সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ ১৪৩২ | ৩০ রজব ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ভারতের চলন্ত বাসে আগুন, অন্তত ২০ যাত্রী নিহত, ১৬ আহত

Share Biz Online Share Biz Online
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫.৭:১০ অপরাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ভারতের চলন্ত বাসে আগুন, অন্তত ২০ যাত্রী নিহত, ১৬ আহত
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : ভারতের রাজস্থানে চলন্ত বাসে আগুন লেগে অন্তত ২০ যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। বিকেলে জয়সালমির-যোধপুর মহাসড়কের থাইয়াত গ্রামের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নারী ও শিশুসহ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রথমে জয়সালমিরের জওয়াহর সরকারি হাসপাতালে এবং পরে যোধপুরে স্থানান্তর করা হয়। আহতদের বেশিরভাগেরই শরীরের ৭০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জয়সলমির থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে যুদ্ধ জাদুঘর এলাকা পার হওয়ার সময় শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার বাসটির পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। বাসটিতে ধারণক্ষমতার অতিরিক্ত ৫৭ জন যাত্রী ছিলো। দুপুর সাড়ে ৩টার দিকে লাগা আগুন দ্রুতই পুরো বাসে ছড়িয়ে পড়ে।

প্রচণ্ড তাপের কারণে উদ্ধারকাজ বিলম্বিত হওয়ায় নিহতদের মরদেহ সন্ধ্যা পর্যন্ত গাড়ির ভেতরেই ছিল। দুর্ঘটনাস্থলেই ১৯ জন মারা যান এবং যোধপুরে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। তবে আগুনের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জয়পুরে তার সমস্ত কর্মসূচি বাতিল করেছেন। স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং খিমসারকে সঙ্গে নিয়ে তিনি একটি বিশেষ বিমানে করে ঘটনাস্থল পরিদর্শনের জন্য জয়সলমিরের উদ্দেশে রওনা হয়েছেন। পরে আহতদের দেখতে তার যোধপুর যাওয়ার কথা রয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা কৃষ্ণপাল সিং রাঠোর জানান, দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়। তিনি বলেন, ‘যদিও আমাদের দল আগুন নিভিয়ে ফেলে, ধারণা করা হচ্ছে ১০ থেকে ১২ জন যাত্রী ভেতরেই জীবন্ত দগ্ধ হয়েছেন।’

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আগুন থেকে বাঁচতে মরিয়া হয়ে বেশ কয়েকজন যাত্রী চলন্ত বাস থেকেই লাফিয়ে পড়েন। দুর্ঘটনার পর থাইয়াত গ্রামের বাসিন্দা ও পথচারীরা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে সহায়তার জন্য ছুটে আসেন।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভারতে এসে মারা গেলেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী

Next Post

সাউথইস্ট ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মাহবুব আলম

Related Posts

আন্তর্জাতিক

সিরিয়ায় ফের গুগলের বিভিন্ন সেবা চালু

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেলে মার্কিন নিয়ন্ত্রণ বিশ্ব তেলবাজারে নতুন বাস্তবতা

বিলিয়ন ডলারে ইলন মাস্ক
অর্থ ও বাণিজ্য

বিলিয়ন ডলারে ইলন মাস্ক

Next Post
সাউথইস্ট ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মাহবুব আলম

সাউথইস্ট ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মাহবুব আলম

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সিরিয়ায় ফের গুগলের বিভিন্ন সেবা চালু

ভেনেজুয়েলার তেলে মার্কিন নিয়ন্ত্রণ বিশ্ব তেলবাজারে নতুন বাস্তবতা

আমানতকারীদের মুনাফার বিষয়টি বিবেচনা করা হোক

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

বর্তমান প্রেক্ষাপটে কর্মসংস্থান ও বেকারত্ব




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET