মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
২৬ মাঘ ১৪৩২ | ২২ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ভারতের সেনাপ্রধানের হুমকি, পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫.৭:৪৮ অপরাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ভারতের সেনাপ্রধানের হুমকি, পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে ভারত। দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, পাকিস্তান যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ চালিয়ে যেতে থাকে, তবে তাদের ভৌগলিক অস্তিত্ব বিপন্ন হবে।

রাজস্থানের অনুপগড়ের একটি সেনা পোস্টে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এবার ভারতীয় সেনারা কোনো সংযম দেখাবে না। ইঙ্গিত দেন, ইসলামাবাদ যদি সন্ত্রাসবাদ বন্ধ না করে, তবে ‘অপারেশন সিঁদুর’র দ্বিতীয় ধাপ শুরু হতে পারে।

জেনারেল দ্বিবেদী বলেন, অপারেশন সিঁদুর ১.০-এ আমরা সংযম দেখিয়েছিলাম। কিন্তু এবার এমন কিছু করবো, যাতে পাকিস্তান ভাবতে বাধ্য হয়, তারা টিকে থাকতে চায় কি না। যদি টিকে থাকতে চায়, তবে অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।

তিনি সৈন্যদেরও সতর্ক করে বলেন, প্রস্তুত থাকুন। ঈশ্বর চাইলে শিগগিরই আপনারা সুযোগ পাবেন। শুভকামনা রইল।

সেনাপ্রধানের এই বক্তব্যের আগে ভারতীয় বিমানবাহিনী প্রধান এপি সিং জানিয়েছিলেন, অপারেশন সিঁদুরে পাকিস্তানের চার থেকে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্রনির্মিত এফ-১৬ ও চীনা জেএফ-১৭ মডেলের যুদ্ধবিমান।

চলতি বছরের ২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারত অভিযোগ করে, পাকিস্তান সন্ত্রাসী হামলা চালাতে সহায়তা করেছে। তবে পাকিস্তান এই অভিযোগ নাকচ করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়।

এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে গত ৬ মে দিনগত রাতে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে (আজাদ কাশ্মীর) আকস্মিক বিমান হামলা চালায় ভারত। যার নাম দেয়া হয় ‘অপারেশন সিঁদুর’। ভারতের দাবি, আজাদ কাশ্মীরে ‘সন্ত্রাসীদের’ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তারা।

ভারতের হামলার পর ‘অপারেশস বুনিয়ানুন মারসুস’ নামে পাল্টা হামলা শুরু করে পাকিস্তানি বাহিনী। এতে উভয় পক্ষই যুদ্ধবিমানের পাশাপাশি ড্রোন, ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ও সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। টানা কয়েকদিনের সংঘাতের পর ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান।

সংঘাতের মধ্যেই পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করে, ভারতের ‘অপারেশন সিঁদুরের’ এর জবাবে গত ৭ মে রাতে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে, যার মধ্যে ফ্রান্সের তৈরি তিনটি রাফাল যুদ্ধবিমান, একটা রাশিয়ার তৈরি মিগ-২৯ ও একটি এসইউ-৩০ রয়েছে।

সংঘাতের পর পাকিস্তান দাবি করেছিলো, সংঘর্ষ চলাকালে তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে ফরাসি রাফালও রয়েছে। ভারত কিছু ক্ষতির কথা স্বীকার করলেও ছয়টি যুদ্ধবিমান হারানোর দাবি অস্বীকার করে।

এস এস

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বান্দরবানে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো নিখোঁজ পর্যটকের মরদেহ

Next Post

ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ ফিরে পেলো ১০ ঘণ্টা পর

Related Posts

আন্তর্জাতিক

পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় সূচক

আন্তর্জাতিক

হার্ভার্ডের সঙ্গে সব এ্যাকাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন

আন্তর্জাতিক

রাশিয়া-যুক্তরাস্ট্রের পরমাণু চুক্তির মেয়াদ শেষ

Next Post
ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ ফিরে পেলো ১০ ঘণ্টা পর

ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ ফিরে পেলো ১০ ঘণ্টা পর

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় সূচক

ডিএনসিসির নতুন প্রশাসক সুরাইয়া জাহান

ডিএনসিসির নতুন প্রশাসক সুরাইয়া জাহান

নতুন করে ১০ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত

 মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে : জামায়াত আমির 

 মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে : জামায়াত আমির 




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET