সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ ১৪৩২ | ৩০ রজব ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ব্র্যাক ব্যাংক ও গ্লোবাল অন্ট্রপ্রেনারশিপ নেটওয়ার্কের উদ্যোগে ৬৫ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ

Share Biz Online Share Biz Online
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫.৫:৩৬ অপরাহ্ণ
বিভাগ - করপোরেট কর্নার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ব্র্যাক ব্যাংক ও গ্লোবাল অন্ট্রপ্রেনারশিপ নেটওয়ার্কের উদ্যোগে ৬৫ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নেগ্লোবাল অন্ট্রপ্রেনারশিপ নেটওয়ার্ক (জিইএন) বাংলাদেশ-এর সহযোগিতায় দুই দিনব্যাপী একটি মাস্টারক্লাস দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।

গেটস ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত এই ‘উদ্যোগ তারা গ্লোবাল এজ ২০২৫’ শীর্ষক মাস্টারক্লাসের লক্ষ্য ছিল দেশের নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান, সক্ষমতা ও বৈশ্বিক পরিমণ্ডল সম্পর্কে জানাশোনা বৃদ্ধি করা, যাতে তাঁরা বাস্তবমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে টেকসই ব্যবসায় প্রতিষ্ঠা করতে পারেন।

২৯ ও ৩০ সেপ্টেম্বর ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই বিশেষ প্রশিক্ষণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬৫ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিইএন বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক কে. এম. হাসান রিপন এবং ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্মকর্তারা এমন উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্নপ্রশিক্ষণ ও আন্তঃদেশীয় সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।

এই মাস্টারক্লাস পরিচালনা করেন নেদারল্যান্ডসের প্রখ্যাত বিজনেস কোচ মিক ওয়ালভিশ। ব্যবসায়িক লক্ষ্যকে কীভাবে টেকসই উন্নয়নে রূপ দেয়া যায়, সেই বিষয়ে তিনি অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের দিকনির্দেশনা দেন। ইন্টারেকটিভ সেশন ও বাস্তবমুখী অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা নেতৃত্ব, আর্থিক ব্যবস্থাপনা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে জ্ঞানার্জন করেন, যা তাঁদের বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশে সফল হতে সহায়তা করবে।প্রশিক্ষণার্থীরা স্থানীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে মূল্যবান দিকনির্দেশনা, পরামর্শ ও ক্রস-লার্নিংয়ের সুযোগ পেয়েছেন। পাশাপাশি এই সেশনটি নারী উদ্যোক্তাদের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

নারী নেতৃত্বাধীন উদ্যোগকে প্রশিক্ষণ, অর্থায়ন ও কৌশলগত সহায়তা দিয়ে এগিয়ে নেয়ার মাধ্যমে দেশে একটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও কার্যকর উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘ব্র্যাক ব্যাংক’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৯১টি শাখা, ৯৭টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং দশ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। বিশ লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২৪ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দীর্ঘ সময় ইয়ারফোনে গান শোনার প্রভাব: কানে ও মস্তিষ্কে কি ঘটে?

Next Post

বাংলাদেশের ম্যাচে স্পিন বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিশ্ব রেকর্ড

Related Posts

নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপশাখা
অর্থ ও বাণিজ্য

নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপশাখা

কর্মকর্তার ভুলে এনক্যাশমেন্ট হয়  পরিচালকের মেয়াদি আমানত
অর্থ ও বাণিজ্য

বেশির ভাগ পরিচালক সায় না হলে বাদ হাবিবুর

কেন্দ্রীয় ব্যাংকের তড়িঘড়ি সিদ্ধান্ত দীর্ঘমেয়াদি ঝুঁকিতে পুঁজিবাজার
অর্থ ও বাণিজ্য

কেন্দ্রীয় ব্যাংকের তড়িঘড়ি সিদ্ধান্ত দীর্ঘমেয়াদি ঝুঁকিতে পুঁজিবাজার

Next Post
বাংলাদেশের ম্যাচে স্পিন বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিশ্ব রেকর্ড

বাংলাদেশের ম্যাচে স্পিন বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিশ্ব রেকর্ড

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সিরিয়ায় ফের গুগলের বিভিন্ন সেবা চালু

ভেনেজুয়েলার তেলে মার্কিন নিয়ন্ত্রণ বিশ্ব তেলবাজারে নতুন বাস্তবতা

আমানতকারীদের মুনাফার বিষয়টি বিবেচনা করা হোক

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

বর্তমান প্রেক্ষাপটে কর্মসংস্থান ও বেকারত্ব




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET