শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
১০ মাঘ ১৪৩২ | ৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ পেলেন ৬০ নারী উদ্যোক্তা

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫.৭:৩১ অপরাহ্ণ
বিভাগ - করপোরেট কর্নার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ পেলেন ৬০ নারী উদ্যোক্তা
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ওপেন-সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর সহযোগিতায় পটুয়াখালী ও খাগড়াছড়িতে পৃথক দুটি ‘আমরাই তারা’ প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এই কর্মসূচির মাধ্যমে দেশের দুই প্রান্তের মোট ৬০ জন উদীয়মান নারী উদ্যোক্তা তিন দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

নভেম্বর মাসে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে পটুয়াখালী ও খাগড়াছড়ি জেলা থেকে ৩০ জন করে নারী উদ্যোক্তা অংশ নেন। মৌলিক ব্যবসায়িক জ্ঞান, বাজার প্রস্তুতি, কৌশলগত পরিকল্পনা এবং ডিজিটাল দক্ষতার সমন্বয়ে সাজানো এই কর্মসূচির লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের পরিবর্তিত বাজার পরিস্থিতিতে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবসা পরিচালনার সক্ষমতা বৃদ্ধি করা।

পটুয়াখালীতে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক এসএমই ডিভিশনের স্মল বিজনেসের রিজিওনাল হেড নাজমুল হক। তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব ব্যবসায় প্রয়োগ করে উদ্যোগ সম্প্রসারণে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন।

অন্যদিকে, খাগড়াছড়িতে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সঙ্গে ছিলেন ব্র্যাক ব্যাংক এসএমই ডিভিশনের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. জাকারিয়া। তিনি পাহাড়ি অঞ্চলে নারী-নেতৃত্বাধীন উদ্যোগগুলোর সম্ভাবনা তুলে ধরে উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

‘আমরাই তারা’ ব্র্যাক ব্যাংকের একটি ফ্ল্যাগশিপ নারী উদ্যোক্তা উন্নয়ন উদ্যোগ, যা গেটস ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত হচ্ছে। এই উদ্যোগের আওতায় নারী উদ্যোক্তাদের দক্ষতা ও জ্ঞান উন্নয়নের পাশাপাশি দীর্ঘমেয়াদি ক্ষমতায়ন, মেন্টরশিপ, বাজারে প্রবেশাধিকার এবং আর্থিক প্রস্তুতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পটুয়াখালী ও খাগড়াছড়ির মতো তুলনামূলকভাবে পিছিয়ে থাকা জেলাগুলোতে এই কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশব্যাপী নারী উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমকে আরও বিস্তৃত করছে। এর ফলে বিভিন্ন অঞ্চলের নারী উদ্যোক্তারা প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পাশাপাশি নেটওয়ার্কিংয়ের সুযোগ পাচ্ছেন।

এ পর্যন্ত ‘আমরাই তারা’ কর্মসূচির আওতায় দেশের ২০টি জেলায় তিন হাজারেরও বেশি নারী উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ভবিষ্যতে দেশের প্রতিটি জেলায় এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ব্র্যাক ব্যাংক।

উল্লেখ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে অগ্রাধিকারভিত্তিক অর্থায়নের লক্ষ্য নিয়ে ২০০১ সালে যাত্রা শুরু করে ব্র্যাক ব্যাংক পিএলসি। বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে তালিকাভুক্ত এই ব্যাংকটির দেশজুড়ে ৩০৫টি শাখা ও উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস এবং ১,১১৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। শক্তিশালী আর্থিক পারফরম্যান্স ও সুশাসনের মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের ব্যাংকিং খাতে একটি অনন্য অবস্থান তৈরি করেছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

হাদিকে হামলার অসৎ উদ্দেশ্য খতিয়ে দেখতে হবে: তারেক রহমান

Next Post

চিকিৎসাব্যয়ে প্রতি বছর বিদেশে যাচ্ছে পাঁচ বিলিয়ন ডলার

Related Posts

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো
করপোরেট কর্নার

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬
করপোরেট কর্নার

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকায় বিশেষ ছাড়
করপোরেট কর্নার

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকায় বিশেষ ছাড়

Next Post
চিকিৎসাব্যয়ে প্রতি বছর বিদেশে যাচ্ছে পাঁচ বিলিয়ন ডলার

চিকিৎসাব্যয়ে প্রতি বছর বিদেশে যাচ্ছে পাঁচ বিলিয়ন ডলার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকায় বিশেষ ছাড়

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকায় বিশেষ ছাড়

ইষ্টার্ন কেবলস্ এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইষ্টার্ন কেবলস্ এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

এক সপ্তাহে পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১১ হাজার ৭১৫ কোটি টাকা




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET