব্যাপক উৎসাহ–উদ্দীপনায় ঢাকা কমার্স কলেজ রোটার‍্যাক্ট ক্লাবের রজত জয়ন্তী উদযাপন

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫.৪:১৬ অপরাহ্ণ
বিভাগ - করপোরেট কর্নার, শিক্ষা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ব্যাপক উৎসাহ–উদ্দীপনায় ঢাকা কমার্স কলেজ রোটার‍্যাক্ট ক্লাবের রজত জয়ন্তী উদযাপন
104
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী আন্তর্জাতিক যুব সেবা ও উন্নয়ন সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ–এর সফলতার ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ক্লাবের ২৫তম বোর্ডের অভিষেক ও ৬০০তম নিয়মিত সভাও অনুষ্ঠিত হয়।

গত ১৩ ডিসেম্বর ২০২৫, রাজধানীর মিরপুরে অবস্থিত গ্র্যান্ড প্রিন্স থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শিয়ালবাড়ি বস্তির দরিদ্র গৃহকর্মী ফাতেমা বেগম। মানবিক দৃষ্টান্ত হিসেবে তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় এবং সম্মুখ সারিতে তাকে আসন প্রদান করা হয়। আত্মকর্মসংস্থানের জন্য তাকে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। তিনি মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে রজত জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থী ও তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে। নৈতিক গুণাবলি বিকশিত করে তারুণ্যের জয়যাত্রা অব্যাহত রাখতে হবে।’
গণমাধ্যম ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন তার বক্তব্যে বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘদিন প্রচারিত জনপ্রিয় ‘তারুণ্য’ ম্যাগাজিন অনুষ্ঠানের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘কল্যাণকামী রাষ্ট্র গঠনে সুস্থধারার সংস্কৃতি চর্চা ও যুব সমাজের মধ্যে মূল্যবোধ গড়ে তোলা জরুরি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার এবিএম গোলাম মোস্তফা তাজ। পার্টনার ইন সার্ভিস কমিটি চেয়ারম্যান (পিএসসিসি) হিসেবে বক্তব্য দেন রোটারি ক্লাব অব ঢাকা শাইনিং-এর সভাপতি রোটারিয়ান সাজেদুল হক পলাশ এমপিএইচএফ। প্রোগ্রামের প্রধান উপদেষ্টা ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মডারেটর প্রফেসর এস এম আলী আজম।

অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন ক্লাবের প্রাক্তন সভাপতি আদিবা আজম মাটি এবং প্রোগ্রাম সচিব ছিলেন বর্তমান সভাপতি আব্দুল্লাহ আল গালিব। অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি অধ্যাপক মৌমিতা নওশীন সাথী, হাসান আল মামুন, শেখ মাসুদুল আলম, নাহিদ মুন্সী, মিজানুর রহমান, নাবির হোসেন ও আশিক রহমান।

বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন সচিব রাফিয়া খানম এশা এবং ভোট অব থ্যাংকস প্রদান করেন সভাপতি ইলেক্ট অলি আহমেদ জয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সচিব ইকবাল হোসেন রুবেল, প্রাক্তন সচিব তামিম ওয়াজির রাজিব ও আয়েশা আক্তারসহ ক্লাবের বর্তমান ও প্রাক্তন সদস্যরা। রজত জয়ন্তী উপলক্ষে ২৫ পাউন্ডের কেক কেটে উৎসব উদযাপন করা হয়। সবশেষে প্রাক্তন সচিব সাদিয়া ফাম্মিন পূর্বার পরিচালনায় অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, ‘জ্ঞান অর্জন করো, বন্ধুত্ব গড়ো ও স্বাবলম্বী হও’—এই প্রতিপাদ্য নিয়ে ১৮ আগস্ট ২০০১ সালে রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ প্রতিষ্ঠিত হয়। দেশের রোটার‍্যাক্ট জেলার ২৫০টি ক্লাবের মধ্যে এ ক্লাবটি দুইবার শ্রেষ্ঠ ক্লাবসহ শ্রেষ্ঠ সভাপতি, শ্রেষ্ঠ রোটার‍্যাক্টর, শ্রেষ্ঠ ক্লাব সার্ভিস, শ্রেষ্ঠ রোটারি কেয়ার, শ্রেষ্ঠ জেলা কমিটি সদস্য ও শ্রেষ্ঠ রিজিওনাল প্রতিনিধিসহ বহু জাতীয় রোটার‍্যাক্ট পদক ও স্বীকৃতি অর্জন করেছে। এছাড়া ক্লাবটি পাঁচবার রোটারি আন্তর্জাতিক সাইটেশন লাভ করেছে।

মানবতার সেবায় ক্লাবটি দীর্ঘদিন ধরে বহুমুখী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে ২৩ বার পোলিও টিকা ক্যাম্প, ১৩ বার রক্তদান কর্মসূচি, ১৩ বার ফ্রি ব্লাড গ্রুপিং, ১১ বার ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, ১১ বার বৃক্ষরোপণ, ৯ বার ফ্রি হেলথ ক্যাম্প, ৯ বার শীতবস্ত্র বিতরণ, ৮ বার ফ্রি ডেন্টাল ক্যাম্প, ৭ বার ইফতার বিতরণ, ৬ বার ঈদবস্ত্র বিতরণ এবং ৫ বার ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন।

এছাড়াও ক্লাবটি ২৪ বার ক্লাব এসেম্বলি, ১৫ বার চার্টার ডে, ১৩ বার ক্যারিয়ার কনফারেন্স, ৭ বার সেমিনার, ৭ বার রোটার‍্যাক্ট সপ্তাহ, ৭ বার রোটা-কুইজ, ৬ বার চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ৫ বার ভাষাজ্ঞান প্রতিযোগিতাসহ বিভিন্ন জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে।
রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ রোটার‍্যাক্ট জাতীয় পিএসইটিএস, অভিষেক, এসেম্বলি, অ্যাওয়ার্ড, কনফারেন্স ও বিজনেস ফেয়ার আয়োজনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ক্লাবের ৩০ জন সদস্য বিভিন্ন সময়ে রোটার‍্যাক্ট জাতীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

লেনদেনের শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

Next Post

দুবাইয়ে এমিরেটস যাত্রীদের জন্য আকর্ষণীয় শীতকালীন অফার

Related Posts

উদ্বোধন না হওয়ার কারণ ও  নতুন তারিখ জানা গেল
অর্থ ও বাণিজ্য

সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধন আজও হচ্ছে না

কাজী শাহেদ জামিলের  ‘আলাদিনের চেরাগ’
অর্থ ও বাণিজ্য

কাজী শাহেদ জামিলের ‘আলাদিনের চেরাগ’

খেলাপি ঋণ আদায়ে শীর্ষে রূপালী ব্যাংক
অর্থ ও বাণিজ্য

খেলাপি ঋণ আদায়ে শীর্ষে রূপালী ব্যাংক

Next Post
দুবাইয়ে এমিরেটস যাত্রীদের জন্য আকর্ষণীয় শীতকালীন অফার

দুবাইয়ে এমিরেটস যাত্রীদের জন্য আকর্ষণীয় শীতকালীন অফার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে হবে

অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা প্রয়োজন

দেশ গঠনে নির্বাচনী প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশা

ইরানে মার্কিন হামলার শঙ্কা মধ্যপ্রাচ্যে বহু ফ্লাইট বাতিল

বিয়ের অনুষ্ঠানে ও মাহফিলে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ২৭




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET